রেফারি নিগ্রহের ঘটনার প্রতিবাদে মেদিনীপুরে ফুটবল টুর্নামেন্ট বয়কট করে ধিক্কার মিছিল রেফারিদের!
রেফারি নিগ্রহের ঘটনার প্রতিবাদে মেদিনীপুরে ফুটবল টুর্নামেন্ট বয়কট করে ধিক্কার মিছিল রেফারিদের। গত ১৫ আগস্ট মেদিনীপুর শহরের চার্চ স্কুল ময়দানে একটি ক্লাবের পরিচালনায় দিবারাত্র ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালীন লক্ষন মান্ডি নামে এক রেফারিকে লাথি মারার ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। ঘটনার নিন্দা জানিয়েছিল সমগ্র ক্রীড়ামহল। সেই ঘটনার প্রতিবাদে এবং রেফারিদের সম্মান রক্ষার্থে সোমবার প্রতিবাদে সামিল হলো পশ্চিম মেদিনীপুর রেফারি এ্যাসোসিয়েশন। প্রতিবাদ স্বরূপ এদ
পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী: রেফারি নিগ্রহের ঘটনার প্রতিবাদে মেদিনীপুরে ফুটবল টুর্নামেন্ট বয়কট করে ধিক্কার মিছিল রেফারিদের। গত ১৫ আগস্ট মেদিনীপুর শহরের চার্চ স্কুল ময়দানে একটি ক্লাবের পরিচালনায় দিবারাত্র ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালীন লক্ষন মান্ডি নামে এক রেফারিকে লাথি মারার ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। ঘটনার নিন্দা জানিয়েছিল সমগ্র ক্রীড়ামহল। সেই ঘটনার প্রতিবাদে এবং রেফারিদের সম্মান রক্ষার্থে সোমবার প্রতিবাদে সামিল হলো পশ্চিম মেদিনীপুর রেফারি এ্যাসোসিয়েশন। প্রতিবাদ স্বরূপ এদিন মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল টুর্নামেন্টের খেলা বয়কট করেন রেফারি সমাজ। তার পাশাপাশি সেদিনের ঘটনার ধিক্কার জানিয়ে কালো ব্যাজ ধারণ করে ধিক্কার মিছিল করল রেফারি এ্যাসোসিয়েশন। মেদিনীপুর অরবিন্দ স্ট্যাডিয়াম থেকে এই ধিক্কার মিছিলে সামিল হয় শতাধিক রেফারি। মিছিলটি মেদিনীপুর শহর পরিক্রমা করে। অন্যদিকে রেফারিদের প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা

সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!
মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।
মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!
মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা
মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!
মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ