সাইবার অপরাধীদের হাতিয়ে নেওয়া আড়াই কোটি টাকা উদ্ধার!
আধুনিক প্রযুক্তির সাহায্যে সাইবার অপরাধ দমনে তৎপর হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। নানা উপায়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া আড়াই কোটি টাকারও বেশি উদ্ধার করলেন কমিশনারেটের গোয়েন্দারা। বর্তমান যুগে সাইবার অপরাধ পুলিশ কর্তাদের কাছেও একটা বড় চ্যালেঞ্জ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখন এরই বিরুদ্ধে লড়াইয়ে নামল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। সাইবার অপরাধীদের হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারে সক্রিয় হওয়ার পরেই খোয়া যাওয়া আড়াই কোটি টাকারও বেশি উদ্ধার করা গেছে। আসানসোল দুর্গাপুর প
নিজস্ব প্রতিবেদন : আধুনিক প্রযুক্তির সাহায্যে সাইবার অপরাধ দমনে তৎপর হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। নানা উপায়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া আড়াই কোটি টাকারও বেশি উদ্ধার করলেন কমিশনারেটের গোয়েন্দারা। বর্তমান যুগে সাইবার অপরাধ পুলিশ কর্তাদের কাছেও একটা বড় চ্যালেঞ্জ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখন এরই বিরুদ্ধে লড়াইয়ে নামল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। সাইবার অপরাধীদের হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারে সক্রিয় হওয়ার পরেই খোয়া যাওয়া আড়াই কোটি টাকারও বেশি উদ্ধার করা গেছে। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ডা: কুলদীপ এসএস বলেন, “আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অফিসিয়াল ওয়েবসাইটে সাইবার অপরাধ আটকাতে একটি পোর্টাল প্রকাশ করা হয়েছে।
সম্পর্কিত খবর
পশ্চিম বর্ধমান
দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !
পশ্চিম বর্ধমান
পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২
পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ