শনিবারে এই ফুল দিয়ে পুজো করুন বড় ঠাকুরের!
জ্যোতিষ অনুসারে শনি ঠাকুরের প্রিয় ফুল হল কলকে ও অপরাজিতা। আজ আমরা দেখে নেব কলকে ফুলের কয়েকটি টোটকা, যা শনিকে প্রসন্ন করে তাঁর আশীর্বাদ লাভ করার জন্য বিশেষ ভাবে কার্যকরী। জেনে নিন কলকে ফুল দিয়ে শনি দেবতাকে তুষ্ট করার উপায়।শনিবার একটি তামার পাত্র জলে ভরে নিন। তার মধ্যে একটি লাল রঙের কলকে ফুল রাখুন। তারপর এই জল সূর্য দেবতাকে নিবেদন করুন। যদিও সূর্য ও শনি পরস্পরের শত্রু, তবু এই টোটকার ফলে শনির আশীর্বাদ লাভ করা সম্ভব হয়।যদি দীর্ঘদিন ধরে অসুখ বিসুখে ভোগেন, তাহলে কলকে ফুলে সর্ষের তে
নিজস্ব সংবাদদাতা : জ্যোতিষ অনুসারে শনি ঠাকুরের প্রিয় ফুল হল কলকে ও অপরাজিতা। আজ আমরা দেখে নেব কলকে ফুলের কয়েকটি টোটকা, যা শনিকে প্রসন্ন করে তাঁর আশীর্বাদ লাভ করার জন্য বিশেষ ভাবে কার্যকরী। জেনে নিন কলকে ফুল দিয়ে শনি দেবতাকে তুষ্ট করার উপায়।শনিবার একটি তামার পাত্র জলে ভরে নিন। তার মধ্যে একটি লাল রঙের কলকে ফুল রাখুন। তারপর এই জল সূর্য দেবতাকে নিবেদন করুন। যদিও সূর্য ও শনি পরস্পরের শত্রু, তবু এই টোটকার ফলে শনির আশীর্বাদ লাভ করা সম্ভব হয়।যদি দীর্ঘদিন ধরে অসুখ বিসুখে ভোগেন, তাহলে কলকে ফুলে সর্ষের তেল মাখিয়ে তা শনি ঠাকুরকে নিবেদন করুন। এর ফলে আপনার শারীরিক সমস্যা অনেকটাই কমে আসবে।শনির সাড়ে সাতি বা ধাইয়ার কবলে যাঁরা রয়েছেন, তাঁরা কলকে ফুল দিয়ে মালা গেঁথে তা শনিবার বজরংবলীর গলায় পরিয়ে দিন। শনিবার থেকে শুরু করে টানা ৪০ দিন এই কাজ করতে হবে। এর ফলে শনির অশুভ দশার ক্ষতিকর প্রভাব আপনার উপর থেকে অনেকটাই কমে আসবে।প্রতি শনিবার ১০৮টি কলকে ফুল মা কালীকে নিবেদন করুন। তার সঙ্গে ওম ক্রীম কালিকায়ে নমহঃ মন্ত্র ১০৮ বার জপ করুন। এর ফলে আপনি মা কালীর পাশাপাশি শনি ঠাকুরের আশীর্বাদও লাভ করতে পারবেন।শনিবারে কলকে ফুল দিয়ে মালা গেঁথে তাতে শনির স্ত্রীর নাম লিখুন। এই মালা দিয়ে শনির পুজো করুন। এর ফলে দাম্পত্য জীবনের যাবতীয় সমস্যা মিটে যাবে।
প্রতি শনিবার রাহুকাল চলাকালীন সাদা কলকে ফুল নিবেদন করে মহাদেবের আরাধনা করুন। মহাদেবের পরম ভক্ত শনি এর ফলে খুশি হবেন এবং আপনার উপর থেকে তাঁর ক্ষতিকর দৃষ্টি সরিয়ে নেবেন।
আরও কী কী করা যেতে পারে:
* শনি মন্দিরে তেলাভিষেক করুন।
* শনি শান্তি পুজো ও শনি যজ্ঞ করান।
* ভিখিরি, দুস্থ, গরিবদের ভোজন করান।
* তেল, লোহার পেরেক, কালো তিল, কালো কাপড়, কালো বিউলির ডাল শনিদেবের প্রতিমায় অর্পণ করুন।
* এ দিন নবগ্রহ শান্তি পুজো কুষ্ঠির সমস্ত দোষ নিবারণে সার্থক।
* এ দিন শনি যন্ত্র স্থাপন করুন।
* পরিবারের কোনও সদস্য যদি দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকেন, তা হলে শনি পুজোর পাশাপাশি তাঁকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করান।
* ওম স্বহা শনিশ্চরায় নমঃ, এই মন্ত্র জপ করুন।
শনি পুজোর লাভ:
* শনির আশীর্বাদে সমস্ত দোষ এবং কুষ্ঠিতে উপস্থিত শনির দুর্বল প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।
* কাজে বাধার অবসান ঘটে। ব্যবসায় উন্নতি ও চাকরিতে পদোন্নতি হয়।
* বার বার বাহন দুর্ঘটনা, অসুস্থতা থেকে শনি শান্তিপুজো ব্যক্তিকে রক্ষা করে।

সম্পর্কিত খবর
FOOTBALL
ফুটবল মাঠের পর এবার অভিনয়ে রোনাল্ডো! ‘ডে ওয়ানস’-এ বিশেষ চরিত্রে পর্তুগিজ মহাতারকা
ফুটবল মাঠে একের পর এক সাফল্যের পর এবার বিনোদন জগতেও নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবলকে কেন্দ্র করে তৈরি হতে চলা নতুন ওয়েব সিরিজে কার্যনির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। শুধু প্রযোজনাই নয়, বিশেষ অতিথি চরিত্রেও অভিনয় করতে দেখা যাবে তাঁকে।জানা গিয়েছে, নতুন ওয়েব সিরিজটির নাম ‘ডে ওয়ানস’। আধুনিক ফুটবল দুনিয়ার অন্দরমহলের নানা অজানা কাহিনি উঠে আসবে এই সিরিজে। ফুটবলার, এজেন্ট, বাজারের চাহিদা এবং বিভিন্ন ক্লাবের অভ্যন
বিশ্ব
৭৪ বছর পর অতলান্তিকের তলদেশে মিলল হারানো প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ!
আধুনিক প্রযুক্তিতে মিলল ১৯৫২ সালের মর্মান্তিক বিমান দুর্ঘটনার ধ্বংসাবশেষ। দীর্ঘ ৭৪ বছর ধরে অতলান্তিক মহাসাগরের অতল গহ্বরে হারিয়ে থাকা প্যান আমেরিকান এয়ারওয়েজ (প্যান অ্যাম)-এর ফ্লাইট ৫২৬এ-র ধ্বংসাবশেষ অবশেষে উদ্ধারকারীদের নজরে এসেছে। আধুনিক উচ্চ-রেজোলিউশনের সোনার প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় গভীর সমুদ্র ড্রোনের সহায়তায় পুয়ের্তো রিকোর উত্তর উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট গভীরে বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। বিমান দুর্ঘটনার ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচি
দেশ
ভারতে মারুতির মেগা কারখানা, উদ্বোধনে দুই দেশের প্রধানমন্ত্রী
তিনদিনের ভারত সফরে বুধবার নয়াদিল্লিতে পৌঁছেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। সফরের অন্যতম আকর্ষণ হিসেবে বৃহস্পতিবার হরিয়ানার খারখোদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে মারুতি সুজুকির নতুন গাড়ি কারখানার উদ্বোধন করবেন তিনি।প্রায় ৮০০ একর জমির ওপর গড়ে ওঠা এই প্রকল্পটি ভারতের অটোমোবাইল শিল্পে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে। সম্পূর্ণভাবে চালু হলে বছরে প্রায় ১০ লক্ষ