অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

এসআইআর-এর জন্য পশ্চিম বর্ধমান জেলায় শুরু বিএলও!

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের জন্য শনিবার থেকে শুরু হল পশ্চিম বর্ধমান জেলায় বিএলও ও বিএলএ ট্রেনিং। প্রসঙ্গত নির্বাচন কমিশন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে স্যার ( এসআইআর) ঘোষণা করেছে। আগামী ৪ নভেম্বর থেকে গোটা বাংলা জুড়ে এই প্রক্রিয়া শুরু হবে।এদিন আসানসোল ও দুর্গাপুর দুই মহকুমাতে বিএলএ ও বিএলও ট্রেনিং অনুষ্ঠিত হয়। দুর্গাপুর মহকুমা শাসকের দফতরে আয়োজন করা হয়েছিল বিএলওদের জন্য বিশেষ প্রশিক্ষন শিবির। যেখানে তিনটি স্লটে মোট ৩০৬ জন করে বিএলও কর্মী ট্রেনিংয়ে অং

এসআইআর-এর জন্য পশ্চিম বর্ধমান জেলায় শুরু বিএলও!

নিজস্ব সংবাদদাতা : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের জন্য শনিবার থেকে শুরু হল পশ্চিম বর্ধমান জেলায় বিএলও ও বিএলএ ট্রেনিং। প্রসঙ্গত নির্বাচন কমিশন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে স্যার ( এসআইআর) ঘোষণা করেছে। আগামী ৪ নভেম্বর থেকে গোটা বাংলা জুড়ে এই প্রক্রিয়া শুরু হবে।এদিন আসানসোল ও দুর্গাপুর দুই মহকুমাতে বিএলএ ও বিএলও ট্রেনিং অনুষ্ঠিত হয়। দুর্গাপুর মহকুমা শাসকের দফতরে আয়োজন করা হয়েছিল বিএলওদের জন্য বিশেষ প্রশিক্ষন শিবির। যেখানে তিনটি স্লটে মোট ৩০৬ জন করে বিএলও কর্মী ট্রেনিংয়ে অংশ নেন। এদিন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের জন্য বিএলওদের ট্রেনিং দেওয়া হয়। মহকুমাশাসক (সদর) বলেন, এই এসআইআর প্রক্রিয়ায় বুথ লেভেল এজেন্ট এবং বুথ লেভেল অফিসার একে অপরের পরিপূরক।সকলকে একজোট হয়ে এই প্রক্রিয়াটি সফল করতে হবে।

সম্পর্কিত খবর

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা ! পশ্চিম বর্ধমান

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২ পশ্চিম বর্ধমান

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২

পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ