এসআইআর পশ্চিম বর্ধমানে বিলি ৮৬ শতাংশ ইনুমেরেশন ফর্ম!
গত ৪ নভেম্বর রাজ্য সআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনে ( বিশেষ নিবিড় সংশোধন) প্রথম ১০ দিনে পশ্চিম বর্ধমান জেলায় ৮৬ শতাংশ ইনুমেরেশন ফর্ম বিলি করা হয়েছে। সংখ্যায় তা হলো ২০ লক্ষ ১০ হাজার। ১২ই নভেম্বর বৃহস্পতিবার জেলাশাসক কার্যালয়ে জেলাশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এসআইআর প্রক্রিয়া সম্পর্কিত একটি সর্বদলীয় বৈঠক এমনটাই জানিয়েছেন জেলাশাসক এস পোন্নাবলম। এই জেলায় বিএলওদের ২৩ লক্ষ ২৭ হাজার ফর্ম বিলি করতে হবে। এদিন দুপুরে আসানসোলের কল্যানপুরে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে জেলাশাসক বা ডি
নিজস্ব সংবাদদাতা : গত ৪ নভেম্বর রাজ্য সআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনে ( বিশেষ নিবিড় সংশোধন) প্রথম ১০ দিনে পশ্চিম বর্ধমান জেলায় ৮৬ শতাংশ ইনুমেরেশন ফর্ম বিলি করা হয়েছে। সংখ্যায় তা হলো ২০ লক্ষ ১০ হাজার। ১২ই নভেম্বর বৃহস্পতিবার জেলাশাসক কার্যালয়ে জেলাশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এসআইআর প্রক্রিয়া সম্পর্কিত একটি সর্বদলীয় বৈঠক এমনটাই জানিয়েছেন জেলাশাসক এস পোন্নাবলম। এই জেলায় বিএলওদের ২৩ লক্ষ ২৭ হাজার ফর্ম বিলি করতে হবে। এদিন দুপুরে আসানসোলের কল্যানপুরে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলমের সভাপতিত্বে এসআইআর প্রক্রিয়া সম্পর্কিত একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়।এদিনের বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা জেলাশাসকের কাছে এসআইআর সম্পর্কিত নানা সমস্যার কথা তুলে ধরেন। এদিনের বৈঠকে জেলাশাসক ও নির্বাচন কমিশন স্বীকৃত সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন এডিএম বা অতিরিক্ত জেলাশাসক সুবাশিনী ই, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অন্য প্রশাসনিক আধিকারিকেরা।যেমন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইটুন্ডি ও বিজেপি নেতা প্রশান্ত চক্রবর্তীরা এক জায়গা থেকে অন্যত্র কাজের বা অন্য কোন সূত্রে চলে যাওয়া ভোটাররা যাদের পরবর্তীতে ভোটার তালিকায় নাম ওঠেনি তারা কীভাবে কোথা থেকে ফর্ম সংগ্রহ করবেন তা নিয়ে জানতে চাওয়া হয়। প্রসেনজিৎবাবু যেমন বলেন, কেউ আগে চিত্তরঞ্জনে থাকতেন।
সম্পর্কিত খবর
পশ্চিম বর্ধমান
দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !
পশ্চিম বর্ধমান
পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২
পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ