মেদিনীপুর 26° ☀️ · AQI 269 · খারাপ 26 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং 26/11 মুম্বই জঙ্গি হামলার 18 বছর: রক্তাক্ত স্মৃতি আজও তাড়া করে দেশকে, শ্রদ্ধায় স্মরণ শহিদ ও নিহতদের!

রাসযাত্রাতে পাশে থাকার জন্য। খড়গপুরের জগন্নাথ মন্দিরে মহাসমারোহে রাসযাত্রা, 16 হাজার ভক্তের জন্য মহাপ্রসাদের আয়োজন

রাসযাত্রাতে পাশে থাকার জন্য। খড়গপুরের জগন্নাথ মন্দিরে মহাসমারোহে রাসযাত্রা, 16 হাজার ভক্তের জন্য মহাপ্রসাদের আয়োজন

অরিন্দম চক্রবর্তী : রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি খড়গপুরেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহের মধ্য দিয়ে পালিত হলো রাসযাত্রা। খড়গপুর নিউ সেটেলমেন্টের জগন্নাথ মন্দিরে 20 নভেম্বর থেকে শুরু হয় রাস উৎসব। কয়েক দিন ধরে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে 24 নভেম্বর রাস পূর্ণিমার দিন উৎসবের মূল পর্ব উদযাপিত হয়।উৎসব উপলক্ষে 23 নভেম্বর সন্ধ্যা 7টায় আয়োজিত হয় কলসযাত্রা। পরদিন রাসযাত্রার পুণ্যতিথিতে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় হরিনাম সংকীর্তন ও ভাগবত পাঠ। ভক্তিমূলক পরিবেশে বলরাম, সুভদ্রা ও জগন্নাথ দেবের উদ্দেশ্যে বিশেষ ভোগ নিবেদন করা হয়।

এরপর দুপুর 12টা থেকে শুরু হয় মহাপ্রসাদ বিতরণ। আয়োজকদের দাবি, প্রায় 16 হাজার ভক্তকে বসিয়ে মহাপ্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত চলে এই প্রসাদ গ্রহণের পর্ব।রাস পূর্ণিমা অর্গানাইজিং কমিটির সম্পাদক তথা দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুরের সিনিয়র ডিএসও এইচ. পি. শতপথী এবং কমিটির সভাপতি তথা রশ্মি গ্রুপ অফ কোম্পানিজের খড়গপুর শাখার সিনিয়র ডিপি এইচ. কে. মহান্তা জানান, এই বিশাল মহাপ্রসাদ আয়োজনে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ওড়িশা মেটালিকস প্রাইভেট লিমিটেড এবং রশ্মি গ্রুপের এক্সটেন্ডস সিএসআর বিভাগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশ্মি গ্রুপের লিগ্যাল জিএম তপন নাথ, সিএসআর জিএম নটবর বিশওয়াল এবং এজিএম (ডিআরআই মেকানিক্যাল) বিক্রম মল্লিক। তাঁদের বক্তব্য, বিভিন্ন সমাজসেবামূলক কাজের পাশাপাশি জনপ্রিয় ধর্মীয় ও সামাজিক উৎসবেও সাধারণ মানুষের পাশে রয়েছে রশ্মি গ্রুপ। আগামী দিনেও এই ধরনের উদ্যোগে সংস্থার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তাঁরা জানান।অন্যদিকে, জগন্নাথ মন্দির কমিটির সম্পাদক রাজকুমার দাস রশ্মি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরী-সহ সংস্থার সমস্ত আধিকারিক ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রথযাত্রা থেকে রাসযাত্রা—বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি সংস্থার পুরো টিমকে ধন্যবাদ জানান।ধর্মীয় আচার-অনুষ্ঠান, হরিনাম সংকীর্তন এবং হাজার হাজার ভক্তের মহাপ্রসাদ গ্রহণের মধ্য দিয়ে খড়গপুরের জগন্নাথ মন্দিরের রাসযাত্রা উৎসব সম্প্রীতি ও সামাজিক সহযোগিতার এক বিশেষ আবহ তৈরি করে।