অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

ভাইফোঁটার সন্ধে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল ধান জমি থেকে!

ঘটনাটি ঘটেছে আসানসোল দুর্গাপুর কাঁকসা থানার পুলিশ কমিশনারেট এলাকায় ।ভাইফোঁটার সন্ধে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল ধান জমি থেকে। খুনের অনুমান স্থানীয় বাসিন্দাদের। মৃতের নাম চন্দ্রশেখর মণ্ডল (৪৬)। শনিবার সন্ধে থেকে চন্দ্রশেখর নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরেও রাতে খোঁজ মেলেনি। রবিবার সন্ধে স্থানীয় এক ব্যক্তি ধান জমিতে তার চটি জোড়া পড়ে আছে দেখতে পান। ধান জমি ভাল করে খুঁজে দেখতেই দেখে এক ব্যক্তির দেহ পড়ে আছে। সামনে যেতেই দেখেন উপুড় হয়ে পড়ে আছে চন্দ্রশেখর। পাশেই পড়ে

ভাইফোঁটার সন্ধে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল ধান জমি থেকে!

নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে আসানসোল দুর্গাপুর কাঁকসা থানার পুলিশ কমিশনারেট এলাকায় ।ভাইফোঁটার সন্ধে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল ধান জমি থেকে। খুনের অনুমান স্থানীয় বাসিন্দাদের। মৃতের নাম চন্দ্রশেখর মণ্ডল (৪৬)। শনিবার সন্ধে থেকে চন্দ্রশেখর নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরেও রাতে খোঁজ মেলেনি। রবিবার সন্ধে স্থানীয় এক ব্যক্তি ধান জমিতে তার চটি জোড়া পড়ে আছে দেখতে পান। ধান জমি ভাল করে খুঁজে দেখতেই দেখে এক ব্যক্তির দেহ পড়ে আছে। সামনে যেতেই দেখেন উপুড় হয়ে পড়ে আছে চন্দ্রশেখর। পাশেই পড়ে আছে লুঙ্গি। এই কথা স্থানীয়দের জানতেই ভিড় জমে যায় ।চন্দ্রশেখর পেশায় ছিল ভাগ চাষী। আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানান,"মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে ,তবে খুন করা হয়েছে। কিভাবে খুন,কেনই বা খুন হল তদন্ত শুরু হয়েছে, এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার হয়নি ।"

সম্পর্কিত খবর

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা ! পশ্চিম বর্ধমান

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২ পশ্চিম বর্ধমান

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২

পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ