অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বাঁকুড়া

দুর্গাপুর বাঁকুড়া পর পশ্চিম মেদিনীপুর জেলা পরিদর্শনে এলেন রাজ্যের মন্ত্রী ও  প্রশাসন অধিকারীরা! দুর্গাপুর

দুর্গাপুর বাঁকুড়া পর পশ্চিম মেদিনীপুর জেলা পরিদর্শনে এলেন রাজ্যের মন্ত্রী ও প্রশাসন অধিকারীরা!

রাজ্যের তিনটি জেলা - বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে টানা বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ২০শে জুন শুক্রবার সকাল থেকে দুর্গাপুর,বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন মন্ত্রী মানস ভূঁইয়া । তিনি স্থানীয় প্রশাসনকে ক্ষতিগ্রস্ত সকল মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দেন এবং বলেন যে দীর্ঘদিন ধরে পলি জমে থাকার কারণে ব্যারেজের জল ধারণ ক্ষমতা হ্রাস পেয়েছে। কেন্দ্রের কাছে বারবার আবেদন করার পরেও কোনও লাভ হয়নি।

বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাঁকুড়া জেলার একাংশে! বাঁকুড়া

বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাঁকুড়া জেলার একাংশে!

টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের তিন জেলায় — বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। যার জেরে ভাঙল সেতু। তার উপর ডিভিসি একাধিক জলাধার থেকে জল ছাড়তে শুরু করায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাঁকুড়া জেলার একাংশে। রাস্তা-ঘরদোরও ডুবেছে জলের তলায়। ভেঙেছে সেতু। বিদ্যুতের তার ছিঁড়েও প্রাণ গেছে এক প্রৌঢ়ার। এরই মধ্যে বিদ্যুতের হাইটেনশন তার ছিঁড়ে বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার ওন্দা থানার সাহাপুর মাজিপাড়ায় মৃত্যু হয়েছে ৫৪ বছরের রেবা মাজির। এই পরিস্থিতিতে তৎপরতা শুরু করেছ

রাতভর বৃষ্টির জেরে ডুবে গিয়েছে বাঁকুড়া জেলার একাধিক  জলবন্দী! বাঁকুড়া

রাতভর বৃষ্টির জেরে ডুবে গিয়েছে বাঁকুড়া জেলার একাধিক জলবন্দী!

রাতভর বৃষ্টির জেরে বাঁকুড়া প্লাবিত। সিমলাপালে ৯ নম্বর রাজ্য সড়কের শিলাবতী নদীর সেতুর ৪ ফুট উপরে জল প্রবাহিত হচ্ছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং হুগলি জেলার সাথে বাঁকুড়ার একটি বড় অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় বিশ ঘন্টা ধরে এই অঞ্চল বিদ্যুৎবিহীন।জানা গেছে, আজ বাঁকুড়ার সিমলাপাল সেতু ডুবে গেছে। আজ সকাল থেকে সেতুর উপর দিয়ে জল প্রবাহিত হতে শুরু করেছে। যার কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাঁকুড়ার মানকানালি সেতু জলে ডুবে গেছে। সেতুর ৩-

এবিটিএ-এর উদ্যোগে বাঁকুড়ায় সোশ্যাল মিডিয়া বিষয়ক কর্মশালা! বাঁকুড়া

এবিটিএ-এর উদ্যোগে বাঁকুড়ায় সোশ্যাল মিডিয়া বিষয়ক কর্মশালা!

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির(এবিটিএ) বাঁকুড়া জেলা শাখার উদ্যোগে সোস্যাল মিডিয়া বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হলো সংগঠনের জেলা কার্যালয অনিলা দেবী ভবনে।উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন সমিতির জেলা সভাপতি পরেশ মন্ডল। কর্মসূচি শুরুর আগে আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও মিনিট নীরবতা পালন করা হয়।প্রারম্ভিক বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক অস্মিতা দাশগুপ্ত। তিনি বর্তমান সময় সোস্যাল মিডিয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সাধার

বাঁকুড়ার দ্বারকেশ্বর নদ থেকে উদ্ধার হল প্রাচীন বিষ্ণু মূর্তি! বাঁকুড়া

বাঁকুড়ার দ্বারকেশ্বর নদ থেকে উদ্ধার হল প্রাচীন বিষ্ণু মূর্তি!

শনিবার বাঁকুড়ার ওন্দারের ওলা-দুবরাজপুর মন্দির এলাকা থেকে গ্রামবাসীরা মূর্তিটি উদ্ধার করেছেন। বাঁকুড়ার দ্বারকেশ্বর নদী থেকে একটি প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। প্রত্নতাত্ত্বিকদের মতে, মূর্তিটি সম্ভবত দশম থেকে দ্বাদশ শতাব্দীর। মূর্তিটিতে প্রাচীন জৈন সংস্কৃতির ছাপ রয়েছে। গ্রামবাসীরা গ্রামের মন্দিরে মূর্তিটি রেখেছিলেন এবং এই দিনে পূজা শুরু করেছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ওন্দার ব্লকের ওলা-দুবরাজপুর মন্দির এলাকায় জেসিবির সাহায্যে দ্বারকেশ্বর নদী থেকে

বাঁকুড়ার খাতড়া রাজ্যসড়কের কাছে একটি যাত্রীবাহী বাস দুধ ভর্তি ভ্যানের সাথে সংঘর্ষের পর উল্টে গেল! বাঁকুড়া

বাঁকুড়ার খাতড়া রাজ্যসড়কের কাছে একটি যাত্রীবাহী বাস দুধ ভর্তি ভ্যানের সাথে সংঘর্ষের পর উল্টে গেল!

শুক্রবার সকালে, বাঁকুড়ার খাতড়া রাজ্য সড়কের কাছে একটি যাত্রীবাহী বাসের চালক একটি দুধবোঝাই ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং একটি ট্যাঙ্কারে ধাক্কা দেন। ফলে দুধবোঝাই ট্রাকটি উল্টে যায়। দুধবোঝাই ট্রাকটির গতি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হওয়ায়, ধাক্কার পর দুধবোঝাই ট্রাকটি বেশ কয়েকবার উল্টে যায়। দুধবোঝাই ট্রাকটি রাস্তা থেকে ছিটকে পড়ে দুর্ঘটনাস্থল থেকে অনেক দূরে পড়ে যায়। দুর্ঘটনাটি এতটাই তীব্র ছিল যে দুধবোঝাই ট্রাকটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়

বাঁকুড়া শহরে সমীক্ষা করতে গিয়ে এবার পুলিশের হাতে ধরা পড়ল সমীক্ষক দলের দুই মহিলা–সহ পাঁচজন সদস্য! বাঁকুড়া

বাঁকুড়া শহরে সমীক্ষা করতে গিয়ে এবার পুলিশের হাতে ধরা পড়ল সমীক্ষক দলের দুই মহিলা–সহ পাঁচজন সদস্য!

গ্রামবাংলায় এরকম ভুয়ো সমীক্ষক দল ঘুরে বেড়াচ্ছে এবং ভোটারদের তথ্য নিচ্ছে। এসবের নেপথ্যে গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র আছে। তাই বিধায়ক–সাংসদ–পঞ্চায়েত প্রধান এবং নেতা–কর্মীদের সজাগ থাকার জন্য সার্কুলার জারি করেছিল। বাঁকুড়া শহরে সমীক্ষা চালাতে গিয়ে ধরা পড়ল দুই মহিলা–সহ পাঁচজন। ধৃতদের নাম—আরতি মোদক, শিখা মাজি, প্রবীর ঘোষ, হারাধন লোহার এবং সুদীপ মণ্ডল। ধৃতদের মধ্যে একজনের বাড়ি পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে। বাকিদের বাড়ি বাঁকুড়া জেলায়।পুলিশ ধৃতদের দফায় দফায় জেরা করে একাধিক বিষয়ে তথ্য জান

বাজ ও ঝড়ের তাণ্ডবে বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা, মৃত ২! বাঁকুড়া

বাজ ও ঝড়ের তাণ্ডবে বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা, মৃত ২!

কালবৈশাখী ঝড় ও বজ্রপাত চলাকালীন এফডিজি-র কাছে একটি সেডের নিচে আশ্রয় নিয়েছিলেন তিনজন ঠিকা শ্রমিক। আচমকা সেই সেড ভেঙে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তৃতীয় শ্রমিক। মৃত দুই শ্রমিকের নাম প্রেম শংকর (৩১) ও কুমার পাল (৩১)। তাঁরা উভয়েই উত্তরপ্রদেশের বরেলীর বাসিন্দা। ওইদিন ঝড়-বৃষ্টিতে বিষ্ণুপুর ও জয়পুর সহ জেলার অন্যান্য জায়গাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দেশ বিরোধী বার্তা ছড়ানোর অভিযোগে গ্রেফতার বাঁকুড়ার রাইপুরে এক যুবক! বাঁকুড়া

দেশ বিরোধী বার্তা ছড়ানোর অভিযোগে গ্রেফতার বাঁকুড়ার রাইপুরে এক যুবক!

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ বিরোধী পোস্ট বা বিদ্বেষমূলক পোস্ট করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার বাঁকুড়ার রাইপুরে এক যুবক। অভিযোগ ভারত-পাকিস্তান যুদ্ধ আবহে ওই যুবক সমাজ মাধ্যমে দেশ বিরোধী ও সেনার প্রতি অবমাননাকর পোস্ট ছড়িয়ে অশান্তি তৈরির চেষ্টা করছিল। গত শনিবার উপরবাঁধা গ্রামেরই এক বাসিন্দা সফিক খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন‌। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে বাড়ি থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। রবিবার সকালে তাকে খাতড়া মহকুমা আদালতে তোলা হয়। আদালত সূত্রে জানা

মাধ্যমিকে দ্বিতীয় স্থান বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পাল এবং তৃতীয় স্থান সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়,বাঁকুড়া ঈশানী চক্রবর্তী ! বাঁকুড়া

মাধ্যমিকে দ্বিতীয় স্থান বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পাল এবং তৃতীয় স্থান সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়,বাঁকুড়া ঈশানী চক্রবর্তী !

অবশেষে অপেক্ষার অবসান ঘটল, ২ মে শুক্রবার  পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড (WBBSE) মাধ্যমিক (দশম শ্রেণী) ২০২৫ এর ফলাফল ঘোষণা করল। এই বছরের শীর্ষস্থানীয়দের তালিকায় বাঁকুড়া এবং বিষ্ণুপুর হৃদয় থেকে দুজন উজ্জ্বল নক্ষত্রের নাম উঠে এসেছে।  মাধ্যমিকে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পাল। তার প্রাপ্ত নম্বর ৬৯৪। মাধ্যমিকে তৃতীয় স্থান অর্জন করেছে কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানি চক্রবর্তী । তার প্রাপ্ত নম্বর ৬৯৩।  সৌম্য পাল

বাঁকুড়া শহরের তামলীবাঁধ ময়দানে এমপি কাপ ক্রিকেটের উদ্বোধন করেন প্রাক্তন অধিনায়ক বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়! বাঁকুড়া

বাঁকুড়া শহরের তামলীবাঁধ ময়দানে এমপি কাপ ক্রিকেটের উদ্বোধন করেন প্রাক্তন অধিনায়ক বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়!

রবিবার ২৭শে এপ্রিল বাঁকুড়া শহরের তামলীবাঁধ ময়দানে এমপি কাপ ক্রিকেটের উদ্বোধনে বাঁকুড়ায় যান ভারতের প্রাক্তন অধিনায়ক বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলা ও বাঙালির আবেগ। সেখানে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৮ টি টিম অংশগ্রহণ করেছিল দলগুলির নাম হল, ছাতনা ক্যাপিট্যালস্, রাইপুর ওয়ারিয়রস, শালতোড়া সুপার জায়ান্টস্, রঘুনাথপুর রয়্যালস্, রানিবাঁধ রেঞ্জার্স, বাঁকুড়া নাইট রাইডার্স, মাষ্টার ব্লাষ্টার্স তালডাংরা ও বাঁকুড়া মিউনিসিপিল্যাটি কিংস'। সৌর

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডির আবেদন করতে চান? বাঁকুড়া

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডির আবেদন করতে চান?

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি’র প্রক্রিয়া চলছে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে চলছে পিএইচডিতে ভরতির প্রক্রিয়া। সম্প্রতি সেই দিক থেকেই বেরিয়েছে একটি বিজ্ঞপ্তি। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানান হয়েছে, ২০২৩-’২৪ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভরতিনেওয়া হবে। এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে আর্টস এবং সায়েন্সের একাধিক বিষয়ে পিএইচডি-র সুযোগ পাবেন সংশ্লিষ্ট পড়ুয়ারা। যেমন, বা

বিশ্ব শিল্পকলা দিবসের উদযাপন অনুষ্ঠান হয়ে গেল বাঁকুড়ায় রামকিঙ্কর স্মৃতি বিজড়িত বঙ্গ বিদ্যালয়ে! বাঁকুড়া

বিশ্ব শিল্পকলা দিবসের উদযাপন অনুষ্ঠান হয়ে গেল বাঁকুড়ায় রামকিঙ্কর স্মৃতি বিজড়িত বঙ্গ বিদ্যালয়ে!

১৫ই এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখ দিনে বিশ্ব শিল্পকলা দিবস অনুষ্ঠান হলো বাঁকুড়ায় রামকিঙ্কর স্মৃতি বিজড়িত বঙ্গ বিদ্যালয়ে।অনুষ্ঠানে বাঁকুড়ার ছয় জন বরিষ্ঠ শিল্পীকে সম্বর্ধনা ও আর্ট সংক্রান্ত আলোচনা দিয়ে শেষ হয় প্রথম পর্বের অনুষ্ঠান । শিল্পীদের আর্ট ওয়ার্কশপ সহ সমাজের বিশিষ্ট মানুষেরা প্রত্যেকেই ছবি আঁকেন। শিশু কিশোর কিশোরীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ধ্রুপদী ও ফিউশন নৃত্য সহ সংগীত, একাঙ্ক নাটক ও লায়ন্স ক্লাব অফ বাঁকুড়ার তরফ থেকে ছিল ফ্রি মেডিক্যাল চেক আপ ক্যাম্প।বাঁক

বাঁকুড়ার সোনামুখী ব্লকের নিত্যানন্দপুর গ্রামে চড়ক থেকে পড়ে গুরুতর জখম হলেন এক ভক্ত! বাঁকুড়া

বাঁকুড়ার সোনামুখী ব্লকের নিত্যানন্দপুর গ্রামে চড়ক থেকে পড়ে গুরুতর জখম হলেন এক ভক্ত!

ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দায় সোনামুখী ব্লকের নিত্যানন্দপুরে। গোটা এলাকা আলোর মালায় সাজানো হয়েছিল। বাজনার তালে তালে নাচছিলেন ভক্তরা। তখনই আচমকা চড়কের উপর থেকে মাটিতে পড়ে যান ডালিম। তাঁকে প্রথমে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় বাঁকুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরানো রীতি নিতি মেনে সোনামুখীর নিত্যানন্দপুরে চড়ক উৎসবের আয়োজন করা হয়। চড়ক শুরুর আগে চড়কটি ঠিকঠাক রয়েছে কি না তা দেখতে চড়কের উপরে ওঠেন

নতুন জাতীয় সড়ক চেয়ে কেন্দ্রের দ্বারস্থ জঙ্গলমহল বাসী! ঝাড়গ্রাম

নতুন জাতীয় সড়ক চেয়ে কেন্দ্রের দ্বারস্থ জঙ্গলমহল বাসী!

জঙ্গলমহল জুড়ে আর্থ সামাজিক উন্নয়নের জন্য ঝাড়গ্রাম আসানসোল হাইওয়ে দাবী জঙ্গলমহল বাসীর। ব্রিটিশ ভারতে গর্জে উঠেছিল জঙ্গলমহল সাঁওতাল বিদ্রোহ থেকে চুয়াড় বিদ্রোহের সাক্ষী বহনকারী এই পুরুলিয়া বাঁকুড়া ও মেদিনীপুরের লাল মাটি বঞ্চিত থেকেছে বরাবর। কখনো বাম শাসনের চোখ রাঙ্গানি। কখনো এরা দেখেছে মাওবাদী শাসন। বঞ্চিত এই জঙ্গলমহল কখনো কাছে টেনে নিয়েছে তৃণমূল কংগ্রেসকে কখনো দুহাত উজাড় করে দিয়েছে বিজেপি সিপিএমকে দুমুঠো উন্নয়নের আশায়। উন্নয়ন মেলেনী। পেয়েছে গাল ভরা প্রতি

মা সারদার  জয়রামবাটিতে গড়াল রেলের চাকা! বাঁকুড়া

মা সারদার জয়রামবাটিতে গড়াল রেলের চাকা!

রেলের তরফে নির্দিষ্ট করে দেওয়া সময়ের বহু আগে থেকেই ট্রেন দেখতে সাধারণ মানুষেরা ভিড় জমান জয়রামবাটী স্টেশনে। ২৭শে মার্চ বৃহস্পতিবার উপচে পড়া সেই ভিড় ঠেলে সাড়ে তিনটা নাগাদ কমিশন অফ রেলওয়ে সেফটির বিশেষ ট্রেন পৌঁছে যায় জয়রামবাটিতে। প্রথম দিনের এই ট্রেন যাত্রার সাক্ষী থাকতে স্টেশনে হাজির ছিলেন মাতৃ মন্দিরের ভক্ত সন্নাসীও। স্থানীয়দের দাবী আগামীদিনে ওই রেলপথে নিয়মিত ট্রেন চলাচল শুরু হলে জয়রামবাটীতে দেশ বিদেশের ভক্তদের আনাগোনা যেমন সহজতর হবে তেমনই বদলে যাবে গোটা এলাকার আর্থ সামাজিক পরি

প্রতিদিন লেট,নিত্যযাত্রীদের একাংশের অবরোধের জেরে চরম উত্তেজনা ছড়াল বাঁকুড়ার ঝাঁটিপাহাড়ি স্টেশনে বাঁকুড়া

প্রতিদিন লেট,নিত্যযাত্রীদের একাংশের অবরোধের জেরে চরম উত্তেজনা ছড়াল বাঁকুড়ার ঝাঁটিপাহাড়ি স্টেশনে

প্রতিদিন টাইম টেবিল না মেনে দেরি করে ট্রেন চালানোর প্রতিবাদে অবরোধ। মঙ্গলবার ২৫শে মার্চ নিত্যযাত্রীদের একাংশের অবরোধের জেরে চরম উত্তেজনা ছড়াল বাঁকুড়ার ঝাঁটিপাহাড়ি স্টেশনে। অবরোধকারীদের অভিযোগ, খড়্গপুর-আসানসোলগামী ট্রেন প্রতিদিন নির্ধারিত সময়ের থেকে প্রায় এক ঘণ্টা দেরিতে পৌঁছয়। ঝাঁটিপাহাড়ি স্টেশনে দীর্ঘক্ষণ আটকে থাকে খড়্গপুর-আসানসোল ট্রেনটি।

‘হিন্দু-হিন্দু ভাই ভাই’ নিয়ে বিজেপির দেওয়াল লিখন কর্মসূচি,তৃণমূল বলল-"ধর্ম নিয়ে রাজনীতি বাংলার বুকে চলে না।” পশ্চিমবঙ্গ

‘হিন্দু-হিন্দু ভাই ভাই’ নিয়ে বিজেপির দেওয়াল লিখন কর্মসূচি,তৃণমূল বলল-"ধর্ম নিয়ে রাজনীতি বাংলার বুকে চলে না।”

সামনে ২০২৬ বিধান সভা। এরই মধ্যে নতুন স্লোগানে ভোট প্রচারের ময়দানে নেমে পড়েছে বিরোধী দল। কিন্তু বিধানসভা ভোট না ধর্মযুদ্ধ? গেরুয়া শিবিরের প্রকাশ্যে হিন্দুত্বে হিন্দুত্বের লাইনে প্রচারাভিযান দেখে এমন কথায় বলছেন রাজনীতিরবিশেষজ্ঞরা। তাঁদের মতে এবার সোজাসুজি ধর্ম কে হাতিয়ার করেই ভোটের বৈতরিনী পার করতে চাইছে গেরুয়া শিবির। বিগত কয়েকদিন ধরেই রাজ্যের কয়েকটা জেলায় দেখা যাচ্ছে ‘হিন্দু হিন্দু ভাই ভাই, ছাব্বিশে বিজেপি সরকার চাই’,এই পোস্টার। এবার হুগলিতে হিন্দুদের জোট বেঁধে বিজেপিকে ভোট দেও

রবিবার সন্ধ্যায় আচমকা আকাশ অন্ধকার হয়ে এলো,স্বস্তিতে  পশ্চিম মেদিনীপুর ও  বাঁকড়া জেলায়! পশ্চিম মেদিনীপুর

রবিবার সন্ধ্যায় আচমকা আকাশ অন্ধকার হয়ে এলো,স্বস্তিতে পশ্চিম মেদিনীপুর ও বাঁকড়া জেলায়!

রবিবার সন্ধ্যায় বাঁকড়া, পশ্চিম মেদিনীপুরে শিলাবৃষ্টিতে রাস্তাঘাট কার্যত সাদা বরফের মত শিলায় ঢেকে গিয়েছে। গত দু'দিন ধরে তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি হল রবিবার সন্ধ্যায় ৷ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা, দাসপুর, ঘাটাল,খড়্গপুর-সহ মেদিনীপুর শহরে বৃষ্টি হল ৷ ঘণ্টাখানেকের এই শিলাবৃষ্টি দেখে শহরবাসী আশা, এবার তাবপ্রবাহ থেকে আগামী কয়েকদিন খানিকটা হলেও রেহাই পাওয়া যাবে ৷ বৃষ্টির প্রভাব বাড়লে টানা শিলাবৃষ্টি শুরু হয় ৷ পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে বিক্

বাঁকুড়ার বেলিয়াতোড় চক্রের শিরষা প্রাথমিক বিদ্যালয়ের সরস্বতী পুজো বন্ধ হওয়ায় স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা ! বাঁকুড়া

বাঁকুড়ার বেলিয়াতোড় চক্রের শিরষা প্রাথমিক বিদ্যালয়ের সরস্বতী পুজো বন্ধ হওয়ায় স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা !

সমস্ত স্কুল যখন সরস্বতী পুজোর আনন্দে মেতে, সেই সময়ে থমথমে বাঁকুড়ার বেলিয়াতোড়ের শিরষা প্রাথমিক বিদ্যালয়। স্কুলে আয়োজন করা হয়নি সরস্বতী পুজোর। মন খারাপ খুদে পড়ুয়াদের। ঘটনা বাঁকুড়ার বেলিয়াতোড় চক্রের শিরষা প্রাথমিক বিদ্যালয়ের। স্কুলের প্রধান শিক্ষকের দাবি, স্কুলে বর্তমানে একজন মাত্র শিক্ষক থাকায় পুজোর আয়োজন সম্ভব হয়নি।পুজো বন্ধ থাকায় সোমবার বাঁকুড়ার বেলিয়াতোড়ের শিরষা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকদের একাংশ বিক্ষোভ দেখান । অভিভাবকদের দাবি, স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত