অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বাঁকুড়ার সোনামুখী ব্লকের নিত্যানন্দপুর গ্রামে চড়ক থেকে পড়ে গুরুতর জখম হলেন এক ভক্ত!

ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দায় সোনামুখী ব্লকের নিত্যানন্দপুরে। গোটা এলাকা আলোর মালায় সাজানো হয়েছিল। বাজনার তালে তালে নাচছিলেন ভক্তরা। তখনই আচমকা চড়কের উপর থেকে মাটিতে পড়ে যান ডালিম। তাঁকে প্রথমে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় বাঁকুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরানো রীতি নিতি মেনে সোনামুখীর নিত্যানন্দপুরে চড়ক উৎসবের আয়োজন করা হয়। চড়ক শুরুর আগে চড়কটি ঠিকঠাক রয়েছে কি না তা দেখতে চড়কের উপরে ওঠেন

বাঁকুড়ার সোনামুখী ব্লকের নিত্যানন্দপুর গ্রামে চড়ক থেকে পড়ে গুরুতর জখম হলেন এক ভক্ত!

নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দায় সোনামুখী ব্লকের নিত্যানন্দপুরে। গোটা এলাকা আলোর মালায় সাজানো হয়েছিল। বাজনার তালে তালে নাচছিলেন ভক্তরা। তখনই আচমকা চড়কের উপর থেকে মাটিতে পড়ে যান ডালিম। তাঁকে প্রথমে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় বাঁকুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরানো রীতি নিতি মেনে সোনামুখীর নিত্যানন্দপুরে চড়ক উৎসবের আয়োজন করা হয়। চড়ক শুরুর আগে চড়কটি ঠিকঠাক রয়েছে কি না তা দেখতে চড়কের উপরে ওঠেন ডালিম দাস নামের ওই ভক্ত। তখন হঠাৎ করেই হাত ফস্কে চড়কের উপর থেকে নিচে পড়ে যান তিনি। চড়ক থেকে ভক্তর নিচে পড়ার সেই ভিডিয়ো ক্যামেরা বন্দি করেন এক দর্শনার্থী। পুলিশ জানিয়েছে, আহত ডালিমের বাড়ি উত্তর নিত্যানন্দপুরের রাজাপাড়া এলাকায়। তাঁর চিকিৎসা চলছে। শারীরিক অবস্থা আপাতত নিয়ন্ত্রণে।

সম্পর্কিত খবর

ভোররাতে মেয়ের সামনেই স্বামীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন! গ্রেফতার স্ত্রী, চাঞ্চল্য বাঁকুড়ায় বাঁকুড়া

ভোররাতে মেয়ের সামনেই স্বামীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন! গ্রেফতার স্ত্রী, চাঞ্চল্য বাঁকুড়ায়

ঘুম ভাঙতেই বাড়ির ভিতর থেকে ভেসে এল ভারী কিছু পড়ার শব্দ। কী ঘটেছে বুঝতে না পেরে ভাইয়ের ঘরের দিকে ছুটে যান দাদা। কিন্তু ঘরের সামনে পৌঁছতেই কুড়ুল হাতে তেড়ে আসেন ভাইয়ের স্ত্রী! মুহূর্তের মধ্যেই সামনে আসে এক ভয়াবহ ঘটনা। ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ভাই উজ্জ্বল চক্রবর্তী। গলায় কুড়ুলের একাধিক আঘাত। তাঁকে খুনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে স্ত্রী ঝুমা চক্রবর্তীকে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানার পখন্না গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে পখন্না গ্রামের বাসি

৩০০ বছরের পারিবারিক পুজো, দশমীতে তিন শতাধিক মানুষের নারায়ণ সেবা বাঁকুড়া

৩০০ বছরের পারিবারিক পুজো, দশমীতে তিন শতাধিক মানুষের নারায়ণ সেবা

সময় বদলেছে, বদলেছে জীবনযাত্রা। কিন্তু বদলায়নি পূর্বপুরুষদের হাতে শুরু হওয়া পারিবারিক ঐতিহ্য। আজও নিষ্ঠা ও ভক্তির সঙ্গে প্রায় ৩০০ বছরের পুরনো শিব-দুর্গা পুজো চালিয়ে যাচ্ছেন বাঁকুড়ার বালিটা গ্রামের পশ্চিম বিশ্বাস পাড়ার বিশ্বাস পরিবারের সদস্যরা। জাঁকজমকপূর্ণ মণ্ডপ কিংবা আধুনিক মন্দির নয়, মাটির দেওয়াল ও অ্যাসবেস্টসের ছাউনির সাধারণ পরিসরেই প্রতিবছর অনুষ্ঠিত হয় তাঁদের আরাধনা। এই পুজো শুধু ধর্মীয় আচার নয়, পরিবারের সদস্যদের কাছে পূর্বপুরুষের স্মৃতি, পারিবারিক ঐক্য এবং দীর্ঘদিনের বিশ্ব

‘স্রষ্টা’ থিমে পিতৃত্বের ত্যাগ ও ভালোবাসার বার্তা, সাত বাঁকুড়া বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবে দর্শনার্থীদের ভিড়! বাঁকুড়া

‘স্রষ্টা’ থিমে পিতৃত্বের ত্যাগ ও ভালোবাসার বার্তা, সাত বাঁকুড়া বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবে দর্শনার্থীদের ভিড়!

পিতার ত্যাগ, পরিশ্রম, ধৈর্য ও আত্মসংযমের মধ্য দিয়ে কীভাবে সন্তান প্রকৃত মানুষ হয়ে ওঠে, সেই আবেগঘন কাহিনিই এবারের দুর্গাপুজোর থিমে তুলে ধরেছে সাত বাঁকুড়া বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাব। তাদের এবারের পুজোর ভাবনা ‘স্রষ্টা’। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে যে বাবা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে নীরবে লড়াই করে যান, তাঁর অবদানকেই শ্রদ্ধা জানানো হয়েছে এই ভাবনার মধ্য দিয়ে।পুজোর থিমের মাধ্যমে উদ্যোক্তারা তুলে ধরেছেন পিতৃত্বের নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগের কথা। সন্তানের জীবনে বাবার ভূমিকা কত