অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

EDITORIAL

খড়গপুরে শতবর্ষের ঐতিহ্য—সোলাপুরি মাতার পূজায় ভরসা রোগমুক্তি ও বিশ্বাসের! সম্পাদক সমীপেষু

খড়গপুরে শতবর্ষের ঐতিহ্য—সোলাপুরি মাতার পূজায় ভরসা রোগমুক্তি ও বিশ্বাসের!

খড়গপুর শহরের বহুসাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য দৃষ্টান্ত হল সোলাপুরি মাতা বা আম্মাভারীর পূজা। শহরের তেলেগু সম্প্রদায়ের কাছে এই দেবী অত্যন্ত পূজিত ও শ্রদ্ধেয়। মূলত দেবী দুর্গার এক রূপ হিসেবে মানা হয় আম্মাভারীকে, যিনি শিশুদের হাম-বসন্ত, চিকেনপক্সের মতো রোগ থেকে রক্ষা করেন বলে বিশ্বাস। খড়গপুরের খরিদা বিধানপল্লী এলাকায় এই পূজার ইতিহাস ১০০ বছরেরও বেশি পুরনো। শুধু এই এলাকাই নয়, শহরের বিভিন্ন প্রান্তে এই উৎসব অত্যন্ত ধুমধামের সঙ্গে পালিত হয়। ভক্তদের মতে, গ্রীষ্মকালে যখন তাপমাত্রা চরমে ওঠে এবং জলবসন্ত বা

রাজনীতির ‘অন্নপ্রাশন’ কি গ্রাস করছে যুবসমাজের ভবিষ্যৎ---দেবরাজ সাহা সম্পাদক সমীপেষু

রাজনীতির ‘অন্নপ্রাশন’ কি গ্রাস করছে যুবসমাজের ভবিষ্যৎ---দেবরাজ সাহা

রাজনীতি, ভোট আর দলীয় বিভাজনের কঠিন বাস্তবতা—এই তিনের সংমিশ্রণে কি ধীরে ধীরে গড়ে উঠছে এক নতুন প্রজন্ম, যারা ভাবতে শেখার আগেই হয়ে উঠছে নিছক ভোটযন্ত্র?সমাজের আগামী ভবিষ্যৎ যে যুবসমাজ, তাদের প্রথম শিক্ষা, প্রথম চেতনা আর প্রথম আদর্শ নিয়েই এখন উঠছে বড় প্রশ্ন। আজকের বাস্তবতায় কি সেই ‘প্রথম পাঠ’ হয়ে উঠছে রাজনীতি, ভোটের অঙ্ক আর দলীয় বিভাজনের কৌশল? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শিক্ষামহল থেকে সাধারণ মানুষের মধ্যে।অন্নপ্রাশন—একটি শিশুর জীবনের প্রথম খাদ্যগ্রহণ, যা শুধু শরীর নয়, ভবিষ্যতের ভিত্তিকেও প্রতীকীভাবে নি

একাকীত্বের অন্ধকারে প্রবীণদের মৃত্যু! আধুনিকতার দৌড়ে হারিয়ে যাচ্ছে মানবিকতার স্পর্শ? সম্পাদক সমীপেষু

একাকীত্বের অন্ধকারে প্রবীণদের মৃত্যু! আধুনিকতার দৌড়ে হারিয়ে যাচ্ছে মানবিকতার স্পর্শ?

সময় বদলেছে, বদলেছে জীবনযাত্রা ও সম্পর্কের সমীকরণ। কিন্তু এই দ্রুত পরিবর্তনের ভিড়ে কি ক্রমশ হারিয়ে যাচ্ছে মানবিকতা? শহুরে বাস্তব যেন সেই কঠিন প্রশ্নই ছুড়ে দিচ্ছে সমাজের সামনে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে মাত্র ৫০ দিনের মধ্যেই একের পর এক প্রবীণের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এই স্বল্প সময়ে ৬৫ থেকে ৯০-৯৫ বছর বয়সি অন্তত ১৮ থেকে ২০ জন প্রবীণ নাগরিকের পচনশীল দেহ ময়নাতদন্তের জন্য মর্গে আনা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই তাঁরা বাড়িতে সম্পূর্ণ একা থাকতেন। অসুস্থ হয়

এআই সামিটে কয়েকটি খুব গুরত্বপূর্ণ কথা সহজ ভাবে বুঝিয়ে দিয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই ---- সম্পাদকীয় দেশ

এআই সামিটে কয়েকটি খুব গুরত্বপূর্ণ কথা সহজ ভাবে বুঝিয়ে দিয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই ---- সম্পাদকীয়

ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ প্রযুক্তি দুনিয়ার অন্যতম আকর্ষণ হয়ে উঠল আইআইটি খড়গপুরের বিশিষ্ট প্রাক্তন ছাত্র এবং গুগলের সিইও সুন্দর পিচাই৷ এআই সামিটে কয়েকটি খুব গুরত্বপূর্ণ কথা সহজ ভাবে বুঝিয়ে দিয়েছেন৷ AI যে মানব সভ্যতায় চাকা, আগুন বা বিদ্যুৎ আবিষ্কারের মত গুরুত্বপূর্ণ সেকথা উল্লেখ করার পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন আগুনের ব্যবহার যেমন ঘর গরম রাখতে পারে, তেমনই তা পুড়িয়ে ছারখার করতে পারে জনপদ। বিদ্যুতের মাধ্যমে যেমন শহর আলোকিত হয়, তেমনই অসাবধানতায় প্রাণহানিও ঘটে। কথাগুলি আমাদের স্মরণে

বাগদেবী-বিদ্যাদেবী-সরস্বতী মায়ের কৃপাতে মূর্খ কালিদাসের মহাকবি হয়ে ওঠার গল্প! সম্পাদক সমীপেষু

বাগদেবী-বিদ্যাদেবী-সরস্বতী মায়ের কৃপাতে মূর্খ কালিদাসের মহাকবি হয়ে ওঠার গল্প!

বাংলা ভাষার প্রধান উৎস হচ্ছে সংস্কৃত ভাষা। আরও সহজভাবে বললে সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষার উৎপত্তি। আর সেই সংস্কৃত ভাষার সর্বশ্রেষ্ঠ কবি হলেন মহাকবি কালিদাস। প্রাচীন ভারতেরও তিনি সর্বশ্রেষ্ঠ কবি। এটাই কালিদাস পণ্ডিতের সবচেয়ে বড় পরিচয়। তবে আমাদের সাথে কালিদাস পণ্ডিতের পরিচয়টা হয়ত ঘটেছে অন্যভাবে। আর সেটা হচ্ছে ‘ধাঁধাঁ’। বর্তমানে ধাঁধাঁর প্রচলন কমে গেলেও আমাদের বাল্যকাল কেটেছে মজার মজার ধাঁধাঁর খেলায়। আর কালিদাসের ধাঁধাঁ ছাড়া যেন ধাঁধাঁর আসর জমতোই না। যেমন, কালিদাস পণ্ডিতে কয় বাল্য

আইআইটি খড়গপুর কীভাবে স্বাধীনতা সংগ্রামীদের কারাগার থেকে বিকশিত ভারতের স্বপ্নে আবির্ভূত! সম্পাদক সমীপেষু

আইআইটি খড়গপুর কীভাবে স্বাধীনতা সংগ্রামীদের কারাগার থেকে বিকশিত ভারতের স্বপ্নে আবির্ভূত!

ভারতের সংবিধানকে প্রজাতন্ত্র হিসেবে গ্রহণের ৭৫তম বছরে, আইআইটি খড়গপুরের নিজস্ব হীরকজয়ন্তী উদযাপনের সময়, আইআইটি খড়গপুরের ক্যাম্পাসটি একটি শক্তিশালী বিরোধিতা হিসেবে দাঁড়িয়ে আছে। একসময় যেখানে মন ছিল শৃঙ্খলিত, এখন সেখানে কিছু উজ্জ্বল বুদ্ধিজীবী লালন-পালন করে একটি স্বাধীন ও প্রগতিশীল ভারত গঠন করে।ব্রিটিশ শাসনামলে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি নিষ্ঠুর আচরণের জন্য কুখ্যাত হিজলি ডিটেনশন ক্যাম্প আজ ভারতের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ঐতিহাসিক হৃদয়।হিজলি কারাগারের সংকীর্ণ,

বিশ্ব এইডস দিবস! সম্পাদক সমীপেষু

বিশ্ব এইডস দিবস!

আজ ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস। ভয়াবহ এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রতি বছরই পালিত হয় এই দিনটি।বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) দ্বারা ঘোষিত বিশ্ব জনস্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত একটি অন্যতম দিবস।এই এইডস দিবস সম্পর্কে জানার পূর্বে আমাদেরকে জানতে হবে এইডস আসলে কী?এইডস (AIDS) কথাটির অর্থ হল- Acquired Immunodeficiency Syndrome।এই রোগটির জন্য যে ভাইরাসটি দায়ী সেটি হল- Human Immunodeficiency Virus (HIV) নামে এক ক্ষুদ্র ভয়ানক ভাইরাস।এই ভাইরাস মানবদেহ

আডা লাভলেস: দীপ্তি ও দাহের এক বিষাদপ্রতিমা! সম্পাদক সমীপেষু

আডা লাভলেস: দীপ্তি ও দাহের এক বিষাদপ্রতিমা!

কমপিউটার আর তার প্রোগ্রামিং গড়ে ওঠার ভিতরকথাটা যাঁরা চর্চা করবেন, আডা লাভলেস ( ১০ ডিসেম্বর ১৮১৫ - ২৭ নভেম্বর ১৮৫২) কে তাঁদের জানতেই হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়েও বাড়িতে, গুণিজনসঙ্গ করে, নিজের অপূর্ব মেধায় কমপিউটারের প্রোগ্রামিং এর বিকাশের ইতিহাসে আডা লাভলেস নিজেকে স্মরণীয় উচ্চতায় তুলে ধরেছিলেন। গত ২৭ নভেম্বর আডা লাভলেস এর প্রয়াণদিবস ছিল। ১৮৫২-র ২৭ নভেম্বর তারিখে তাঁর মৃত্যু হয়। চার্লস ব‍্যাবেজ অ্যানালিটিক‍্যাল ইঞ্জিন নামে একটি গণনযন্ত্র আবিষ্কার করেছিলেন। আডা, তখন সদ

এক আদর্শবান ও কর্মনিষ্ঠ মানুষের কথা -মিন্টু চৌধুরী পশ্চিম মেদিনীপুর

এক আদর্শবান ও কর্মনিষ্ঠ মানুষের কথা -মিন্টু চৌধুরী

আজ একটা গল্প বলি শুনুন। না, ঠিক গল্প নয়। সত্য, একেবারে নির্ভেজাল সত্য। এক মানুষের কথা। মানুষের মত মানুষ। নিঃস্বার্থ সমাজসেবী, পরোপকারী, বামপন্থী ভাবাদর্শে অনুপ্রানিত রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও লেখক হয়েও তিনি চিরকাল থেকে গেলেন প্রচারের আড়ালে। সৌম্য,শান্ত, সুভদ্র, জনপ্রিয় এই মানুষটি একটানা পঁচিশ বছর খড়্গপুর মিউনিসিপ্যালিটির কমিশনার ছিলেন। দীর্ঘ পনের বছর ছিলেন ভাইস-চেয়ারম্যান । বার্ধক্য ও অসুস্থতা তাঁকে কাবু করতে পারে নি। আজও তিনি সেবামূলক, সাংস্কৃতিক ও সৃষ্টিশীল কর্মে নিজেকে নিয়োজিত রেখে

"এ জীবন ল‌ইয়া কী করিতে হয়" সম্পাদক সমীপেষু

"এ জীবন ল‌ইয়া কী করিতে হয়"

শ্রীরামকৃষ্ণ বলতেন মানুষের জীবনের লক্ষ্য ঈশ্বরলাভ। তিনি নিজে কি ঈশ্বরলাভ করেছিলেন? মনে হয় না। তাঁর ঈশ্বরলাভ হয়ে গিয়েছে, এমন প্রতীতি হলে ক‍্যানসার আক্রান্ত স্বামীর আরোগ্য চেয়ে সহধর্মিণী সারদামণি তারকেশ্বরে গিয়ে হত‍্যে দিতে যেতেন না, নিশ্চিত। শ্রীরামকৃষ্ণও বাঁচতে চাইছিলেন। গলার কষ্টে ক‍্যানসার রোগী ঢোঁক গিলতে পারতেন না। অথচ ক্ষুধাবোধ রয়েছে। পুষ্টিকর খাদ‍্যের প্রয়োজন বুঝতে পারেন। ডিম আনা হত। কোনো কোনো দিন চটকে চটকে একটু গিলতে পারতেন। কোনোদিন কশ বেয়ে পড়ে যেত। গেঁড়ি গুগলির পাতলা ঝোল চ

পৌড়া অষ্টমী আবার কারো কাছে 'পোড়া অষ্টমী বা 'পটুয়া' বা 'প্রথমা' অষ্টমী বা 'পড়ুয়া অষ্টমী'! ঝাড়গ্রাম

পৌড়া অষ্টমী আবার কারো কাছে 'পোড়া অষ্টমী বা 'পটুয়া' বা 'প্রথমা' অষ্টমী বা 'পড়ুয়া অষ্টমী'!

অবিভক্ত মেদিনীপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিশেষ করে সুবর্ণরেখার পাশাপাশি অঞ্চলে এই অষ্টমী পালন খুব পুরানো রীতি এবং ধুমধাম করে পালিত হয়। পড়ুয়া অষ্টমী, যা পৌড়া অষ্টমী,পটুয়া, পোড়া অষ্টমী বা প্রথমা অষ্টমী নামেও পরিচিত। অবিভক্ত মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর সহ সুবর্ণরেখা অববাহিকার সীমান্তবর্তী অঞ্চলে এই উৎসবটি প্রচলিত।বাড়ির বড় ছেলে বা মেয়ের মঙ্গল কামনায় মঙ্গল ফোঁটা দেওয়া হতো। সকাল বেলা গায়ে হলুদ মেখে স্নান করে কাচা পোশাক, নতুন ঘুমসী পরে, তুলস

স্বাধীনতার গান- "মাতৃবন্দনা-বন্দে মাতরম" সম্পাদক সমীপেষু

স্বাধীনতার গান- "মাতৃবন্দনা-বন্দে মাতরম"

আটত্রিশ বছর বয়সের সরকারি কর্মচারী। ডেপুটি ম‍্যাজিস্ট্রেট। ১৮৭৬ সাল নাগাদ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ( ১৮৩৮ -  ১৮৯৪) লিখে ফেললেন বন্দে মাতরম গানটি। শহরের নাম চুঁচুড়া। হুগলি জেলার প্রধান প্রশাসনিক কেন্দ্র। সেখানেই তখন বঙ্কিমচন্দ্রের কাজ। শহরের পাশ দিয়েই বয়ে চলেছে পুণ‍্যস্রোতা গঙ্গা। পতিতোদ্ধারিণী গঙ্গে! অদ্ভুত এক ভাললাগার মধ‍্যে দিয়ে হৃদয় থেকে উৎসারিত হল বন্দে মাতরম। গান যে তিনি অত‍্যন্ত ভালবাসতেন। নিজে হতেও চেয়েছিলেন কবি। লিখেই মনে হল একটা অসাধারণ কিছু সৃষ্টি হয়েছে। যদুনাথ ভট্টাচার

অবিভক্ত মেদিনীপুরের স্বাধীনতাকামী মাত্র ২০ বছর বয়সে দেশের জন্য প্রাণ উৎসর্গ করেন অনাথবন্ধু পাঁজা! পশ্চিম মেদিনীপুর

অবিভক্ত মেদিনীপুরের স্বাধীনতাকামী মাত্র ২০ বছর বয়সে দেশের জন্য প্রাণ উৎসর্গ করেন অনাথবন্ধু পাঁজা!

ঐতিহাসিক অবিভক্ত মেদিনীপুরের স্বাধীনতাকামী মাত্র ২০ বছর বয়সে দেশের জন্য প্রাণ উৎসর্গ করেন অনাথবন্ধু পাঁজা । এই মহান ব্যক্তিত্বকে বর্তমানে ভুলতে বসেছে অবিভক্ত মেদিনীপুরের নতুন প্রজন্ম । জীবনে কখনও ইংরেজদের কাছে তিনি মাথা নত করেননি। শুরু হবে ফুটবল খেলা ৷ ঠিক তখনই ঘটল ঘটনাটা ৷ বল পায়ে মাঠে নেমেছিলেন মেদিনীপুরের জেলাশাসক বার্জ ৷ সামনে থেকে চলল গুলি ৷ মাটিতে পড়ে গেলেন অত্যাচারী শাসক৷ তাঁর বুকের উপর চড়ে বসলেন দুই যুবক৷ হাতে থাকা পিস্তল খালি করে দিলেন শাসকের বুকে ৷ দ্রাম দ্রাম দ্র

কালীঘাট মন্দির সেকাল ও একাল..       পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়! সম্পাদক সমীপেষু

কালীঘাট মন্দির সেকাল ও একাল.. পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়!

।।করালো বদ নং ঘোরাঙ মুক্ত কেশী চতুর ভুজাৄ্:ঙ ত্রিনেত্রম।। কি দিব মা ? কি আছে আমার আমি যে তোমার তুমি যে আমারি যত আশা ওই পাশ রি।। ভারত মন্দিরে দেশ হিসেবে পরিচিত। ভারতে ২০ লক্ষ্ মন্দির রয়েছে। কালীঘাট মন্দির টি হিন্দু দেবী কালীর প্রতি নিবেদিত এবং ভারতের অন্যতম বিখ্যাত কালী মন্দির রূপে বিবেচিত। প্রতিদিন হাজার হাজার কালী ভক্ত মন্দিরে আসেন এবং পূজা করেন। এটি একটি শক্তিপীঠ সতীর একান্ন পিঠের অন্যতম একটি পীঠস্থান। কালীঘাট মন্দিরের সাথে সম্পর্কিত অসংখ্য গল্প রয়েছে সবচেয়ে জনপ্রিয় গল্প গুলির মধ্যে একটি হ

গুরু-শিষ্য পরম্পরা: শিক্ষক দিবসের অনুপ্রেরণা - ত্রিশূলকণ্ঠ সম্পাদক সমীপেষু

গুরু-শিষ্য পরম্পরা: শিক্ষক দিবসের অনুপ্রেরণা - ত্রিশূলকণ্ঠ

আজ ৫-ই সেপ্টেম্বর শিক্ষক দিবস ও সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন । তিনি শিক্ষা কে জীবনের অন্যতম স্তম্ভ বলে মনে করতেন।এই দিনে একটা পুরনো গল্পের কথা মনে পড়ছে—এক চিরন্তন কাহিনি, আমাদের গুরু-শিষ্য পরম্পরার। এটি সেই তানসেনের কাহিনি, ভারতীয় সংগীতের প্রতীক, এবং তাঁর গুরু স্বামী হরিদাসের।অনেক দিন কেটে গেছে, কিন্তু এই কাহিনি ভারতবর্ষের গুরু-শিষ্য পরম্পরার অন্তঃস্রোতে আজও বেজে চলে। তানসেন—নামটির সঙ্গেই জড়িয়ে আছে ভারতীয় সংগীতের মহিমা। মোগল সম্রাট আকবরের সভায় তিনি ছিলেন রাজ-গায়ক, নবরত্নের এক রত্ন। একদিন

মানুষের স্বপ্নের মেট্রো! সম্পাদক সমীপেষু

মানুষের স্বপ্নের মেট্রো!

স্বপ্ন মানুষকে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। যার স্বপ্নের সঙ্গে কর্মের যোগাযোগ আছে তিনিই কার্যত সফল।শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভ উদ্বোধন করলেন পৃথিবীর বৃহত্তম, ব্যাস্ততম শহর কলকাতার তিন মেট্রো সার্ভিস। নোয়াপাড়া- যশোহর রোড মেট্রো -দমদম জয় হিন্দ বিমানবন্দর মেট্রো, শিয়ালদহ -এসপ্ল্যানেড, বেলেঘাটা -হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন। এটি একটি ঐতিহাসিক দিবস। যেটি শুধুমাত্র পশ্চিমবাংলার মানুষের কাছে নয়, ভারতবাসীর মনের মোনিকোঠায় চিরস্মরণীয় হয়ে থাকবে। একটা নয়, দুটো

চেনাব ব্রীজের উদ্বোধন হলো তার মুখ্য কারিগর ড. মাধবী লতা ! সম্পাদক সমীপেষু

চেনাব ব্রীজের উদ্বোধন হলো তার মুখ্য কারিগর ড. মাধবী লতা !

ভূমিকম্পপ্রবণ জম্মু ও কাশ্মীরে চেনাব নদীর উপর নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেল সেতুটি প্রকৌশল জগতে এক নতুন মাইলফলক স্থাপন করেছে। এটি বিশ্বের সবথেকে রেলপথের ঝুলন্ত সেতু। এই চেনাব ব্রিজের উদ্বোধনের পরেই একটি বিশেষ বিজ্ঞাপন প্রকাশ করেছে ডেয়ারি জায়ান্ট আমুল। 'উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ' প্রকল্পের অংশ হিসেবে নির্মিত এই সেতুটি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন, যা প্রথমবারের মতো রেলপথে কাশ্মীর উপত্যকাকে ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করেছে। দুর্গম পাহাড়ি ভূখণ্ড এবং ভ

ভারতের স্বাধীনতা সংগ্রামের মেদিনীপুরের অন্যতম নাম  বিপ্লবী বিমল দাশগুপ্ত!  -  সম্পাদক সমীপেষু EDITORIAL

ভারতের স্বাধীনতা সংগ্রামের মেদিনীপুরের অন্যতম নাম বিপ্লবী বিমল দাশগুপ্ত! - সম্পাদক সমীপেষু

ভারতের স্বাধীনতা আন্দোলন ছিল কিছু মানুষের কঠোর পরিশ্রম ও লড়াই, যার ফলেই ব্রিটিশদের হাত থেকে ভারত সৃঙ্খল মুক্ত হতে পেরেছিল। ভারত উপমহাদেশের বিংশ শতাব্দীতে ব্রিটিশ সম্রাজ্যবাদ বিরোধী যে সশস্ত্র বিপ্লববাদী লড়াই-সংগ্রাম সংগঠিত হয় এবং যার ধারাবাহিকতায় ভারত স্বাধীন হয়, তার মূলে যে সকল বিপ্লবীর নাম সর্বজন স্বীকৃত তাঁদের মধ্যে বিমল দাশগুপ্ত ছিলেন একজন অন্যতম বীর ও নির্ভীক বিপ্লবী। বিমল দাশগুপ্তের পরিবার আজও থাকে মেদিনীপুরে । তবে কেউ খোঁজ রাখেনি, এটাই তাদের আক্ষেপ । বিপ্লবীর জন্ম ও মৃত্যুবার্ষিকীতে অনে

পশ্চিম মেদিনীপুরের নিমপুরা আর্য বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক দুর্নীতির সঙ্গে কি যুক্ত ডিআই ? পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরের নিমপুরা আর্য বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক দুর্নীতির সঙ্গে কি যুক্ত ডিআই ?

রাজ্যে চলছে শিক্ষা দফতরের দুর্নীতি। অনেক বছর ধরে চলছে খড়গপুরের নিমপুরা আর্য বিদ্যাপীঠ স্কুলের প্রাক্তন প্রধানশিক্ষকের বিরুদ্ধে লড়াই। খড়গপুরের নিমপুরা আর্য বিদ্যাপীঠ স্কুলের প্রাক্তন প্রধানশিক্ষকের বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতির অভিযোগ স্কুল শিক্ষা দফতরের ডিআই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বলে সরব হয়েছেন খড়গপুরের বিশিষ্ট সমাজকর্মী ডাঃ দীপককুমার দাশগুপ্ত। তিনি বলেন, 'তথ্য আড়াল করছেন ডিআই। যা কিনা বড়ো অপরাধ।' ২০১৮ সালে সেসময়ের জেলাশাসক পি মোহন গান্ধীর কাছে নানা অনিয়ম নিয়ে স্কুল কর্তৃ

নতুন জাতীয় সড়ক চেয়ে কেন্দ্রের দ্বারস্থ জঙ্গলমহল বাসী! ঝাড়গ্রাম

নতুন জাতীয় সড়ক চেয়ে কেন্দ্রের দ্বারস্থ জঙ্গলমহল বাসী!

জঙ্গলমহল জুড়ে আর্থ সামাজিক উন্নয়নের জন্য ঝাড়গ্রাম আসানসোল হাইওয়ে দাবী জঙ্গলমহল বাসীর। ব্রিটিশ ভারতে গর্জে উঠেছিল জঙ্গলমহল সাঁওতাল বিদ্রোহ থেকে চুয়াড় বিদ্রোহের সাক্ষী বহনকারী এই পুরুলিয়া বাঁকুড়া ও মেদিনীপুরের লাল মাটি বঞ্চিত থেকেছে বরাবর। কখনো বাম শাসনের চোখ রাঙ্গানি। কখনো এরা দেখেছে মাওবাদী শাসন। বঞ্চিত এই জঙ্গলমহল কখনো কাছে টেনে নিয়েছে তৃণমূল কংগ্রেসকে কখনো দুহাত উজাড় করে দিয়েছে বিজেপি সিপিএমকে দুমুঠো উন্নয়নের আশায়। উন্নয়ন মেলেনী। পেয়েছে গাল ভরা প্রতি