মেদিনীপুর 17° 🌙 · AQI 280 · খারাপ 26 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

প্রয়াত ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম !

দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম। কলকাতায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন সাংসদ। উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছিলেন কুনার হেমব্রম। ঝাড়গ্রামের তৃণমূলের জেতা আসনে সেই বার পদ্ম ফুটেছিল তাঁর হাত ধরে। কিন্তু ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপি প্রার্থী বদল করলে তারপরই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন কুনার। ২০২৪-এর মে মাসে ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে তৃণমূলের সর্

প্রয়াত ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম !

ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতা : দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম। কলকাতায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন সাংসদ। উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছিলেন কুনার হেমব্রম। ঝাড়গ্রামের তৃণমূলের জেতা আসনে সেই বার পদ্ম ফুটেছিল তাঁর হাত ধরে। কিন্তু ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপি প্রার্থী বদল করলে তারপরই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন কুনার। ২০২৪-এর মে মাসে ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চ থেকেই তৃণমূলের পতাকা হাতে তুলে নেন প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম।