অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

ঝাড়গ্রামে তেগোন ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ সক্ষম সম্পন্নদের সাথে আনন্দময় সন্ধ্যার কর্মসূচি!

সমাজকে অনুপ্রেরণা জোগাতে এবং বিশেষ সক্ষম সম্পন্নদের প্রতি ভালোবাসা ও যত্নের বার্তা পৌঁছে দিতে ঝাড়গ্রাম শহরে "তেগোন ফাউন্ডেশন" (Tengon Foundation) আয়োজন করেছিল এক 'আনন্দময় সন্ধ্যা'।অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল কলকাতার বেহালা বোধায়ন স্কুলের বিশেষ সক্ষম ছাত্র-ছাত্রীরা, যারা মূলত অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার(ASD)-এ আক্রান্ত। তাদের সঙ্গে আনন্দময় সময় কাটাতে ঝাড়গ্রাম শহরের মানুষজন ও তেগোন ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।সার্বিক এই সন্ধ্যাটি ছিল আনন্দ, হাসি এবং ভালোবাসায় পরিপূর্ণ। বিশে

ঝাড়গ্রামে তেগোন ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ সক্ষম সম্পন্নদের সাথে আনন্দময় সন্ধ্যার কর্মসূচি!

নিজস্ব সংবাদদাতা : সমাজকে অনুপ্রেরণা জোগাতে এবং বিশেষ সক্ষম সম্পন্নদের প্রতি ভালোবাসা ও যত্নের বার্তা পৌঁছে দিতে ঝাড়গ্রাম শহরে "তেগোন ফাউন্ডেশন" (Tengon Foundation) আয়োজন করেছিল এক 'আনন্দময় সন্ধ্যা'।অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল কলকাতার বেহালা বোধায়ন স্কুলের বিশেষ সক্ষম ছাত্র-ছাত্রীরা, যারা মূলত অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার(ASD)-এ আক্রান্ত। তাদের সঙ্গে আনন্দময় সময় কাটাতে ঝাড়গ্রাম শহরের মানুষজন ও তেগোন ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।সার্বিক এই সন্ধ্যাটি ছিল আনন্দ, হাসি এবং ভালোবাসায় পরিপূর্ণ।

বিশেষ সক্ষম সম্পন্ন অতিথিদের জন্য নানা ধরনের বিনোদনের ব্যবস্থা ছিল।ইন্টারেক্টিভ গেম এবং অ্যাক্টিভিটিস খেলাধুলার মাধ্যমে সকলের মধ্যে আনন্দের আদান-প্রদান ঘটে।মিউজিক এবং ড্যান্স পারফরম্যান্স ছিল মনোজ্ঞ গান ও নাচের পরিবেশনা।স্ন্যাক্স এবং রিফ্রেশমেন্টসঅতিথিদের জন্য ছিল পর্যাপ্ত জলযোগের ব্যবস্থা।

এই বিশেষ উদ্যোগ প্রসঙ্গে তেগোন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুমন্ত মুর্মু বলেন, "সমাজের বিশেষভাবে সক্ষম সম্পন্ন মানুষরাও সমাজের অনুপ্রেরণার কারণ হতে পারে, দরকার শুধু তাদের প্রতি ভালোবাসা এবং যত্ন।" তিনি আরও যোগ করেন যে, এই ধরনের অনুষ্ঠানগুলি সমাজে সাম্য ও সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে।বিশেষ সক্ষম সম্পন্নদের প্রতি ভালোবাসা, যত্ন এবং সম্মান প্রদর্শনের এই প্রয়াস সমাজে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিলো ।

সম্পর্কিত খবর

বীরসা মুন্ডার জন্মজয়ন্তীকে সামনে রেখে ছয় দফা দাবি,মন্ত্রীর হাতে স্মারকলিপি ঝাড়গ্রাম

বীরসা মুন্ডার জন্মজয়ন্তীকে সামনে রেখে ছয় দফা দাবি,মন্ত্রীর হাতে স্মারকলিপি

আগামী ১৫ নভেম্বর ভগবান বীরসা মুন্ডার জন্মজয়ন্তী। এই বিশেষ দিনটিকে সামনে রেখে বননির্ভর আদিবাসী ও অন্যান্য পরম্পরাগত বনবাসী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সরব হলো বনাধিকার মোর্চা গ্রামসভা মোর্চা, ঝাড়গ্রাম। বনাধিকার আইন, ২০০৬ অনুযায়ী বনবাসী মানুষের ন্যায্য অধিকার সুনিশ্চিত করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে ছয় দফা দাবিসম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হলো স্থানীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী অমিয় কিস্কুর হাতে।শুক্রবার নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানি বিধায়ক কার

ঝাড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনা! বাস-লরির মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় ২০, গুরুতর জখম দুই চালক! ঝাড়গ্রাম

ঝাড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনা! বাস-লরির মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় ২০, গুরুতর জখম দুই চালক!

ঝাড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন প্রায় ২০ জন যাত্রী। ঝিলিমিলি থেকে দীঘাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাদামের খোসা বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাস ও লরির দুই চালক গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, কলাবুনি জঙ্গলের কাছে কংসাবতী ক্যানেলের সেতুর উপর দিয়ে যাওয়ার সময় বাসটির সঙ্গে উল্টোদিক থেকে আসা বাদামের খোসা বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাস ও লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দ

চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেফতার গোপীবল্লভপুরের প্রাক্তন তৃণমূল প্রার্থী অজিত মাহাতো ঝাড়গ্রাম

চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেফতার গোপীবল্লভপুরের প্রাক্তন তৃণমূল প্রার্থী অজিত মাহাতো

নিজস্ব সংবাদদাতাবৃহস্পতিবার রাত প্রায় ২টো নাগাদ ঝাড়গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হল গোপীবল্লভপুরের প্রাক্তন তৃণমূল বিধানসভা প্রার্থী অজিত মাহাতোকে। বন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া এবং পরবর্তীকালে টাকা ফেরত চাইলে হুমকি দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ঝাড়গ্রামের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের বাছুরডোবার বাসিন্দা সজল দাস অজিত মাহাতোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ২০২