অন্ধ্রপ্রদেশের বাপাতলা জেলার ইন্ডিয়ান যোগা ফেডারেশনের ৪৪তম ন্যাশনাল যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো!
অন্ধ্রপ্রদেশের বাপাতলা জেলার ইন্ডিয়ান যোগা ফেডারেশনের ৪৪তম ন্যাশনাল যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শ্রীবিশ্বজননী পারিষতা জিল্লেল্লামুদির আম্মার আশ্রমে। সমগ্ৰ ভারতের ১৮ টি রাজ্য থেকে ৬০৭ জন শিক্ষার্থীরা ১৬ টি বিভাগে পৃথকভাবে বালক ও বালিকারা অংশগ্রহণ করে। সারা ভারতের শতাধিক অফিসিয়াল এই প্রতিযোগিতা পরিচালনা করেন। পশ্চিমবঙ্গের ৪৮ জনের প্রতিযোগীর দল এতে অংশগ্রহণ করে যেখানে পশ্চিম মেদিনীপুর জেলার ৯ জন ছিল, এরা সকলেই বিশেষ স্থান অধিকার করে সাব জুনিয়র বালক - সূর্য মাইতি-৫ম,সাব জু
নিজস্ব সংবাদদাতা : অন্ধ্রপ্রদেশের বাপাতলা জেলার ইন্ডিয়ান যোগা ফেডারেশনের ৪৪তম ন্যাশনাল যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শ্রীবিশ্বজননী পারিষতা জিল্লেল্লামুদির আম্মার আশ্রমে। সমগ্ৰ ভারতের ১৮ টি রাজ্য থেকে ৬০৭ জন শিক্ষার্থীরা ১৬ টি বিভাগে পৃথকভাবে বালক ও বালিকারা অংশগ্রহণ করে। সারা ভারতের শতাধিক অফিসিয়াল এই প্রতিযোগিতা পরিচালনা করেন। পশ্চিমবঙ্গের ৪৮ জনের প্রতিযোগীর দল এতে অংশগ্রহণ করে যেখানে পশ্চিম মেদিনীপুর জেলার ৯ জন ছিল, এরা সকলেই বিশেষ স্থান অধিকার করে সাব জুনিয়র বালক - সূর্য মাইতি-৫ম,সাব জুনিয়র বালিকা - মন্দিরা হুই - ৪র্থ,জুনিয়ার বালক -অম্বর বটব্যাল-৩য়,সিনিয়র বালক এ- রোহন লাল জয়সওয়াল- ২য়, সিনিয়র বালিকা এ - বিন্দু বিসই-৪র্থ, সিনিয়র বালিকা বি -সৌগতা জানা - ৬ষ্ঠ, ৪০-৫০ পুরুষ- হরিসাধন পড়িয়া -১০ম, ৬০ উর্দ্ধ পুরুষ -অশোক দালাল -৫ম।

সঙ্গে ছিল ঝাড়গ্রাম জেলার ৪০-৫০ পুরুষ বিমান সাহা -৩য় , ৩০-৪০ পুরুষ শুকদেব মাহাতো ৪র্থ।পশ্চিমবঙ্গ ১৩৮ পয়েন্ট পেয়ে দলগত চ্যাম্পিয়ন ও ৯০ পয়েন্ট নিয়ে রানার্স আপ ত্রিপুরা।ছেলেদের চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস বিনোদ চৌধুরী ও মেয়েদের চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস অন্বেষা ভৌমিক – এরা দুজনেই পশ্চিমবঙ্গের।

এই প্রতিযোগিতায় জেলা থেকে জাতীয় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আলোক কুমার পাল, অফিসিয়াল এর দায়িত্ব পালন করেন পশ্চিম মেদিনীপুর জেলা যোগাসন সংস্থার সম্পাদক প্রশান্ত কুমার ঘোষ। পশ্চিমবঙ্গের ম্যানেজার ছিলেন দীপক কুমার শীট। পশ্চিম মেদিনীপুর জেলার এই সাফল্যের জন্য সংস্থার জেলা সভাপতি তথা স্থানীয় বিধায়ক সুজয় হাজরা সমস্ত সফল প্রতিযোগী, ম্যনেজার ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব
খেলা
আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ
খেলা
বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7
ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে