অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ও রাস্তায় দুপাশের সৌন্দর্য বৃদ্ধি করেতে চারাগাছ রোপণ!

জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বার্তা দিতে এবং রাস্তার দুপাশে একটি সুন্দর নয়নাভিরাম পরিবেশ গড়ে তোলার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর সিধু-কানু-বীরসা সেতু থেকে গোপীবল্লভপুর চেকপোষ্ট পর্যন্ত,নিজেদের গাঁটের কড়ি খরচ করে প্রায় ১০০টি কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছ লাগানো হলো, সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সমাজমাধ্যম গোষ্ঠী আমারকার ভাষা আমারকার গর্ব-এর পক্ষ থেকে। এদিন সকাল থেকে তৎপরতা সাথে সুবর্ণ রৈখিক পরিবারের সদস্যরা রাস্তার দুপাশে গর্ত করেন

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ও রাস্তায় দুপাশের সৌন্দর্য বৃদ্ধি করেতে চারাগাছ রোপণ!

ঝাড়গ্রাম নিজস্ব সংবাদদাতা : জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বার্তা দিতে এবং রাস্তার দুপাশে একটি সুন্দর নয়নাভিরাম পরিবেশ গড়ে তোলার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর সিধু-কানু-বীরসা সেতু থেকে গোপীবল্লভপুর চেকপোষ্ট পর্যন্ত,নিজেদের গাঁটের কড়ি খরচ করে প্রায় ১০০টি কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছ লাগানো হলো, সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সমাজমাধ্যম গোষ্ঠী আমারকার ভাষা আমারকার গর্ব-এর পক্ষ থেকে। এদিন সকাল থেকে তৎপরতা সাথে সুবর্ণ রৈখিক পরিবারের সদস্যরা রাস্তার দুপাশে গর্ত করেন এবং রাস্তার দুপাশে থাকা পার্থেনিয়াম ধ্বংস করেন এবং আগাছা পরিষ্কার করেন।বিকলে চারাগাছ রোপন করা হয়,জল সিঞ্চন করা হয় এবং বেড়া দিয়ে ঘেরা দেওয়া হয়। পাশাপাশি এদিন এই কর্মসূচি চলাকালীন কেক কেটে গ্রুপের প্রধান এডমিন সমাজকর্মী বিশ্বজিৎ পালের জন্মদিন পালন করা হয়।

পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বিশ্বজিৎ বাবুর জন্মদিন উপলক্ষ্যে পরিবেশ সচেতনতার বার্তা দিতে এবং রাস্তার দুধারের সৌন্দর্য বৃদ্ধি করতে তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। এদিনের কর্মসূচিতে সুবর্ণ রৈখিক পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তন্ময় বক্সী,শুভাশিস নায়েক, মুরলীধর বাগ ,শান্তিদেব দে,কিশোর রক্ষিত, নীলকমল জানা,নরসিংহ পৈড়া,অজিত সুঁই,সাধুচরন কারেক, রহিম দন্ডপাঠ, অভিজিৎ পৈড়া, অভিজিৎ সাউ, অমরজিৎ দে, জয়ন্ত দাস,সমীর রাউৎ, শুভজিৎ পানি প্রমুখ। উল্লেখ্য সপ্তাহ খানেক আগে এই এলাকার প্রাথমিক ভাবে পার্থেনিয়াম ধ্বংসের কাজ করা হয়েছিল সুবর্ণ রৈখিক পরিবারের পক্ষ থেকে। কর্মসূচি সুষ্ঠু ভাবে রূপায়িত হওয়ায় জন্য গ্রুপের পরিচালক মন্ডলীর পক্ষে বিশ্বজিৎ পাল, সুদীপ কুমার খাঁড়া,সুমন মন্ডলরা উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও সুবর্ণ রৈখিক পরিবারের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

কালীপুজোয় মানবিকতার নজির ঝাড়গ্রাম জেলা পুলিশের, 6 হাজার মানুষের মুখে খাবার তুলে দিল বেলিয়াবেড়া থানা ঝাড়গ্রাম

কালীপুজোয় মানবিকতার নজির ঝাড়গ্রাম জেলা পুলিশের, 6 হাজার মানুষের মুখে খাবার তুলে দিল বেলিয়াবেড়া থানা

বীরসা মুন্ডার জন্মজয়ন্তীকে সামনে রেখে ছয় দফা দাবি,মন্ত্রীর হাতে স্মারকলিপি ঝাড়গ্রাম

বীরসা মুন্ডার জন্মজয়ন্তীকে সামনে রেখে ছয় দফা দাবি,মন্ত্রীর হাতে স্মারকলিপি

আগামী ১৫ নভেম্বর ভগবান বীরসা মুন্ডার জন্মজয়ন্তী। এই বিশেষ দিনটিকে সামনে রেখে বননির্ভর আদিবাসী ও অন্যান্য পরম্পরাগত বনবাসী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সরব হলো বনাধিকার মোর্চা গ্রামসভা মোর্চা, ঝাড়গ্রাম। বনাধিকার আইন, ২০০৬ অনুযায়ী বনবাসী মানুষের ন্যায্য অধিকার সুনিশ্চিত করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে ছয় দফা দাবিসম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হলো স্থানীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী অমিয় কিস্কুর হাতে।শুক্রবার নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানি বিধায়ক কার

ঝাড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনা! বাস-লরির মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় ২০, গুরুতর জখম দুই চালক! ঝাড়গ্রাম

ঝাড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনা! বাস-লরির মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় ২০, গুরুতর জখম দুই চালক!

ঝাড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন প্রায় ২০ জন যাত্রী। ঝিলিমিলি থেকে দীঘাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাদামের খোসা বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাস ও লরির দুই চালক গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, কলাবুনি জঙ্গলের কাছে কংসাবতী ক্যানেলের সেতুর উপর দিয়ে যাওয়ার সময় বাসটির সঙ্গে উল্টোদিক থেকে আসা বাদামের খোসা বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাস ও লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দ