কবিতা
কবিতা
"The Eternal Player"
-- Rhitwick Mookherjee (Table Tennis Player) A closer look at the mirror Makes him little sad, The whitish hair and greyish beard Looks really really bad. He finds it difficult to look afar With his diminishing sight, Blurry vision makes him realise Something’s just not right. Trembling hands make it hard To hold the tea-cup steady, As if it is trying to say I am no more ready. Fading memory fades away All the names and date, Things keep on getting deleted, At a slow but steady r
কবিতা
"লাশবাহী কফিন" -মহিবুল আলম
আমার মৃত্যু হলে আমার লাশটা আমি কাঁধে নিয়ে হাঁটবো। আমার কফিনবন্দি লাশ। চারিদিকে লোবানের ঘ্রাণ। দক্ষিণের শিস দেওয়া বাতাস। দুপুরের সন্ধিক্ষণ শেষে বিকেলের রোদটা যখন পুবের দেয়াল ঘেঁষে আড়াআড়ি কামরাঙা গাছটার দেহ বেয়ে একটু একটু নামবে। আমি লাশ নিয়ে কোনো একটা কবিতা লিখবো। আমি লাশবাহী কফিনটা নিয়ে একাই হাঁটবো। একটা দিঘল বিকেল- বিকেলের গায়ে বৃক্ষশোভিত একটা পথ। চারিদিকে পাখিদের কলতান। লাশের শরীর বেয়ে ওঠা বিকেলের প্রশান্তির রোদটুকু ঝিকিমিকি আলোতে রাস্তায় ক্রমাগত নৃত্য করবে। অসংখ্য ঝিঁঝিঁপোকা নিস্তব্ধতার সিঁড়ি
কবিতা
কী সর্বনাশ হতো! - আরণ্যক বসু
এই আপনার আজন্ম বিশ্বাস আর স্বপ্নের ভারতবর্ষ হে পিতা প্রতিটি দিনই ৩০শে জানুয়ারী হয়ে উঠছে ক্রমশ ভাগ্যিস বিশ্বকবি, নজরুল, বিবেকানন্দ নেই; আর- সুভাষও ঘরে ফেরেনি। ভাগ্যিস মা সারদা, নিবেদিতা নেই; ভাগ্যিস মানবতা ডুব দিয়েছে কালো দিঘির ভারী জলে ভাগ্যিস অস্ত্রের উল্লাস উন্মাদ হয়ে উঠেছে ভাগ্যিস পকেটে, হাতব্যাগে বারুদ দেশলাই উন্মুখ ভাগ্যিস সহিষ্ণুতার আলতো তুলির টানও চোখে পড়েনা আর ভাগ্যিস নেশা ও নির্যাতন আজ সর্বজনীন উৎসবের অঙ্গ ভাগ্যিস সর্বগ্রাসী উদাসীনতা বুকের দিগন্তে উদ্ভাসিত জীবাশ্ম ভাগ্যিস গৌতম বুদ্ধ
কবিতা
"নিলাম" - মহিবুল আলম
শহরে এখন বুবুদের কোনো নিলামের পাড়া নেই। ইংলিশ রোড বন্ধ। টানবাজারও আজ শকুনের নগ্ন তাড়ায় দৌড়াতে দৌড়াতে ঈশ্বরের মস্ত এক হালখাতা হয়েছে। বেবাক পাড়ায় বুবুরা এখন ফেরি হয় রাজনীতিকের হাতে। এই ঘর, ওই ঘর, শহর মোকাম, জলা আর জঞ্জাল- আড়ঙে বাজারে ওরা শুধু নিয়মে বিকোয়। আধা শিশি আলতা, রঙিন ফিতে, খসখসে একটা সোনালি শাড়ি আর জিভ বের করা ফুটপাতের একটা লাল লিপস্টিক। মধ্যবিকেলের লেপটানো গাল...। পাড়ায় পাড়ায় বুবুরা এখন হিসেবহীন নিলামে ওঠে না, রাজনীতিকরা ওঠে। বছরে বছরে মধ্যবর্তী মাসে ওরা পুন দেয়, পণ নেয়। আর কত কী অজস্র
কবিতা
"নয় দুয়ারের বারো উঠোন" - মহিবুল আলম
গোমতী বানের উজানে আরিচা নামের একটা উপনদী- বুবুদের নয় দুয়ারের বারো উঠোনের গল্প হয়তো তোমাকে বলিনি। আরিচার মৃত্যুর মতো বুক উঁচিয়ে বুবুরা বেলা অবেলায় দিঘল উঠোন পেরিয়ে দিঘল বেলায় হাঁটতো। প্রতিদিন সন্ধ্যাবেলা গোধূলির আলো গায়ে মেখে একটা লোকাল ট্রেন কুঁউ ঝিঁক ঝিঁক, কুঁউ ঝিঁক ঝিঁক, খটাশ খটাশ শব্দ করে বিজাতীয় আর্তনাদে আরিচা স্টেশানে থমকে দাঁড়াতো। কিছু যাত্রি নামতো- কয়েকজন বোঁচকাপাটি নিয়ে প্রাণান্তর ট্যাঁ ট্যাঁ করা এঁদো ছেলেকে টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে ট্রেনের গতরে এক এক করে নিজ শরীরটা ঠেলে দিতো। তারপর
কবিতা
বিবেকানন্দ ...
কলমে - কাশীনাথ সাহা একটি ছেলে দস্যি ভীষণ কাউকে করে না ভয়রাত-বিরেতে খুঁজে বেড়ায়ভূতেরা কোথায় রয়!সেই ছেলেটা ছেলেবেলাতে ও মানতো না কোন জাতজাতিভেদকে তুড়ি মেরে ধরতো সবার হাত। দস্যিপনা ছেলের মাথায়নানান চিন্তা ঘুরে হুঁকোতে টান দিয়ে দেখে জাত কি গেল মরে! দস্যি কিন্তু বুদ্ধিতে সে এক্কেবারে পাকামানতো শুধু সেটাই যা নিজের চোখে দেখা। সেই ছেলেটি বড় হয়েজানতে চায় আরওরামকৃষ্ণের ছায়ায় এসেছাড়লো নিজের ঘরও।রামকৃষ্ণকে প্রশ্ন করেন কোথায় তোমার কালী? উত্তর পেয়ে মাথায় তুলেন ঠাকুরের পদধূলি। তারপর তিনি ভারত ঘুরেন পরিব্রাজক
পোড়া মাংসের গন্ধ .....
কলমে - ডাঃ শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় গ্রামের ধারে ছোট্ট সে ঘর চাল ছিলো তার টিনের ঢাকা। কাল কে হঠাৎ ঘটলো যে কি চাল,দেওয়াল সবই ফাঁকা। ঢিল ছোড়া পথ ভিনরাজ্যে মেঠো রাস্তায় গাড়ির চাকা। আকাশ ঢাকা কালো ধোঁয়ায় মাংসপোড়া গন্ধ মাখা। ধোঁয়ায় ঢাকা জ্যৈষ্ঠ দুপুর নীল আকাশও অন্ধকারে। পুকুরপাড়ে কি যেন পড়ে সাদা কাপড়ে উঁকি মারে। গ্রামের মানুষ ছেঁড়া বসন নেইকো কোনোও প্রাণের দাম। টুকরো হয়ে ছড়িয়ে গেল কঠিন জীবনে পরম আরাম। কলজেটা তো এখনো তাজা বারুদ আগুন নিয়েছে সেঁকে। হাড়গুলো আজ ঝলসানো তার রক্ত মাংস সঙ্গে মেখে। পুলিশ তখন ঘ
কবিতা
লাইফ সার্টিফিকেট - কাকলী দাশগুপ্ত
বেঁচে আছি এখনও এক দারুণ মজা প্রমাণ চাই লাইন দাও, এই এক সাজা, স্মৃতি আজ মনে পড়ে লাইনে দাঁড়িয়ে গেছে ফিরে জগৎ হতে সহকর্মী ছেড়ে। এক মিনিট নীরবতা পালন, কর্তব্য শেষ, এক সাথে দিন কাটিয়েছি ভিন্ন পরিবেশ। কাজের সময় করেছি কাজ, চেয়ার গেছে চলে, হাসি মশকরা করেছি , একেই তো খুশি বলে। এখন সেই কথা, মনে পড়ে মনে মনে হাসি পায়, লাইফ সার্টিফিকেটের তরে সব লাইনে দাঁড়ায়। নেই কোন ক্ষোভ, পুরানো মানুষ দেখার লোভ, লাইন সকলকে এক করে, কাছে ডেকে আনে পুরানো কাজের কথা গুলো বেশি পড়ে মনে। ভুলে যাওয়া হাসি, দেখলে এ ওকে সব
কবিতা
দীপাবলি নামে ডাকি - আরণ্যক বসু
( "কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন...") পায়ের পাতাটি শিশিরে শিশিরে আঁকে, ভোরের আলোয় নীলদিগন্ত হাসছে; কাল রাতে শেষ খেয়াকে বলেছে বৃষ্টি-- মাঠে প্রান্তরে অগ্রহায়ণ আসছে... ও কালো মেয়ের নাম যদি হয় শ্যামা, আলোর আকাশে তাকে ডাকি দীপাবলি; ভীরু হৃদয়ের নিভৃত সিংহাসনে, গ্রাম ছাড়া ওই আলপথ ধরে চলি। পথ হারানোর নেশাটুকু সম্বল, সোনামন, তবু তোমাকে তো হারাবো না; দূরপাল্লায়,গোধূলি-দিগন্তের, হাতছানিতেই তারাদের আনাগোনা ! আসলে জানিনা, কোন কূলে, অকারণে, ক্লান্ত স্বপ্ন পা ডুবিয়ে দেবে জলে ; নাছোড
কবিতা
বাঘুর গল্প - অনিরুদ্ধ চক্রবর্তী
বাংলার বাঘু লম্ফ ঝম্পে বিশ্ব করেছে মাত, তাবড়-তাবড় রাজা-মহারাজা সিংহাসনেই কাত! বাংলা ছেড়ে সে আমেরিকা এসে হুঙ্কার দিলো জোরে, সিংহ, গরিলাআর যত পশুহুমরি খেয়ে যে পড়ে! বাহবা বাহবাজয় জয়কারেবাঘুর জয়ধ্বনি, পোজ দিয়ে বাঘুছবিতে ছবিতেহল নয়নের মনি।
কবিতা
রান্না করতে ভালবাসি, সেই কথাও বললেন বাংলার মুখ্যমন্ত্রী!
রাজনীতি ও প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী শিল্প-চর্চার কথা কারও অজানা নয়। ছবি আঁকা থেকে শুরু করে কবিতা লেখা, গান লেখা… সব দিকই সমানভাবে সামলান মুখ্যমন্ত্রী। সোমবার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিজয়া সম্মিলনীতে গিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, তিনি ঘর মোছা, কাপড় কাচা, রান্না করা, মাছ ধরা, ধান রোপণ… সবই জানেন। আজ সেই কথাও বললেন মুখ্যমন্ত্রী। বললেন, “আমার একটা কবিতার বই বেরল, এক হাজার কবিতা।”মুখ্যমন্ত্রী জানালেন, তিনি সোয়েটার বোনাতেও পটু। বললেন, “অনেকে জানে ন