অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমী অনুষ্ঠান “স্নেহ” যেন এক নতুন আলো ছড়াল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনে!

পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমী অনুষ্ঠান “স্নেহ” যেন এক নতুন আলো ছড়াল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনে। কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়—এটি হয়ে উঠল ভালোবাসা, মর্যাদা আর মানবিকতার মিলনক্ষেত্র। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদরী, অতিরিক্ত জেলা শাসক কেম্পা হোনাইয়া,অতিরিক্ত জেলা মিশন ডিরেক্টর ডঃ গোবিন্দ হালদার,অতিরিক্ত জেলা শাসক (পঞ্চায়েত)মৌমিতা সাহা,অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল,মেদি

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমী অনুষ্ঠান “স্নেহ” যেন এক নতুন আলো ছড়াল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনে!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমী অনুষ্ঠান “স্নেহ” যেন এক নতুন আলো ছড়াল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনে। কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়—এটি হয়ে উঠল ভালোবাসা, মর্যাদা আর মানবিকতার মিলনক্ষেত্র। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদরী, অতিরিক্ত জেলা শাসক কেম্পা হোনাইয়া,অতিরিক্ত জেলা মিশন ডিরেক্টর ডঃ গোবিন্দ হালদার,অতিরিক্ত জেলা শাসক (পঞ্চায়েত)মৌমিতা সাহা,অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল,মেদিনীপুর সদর মহকুমার মহকুমা শাসক মধুমিতা মুখার্জি,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী,জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সহ জনপ্রতিনিধিরা।

জেলাশাসক খুরশেদ আলী কাদেরী কেক কেটে শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন এবং স্পষ্ট বার্তা দেন—“এরা করুণার পাত্র নয়, এরা সমাজের গর্ব।” তাঁর আহ্বান—সকল নাগরিক এগিয়ে আসুক, স্বপ্ন পূরণের পথে এই শিশুদের পাশে দাঁড়াক। অনুষ্ঠানে দৃষ্টিহীন হয়েও আই এ এস পদে উত্তীর্ণ শ্রী কেম্পা হোনাইয়ার জীবন সংগ্রামের গল্প উপস্থিত সকলকে গভীরভাবে আলোড়িত করে। এই দিনে ১৪৬ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে দেওয়া হয় স্পন্সরশিপ, উপহার, নিউট্রিশন কিট ও আঁকার সরঞ্জাম। আর প্রতিটি মায়ের হাতে তুলে দেওয়া হয় শাড়ি।

সম্পর্কিত খবর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত! পশ্চিম মেদিনীপুর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!

মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!

মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!

মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ