অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিদ্যাসাগর স্মৃতি বক্তৃতা ও বিদ্যাসাগর পুরস্কার প্রদান অনুষ্ঠান!

বুধবার ২৪শে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে বুধবার দুপুরে অনুষ্ঠিত হলো চতুর্দশ বিদ্যাসাগর স্মৃতি বক্তৃতা ও বিদ্যাসাগর পুরস্কার প্রদান অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে বিদ্যাসাগর স্মৃতি বক্তৃতা প্রদান করেন খড়্গপুর আই আই টি-অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী। এদিন বিদ্যাসাগর পুরস্কার প্রদান করা হয় পাঁচজন কৃতি ব্যাক্তিত্বকে। বিদ্যাসাগর পুরস্কারে পুরস্কৃত হন বিশিষ্ট অভিনেতা, নাট্যকার ও পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়,

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিদ্যাসাগর স্মৃতি বক্তৃতা ও বিদ্যাসাগর পুরস্কার প্রদান অনুষ্ঠান!

নিজস্ব প্রতিনিধি: বুধবার ২৪শে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে বুধবার দুপুরে অনুষ্ঠিত হলো চতুর্দশ বিদ্যাসাগর স্মৃতি বক্তৃতা ও বিদ্যাসাগর পুরস্কার প্রদান অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে বিদ্যাসাগর স্মৃতি বক্তৃতা প্রদান করেন খড়্গপুর আই আই টি-অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী। এদিন বিদ্যাসাগর পুরস্কার প্রদান করা হয় পাঁচজন কৃতি ব্যাক্তিত্বকে।

বিদ্যাসাগর পুরস্কারে পুরস্কৃত হন বিশিষ্ট অভিনেতা, নাট্যকার ও পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়, বিশিষ্ট কবি ও চিত্রশিল্পী তন্ময় মৃধা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈকত মিত্র,তরুণ প্রতিভাবান সাহিত্যিক নির্মাল্য মুখোপাধ্যায়,সুদক্ষ প্রশাসক এডিএম কেম্পা হোন্নাইয়া । এছাড়াও এদিন অধ্যাপক সুধীন রঞ্জন দাশ স্মৃতি পুরস্কার প্রদান করা হয় উৎকল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা জয়ন্তী ডোরাকে।

সকলের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর।পাশাপাশি এদিন বিদ্যাসাগর বিষয়ক প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হয় সফল শিক্ষার্থীদের হাতে।

এদিনের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু,দুই ডিন অধ্যাপক পরেশ চন্দ্র বেরা ও অরিন্দম দত্ত, রেজিষ্টার অধ্যাপক জয়ন্ত কিশোর নন্দী, বিশিষ্ট শিক্ষাব্রতী প্রাক্তন অধ্যাপিকা অন্নপূর্ণা চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক জয়জিৎ ঘোষ ও অধ্যাপিকা সাগরিকা ঘোষ।

সম্পর্কিত খবর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত! পশ্চিম মেদিনীপুর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!

মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!

মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!

মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ