অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

পিংলায় জনসমুদ্রে মমতা, মানস ভূঁইয়া ও অজিত মাইতির সমর্থনে তৃণমূলের শক্তিপ্রদর্শন! পশ্চিম মেদিনীপুর

পিংলায় জনসমুদ্রে মমতা, মানস ভূঁইয়া ও অজিত মাইতির সমর্থনে তৃণমূলের শক্তিপ্রদর্শন!

পশ্চিম মেদিনীপুরের পিংলায় নির্বাচনী আবহে তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী মানস রঞ্জন ভূঁইয়া ও অজিত মাইতির সমর্থনে বিশাল রাজনৈতিক জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো Mamata Banerjee। মঙ্গলবার, ১৪ এপ্রিল পিংলার কাঁচডিহা স্ট্যাক ইয়ার্ড মাঠে আয়োজিত এই সভাকে ঘিরে সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড় ও কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস।সভামঞ্চ থেকে জনতার উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সামাজিক সুরক্ষা প্রকল্প এবং জনকল্যাণমূলক উদ্যোগের ক

২৩ এপ্রিলের আগেই খড়গপুরে শুরু ভোট, বাড়িতে বসেই ভোট দিচ্ছেন প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ভোটাররা! পশ্চিম মেদিনীপুর

২৩ এপ্রিলের আগেই খড়গপুরে শুরু ভোট, বাড়িতে বসেই ভোট দিচ্ছেন প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ভোটাররা!

রাজ্যের ১৫২টি কেন্দ্রে আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণ হলেও তার আগেই খড়গপুরে শুরু হয়ে গেল ভোটের বিশেষ প্রক্রিয়া। প্রথম দফার ভোটের আগে ১৪ই এপ্রিল মঙ্গলবার খড়গপুরের খরিদা নিমগেরিয়া পাটনা এলাকার ৮ নম্বর ওয়ার্ড-এর ৪৮ বুথ -এ ৮৫ বছর বা তার বেশি বয়সি এবং বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের জন্য বাড়িতে বসে ভোটদানের ব্যবস্থা চালু করা হয়েছে।মঙ্গলবার সকাল ৮টা থেকেই নির্বাচন কমিশনের নির্দেশে ভোটকর্মীরা কড়া নিরাপত্তার মধ্যে ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে ভোট গ্রহণের কাজ শুরু করেন। প্রবীণ এবং বিশেষ

জাতীয় পোষ্য দিবসে বিদ্যালয়ে ব্যতিক্রমী আয়োজন, ছোটদের মনে প্রাণীর প্রতি মমতা ও দায়িত্ববোধের পাঠ! পশ্চিম মেদিনীপুর

জাতীয় পোষ্য দিবসে বিদ্যালয়ে ব্যতিক্রমী আয়োজন, ছোটদের মনে প্রাণীর প্রতি মমতা ও দায়িত্ববোধের পাঠ!

প্রাণীদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা এবং যত্নের বার্তা ছড়িয়ে দিতে জাতীয় পোষ্য দিবস উপলক্ষে গত শুক্রবার, ১০ এপ্রিল , বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত হল বিশেষ ‘পেট ডে’ অনুষ্ঠান। আকর্ষণীয় ও শিক্ষামূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে কচি শিক্ষার্থীদের মনে প্রাণীদের প্রতি দয়া, দায়িত্ববোধ এবং মমত্ববোধ গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি করা হয় বিশেষ ‘পেট কর্নার’, যেখানে বিভিন্ন ধরনের পোষ্য প্রাণী

খড়্গপুরে প্রচারে মোদীকে ‘গব্বর সিং’ বললেন ববি! দিলীপকে কটাক্ষ, SIR ইস্যুতে তোপ বিজেপি-ইসিকে! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরে প্রচারে মোদীকে ‘গব্বর সিং’ বললেন ববি! দিলীপকে কটাক্ষ, SIR ইস্যুতে তোপ বিজেপি-ইসিকে!

খড়্গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে প্রচারে এসে প্রধানমন্ত্রী Narendra Modi-কে ‘গব্বর সিং’-এর সঙ্গে তুলনা করে তীব্র রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী Firhad Hakim। সোমবার সন্ধ্যায় খড়্গপুর শহরের ৩ নম্বর ওয়ার্ডের ঈদগা মাঠে আয়োজিত জনসভা থেকে তিনি বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন। সভামঞ্চ থেকে ববি হাকিম বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee-কে দেশবাসী ভালোবাসতেন ও সম্মান করতেন, ক

দাঁতনে বিজেপির শক্তি প্রদর্শন, ভদ্র হেমরমের সমর্থনে রোড শোয়ে মাতালেন Mithun Chakraborty! পশ্চিম মেদিনীপুর

দাঁতনে বিজেপির শক্তি প্রদর্শন, ভদ্র হেমরমের সমর্থনে রোড শোয়ে মাতালেন Mithun Chakraborty!

পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভা কেন্দ্রে বিজেপির নির্বাচনী প্রচারে সোমবার, ১৩ এপ্রিল নতুন মাত্রা যোগ করলেন অভিনেতা তথা বিজেপি নেতা Mithun Chakraborty। বিজেপি প্রার্থী Bhadra Hemram-এর সমর্থনে দাঁতনে এসে একটি বর্ণাঢ্য রোড শো করেন তিনি, যা ঘিরে এলাকায় তৈরি হয় ব্যাপক উন্মাদনা।দাঁতনের ঘোলাই মোড় থেকে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র রথে চেপে শুরু হয় এই রোড শো। নির্ধারিত সময়সূচির প্রায় দু’ঘণ্টা পরে কর্মসূচি শুরু হলেও উৎসাহে কোনও ভাটা পড়েনি। বরং রাস্তার দু’ধারে সকাল থেকেই ভিড় জমাতে শু

খড়গপুরের স্বপ্নের অডিটোরিয়াম এখন মরিচাধরা কঙ্কাল, কবে পূরণ হবে সাংস্কৃতিক শহরের আশা? পশ্চিম মেদিনীপুর

খড়গপুরের স্বপ্নের অডিটোরিয়াম এখন মরিচাধরা কঙ্কাল, কবে পূরণ হবে সাংস্কৃতিক শহরের আশা?

খড়গপুরবাসীর বহু প্রতীক্ষিত অডিটোরিয়াম প্রকল্প আজ কার্যত অনিশ্চয়তার অন্ধকারে। ২০২০ সালের জানুয়ারিতে মুখ্যমন্ত্রী Mamata Banerjee খড়গপুরকে একটি আধুনিক অডিটোরিয়াম উপহার দেওয়ার ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার দুই বছর পর, ২০২২ সালের ২০ অক্টোবর বিদ্যাসাগর আবাসনে প্রস্তাবিত প্রেক্ষাগৃহ ‘বিদ্যাসাগর ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তৎকালীন পুরপ্রধান প্রদীপ সরকারের উদ্যোগে হওয়া সেই অনুষ্ঠান ছিল অত্যন্ত অনাড়ম্বর—রাজনৈতিক দল, বইমেলা কমিটি কিংবা সাংস্কৃতিক জগতের প্রতিনিধিদের কাউকেই

খড়গপুরে তৃণমূলের প্রচারে জোয়ার, প্রদীপ সরকারের সমর্থনে জনসভা করলেন ফিরহাদ হাকিম! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে তৃণমূলের প্রচারে জোয়ার, প্রদীপ সরকারের সমর্থনে জনসভা করলেন ফিরহাদ হাকিম!

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিম মেদিনীপুরের রেল শহর খড়গপুরে তৃণমূল কংগ্রেসের প্রচারে নতুন গতি যোগ করলেন Firhad Hakim। সোমবার, ১৩ এপ্রিল খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী Pradip Sarkar-এর সমর্থনে একটি বড় জনসভায় অংশ নেন তিনি।দলীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে প্রচারের গতি আরও বাড়ানো এবং খড়গপুর সদর কেন্দ্রে তৃণমূলের সংগঠনকে চাঙ্গা করতেই এই সভার আয়োজন করা হয়। জনসভা থেকে প্রদীপ সরকারের পক্ষে ভোট চেয়ে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণও করলেন ফিরহাদ হাকিম। খড়গপ

চন্দ্রকোনায় ১৬ এপ্রিল দেব-এর রোড শো, জোরকদমে প্রস্তুতি ! পশ্চিম মেদিনীপুর

চন্দ্রকোনায় ১৬ এপ্রিল দেব-এর রোড শো, জোরকদমে প্রস্তুতি !

চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রে আসন্ন রাজনৈতিক প্রচারকে ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্য্যকান্ত দোলইয়ের সমর্থনে আগামী ১৬ এপ্রিল রামজীবনপুরে রোড শো করতে আসছেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। তাঁর এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই গোটা এলাকাজুড়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে।দেবের আগমনকে সামনে রেখে রামজীবনপুরে তৈরি করা হচ্ছে একটি অস্থায়ী হেলিপ্যাড। প্রস্তুতির কাজ কতদূর এগিয়েছে, তা খতিয়ে দেখছেন রামজীবনপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি। প্রশাসনিক প্রস্তুতির পাশাপ

খড়্গপুরে নির্বাচনী প্রচারে আসছেন ফিরহাদ হাকিম! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরে নির্বাচনী প্রচারে আসছেন ফিরহাদ হাকিম!

পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়গপুরে নির্বাচনী প্রচারে আসছেন ফিরহাদ হাকিম । সোমবার খড়গপুর সদর বিধানসভার তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে একটি জনসভা করবেন তিনি। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারের গতি বাড়াতে এবং দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইতেই এই সভার আয়োজন করা হয়েছে। খড়গপুর শহরে এই প্রথমবারের মতো নির্বাচনী জনসভা করতে আসছেন কলকাতার মেয়র, ফলে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে।রাজনৈতিক মহলের মতে, এই জনসভা খড়গপুর সদর কেন্দ্রে নির্বাচনী লড়াইকে আরও জমি

চন্দ্রকোনায় দেব-ঝড়, ১৬ এপ্রিল রামজীবনপুরে রোড শো, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড! পশ্চিমবঙ্গ

চন্দ্রকোনায় দেব-ঝড়, ১৬ এপ্রিল রামজীবনপুরে রোড শো, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড!

চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী আবহে এবার বাড়তি উন্মাদনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা-সাংসদ Dev। আগামী ১৬ এপ্রিল রামজীবনপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্য্যকান্ত দোলই-এর সমর্থনে রোড শো করতে আসছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেব। তাঁর আগমনকে ঘিরে ইতিমধ্যেই গোটা এলাকা জুড়ে শুরু হয়েছে জোর প্রস্তুতি, যা ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। রামজীবনপুর শহরে রোড শোকে সফল করতে প্রশাসনিক ও দলীয়—দুই স্তরেই তৎপরতা এখন তুঙ্গে। দেবের হেলিকপ্টার অবতরণের জন্য তৈরি করা হচ্ছ

আইনশৃঙ্খলা থেকে দুর্নীতি, তৃণমূলকে নিশানা করে বিস্ফোরক দিলীপ ঘোষ! পশ্চিম মেদিনীপুর

আইনশৃঙ্খলা থেকে দুর্নীতি, তৃণমূলকে নিশানা করে বিস্ফোরক দিলীপ ঘোষ!

সোমবার খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইনশৃঙ্খলা, দুর্নীতি এবং তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর স্পষ্ট বার্তা, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের আদলে ‘বুলডোজার নীতি’ কার্যকর করা হবে, যাতে রাজ্যে শৃঙ্খলা ফেরানো যায় এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম-এর একটি পুরনো মন্তব্য টেনে কটাক্ষও করেন দিলীপ। তাঁর বক্তব্য, “উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, গুজরাট—সব জায়গাতেই রামরাজ্য প্রতিষ্ঠ

আইআইটি খড়গপুরে ছাত্রবান্ধব আবাসিক পরিকাঠামোয় বড় সংযোজন, লাল বাহাদুর শাস্ত্রী হলে নতুন গ্রন্থাগারের উদ্বোধন! পশ্চিম মেদিনীপুর

আইআইটি খড়গপুরে ছাত্রবান্ধব আবাসিক পরিকাঠামোয় বড় সংযোজন, লাল বাহাদুর শাস্ত্রী হলে নতুন গ্রন্থাগারের উদ্বোধন!

ছাত্র-কেন্দ্রিক ক্যাম্পাস পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল আইআইটি খড়গপুর। লাল বাহাদুর শাস্ত্রী আবাসিক হলে নবনির্মিত একটি আধুনিক গ্রন্থাগারের উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার আবাসিক পরিবেশ ও শিক্ষাবান্ধব সুযোগ-সুবিধাকে আরও সমৃদ্ধ করল।সহকারী ওয়ার্ডেন, লিয়াজোঁ অফিসার এবং হল কাউন্সিলের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সঞ্জীব শ্রীবাস্তব ও অধ্যাপক পৃথ্বীরাজ দে। তাঁদের সান্নিধ্যে আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী আনু

বেলদা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন পালক, চালু হলো বিভাগীয় গ্রন্থাগার! পশ্চিম মেদিনীপুর

বেলদা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন পালক, চালু হলো বিভাগীয় গ্রন্থাগার!

শিক্ষা ও জ্ঞানচর্চার পরিসর আরও সমৃদ্ধ করতে বেলদা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আনুষ্ঠানিকভাবে চালু হলো বিভাগীয় গ্রন্থাগার। সাধারণ ছাত্র-ছাত্রীদের পাঠাভ্যাস ও গবেষণামূলক চর্চাকে এগিয়ে নিয়ে যেতে এই গ্রন্থাগারটি উৎসর্গ করা হয়েছে। এক অনাড়ম্বর কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রন্থাগারের শুভ সূচনা করেন কলেজের অধ্যক্ষ ড. চন্দ্রশেখর হাজরা। এই উদ্যোগের বিশেষ তাৎপর্য হলো, মেদিনীপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক জগবন্ধু অধিকারী তাঁর ব্যক্তিগত সংগ্রহে থাকা

কেশপুরে নির্বাচনী নিরাপত্তায় কড়া বার্তা, জেলাশাসক-এসপি-র উপস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ! পশ্চিম মেদিনীপুর

কেশপুরে নির্বাচনী নিরাপত্তায় কড়া বার্তা, জেলাশাসক-এসপি-র উপস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ!

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে কেশপুরের ২৩৫ কেশপুর বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার, ১৩ এপ্রিল, অনুষ্ঠিত হল কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশের যৌথ CBM/রুট মার্চ। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণ (আইএএস), পুলিশ সুপার পাপিয়া সুলতানা (আইপিএস), ২৩২(এম) ব্যাটালিয়ন সিআরপিএফ-এর কমান্ডিং অফিসার শ্যালু এস. মহারানা (ফোর্স কো-অর্ডিনেটর) এবং অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স)

পরিবেশ রক্ষার বার্তা দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থী দের স্মারক লিপি দিলো সবুজ মঞ্চ! পশ্চিম মেদিনীপুর

পরিবেশ রক্ষার বার্তা দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থী দের স্মারক লিপি দিলো সবুজ মঞ্চ!

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পরিবেশ রক্ষাকে রাজনৈতিক অগ্রাধিকারের শীর্ষে তুলে ধরতে জোরালো বার্তা দিল সবুজ মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা শাখা। রবিবার জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও বিধানসভা প্রার্থীদের হাতে রাজ্যের ১৪ দফা পরিবেশগত সমস্যা এবং জেলার ৪ দফা বিশেষ দাবি-সহ একটি স্মারকলিপি তুলে দেয় সংগঠন। পরে মেদিনীপুর শহরের স্বরবর্ণ ভবন তথা প্রেস ক্লাব, বার্জটাউনে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করে সংগঠনের প্রতিনিধিরা। সংগঠনের মূল বার্তা— “প্রথম কর্মসূচি

সবংয়ে মানস ভুঁইয়ার সমর্থনে মেগা রোড শো, প্রচারে তারকা চমক কোয়েল মল্লিক! পশ্চিম মেদিনীপুর

সবংয়ে মানস ভুঁইয়ার সমর্থনে মেগা রোড শো, প্রচারে তারকা চমক কোয়েল মল্লিক!

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সবংয়ে জোরকদমে শুরু হয়েছে প্রচার। রবিবার, ১২ এপ্রিল সবং বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা এলাকার ভূমিপুত্র মানস ভুঁইয়া-র সমর্থনে অনুষ্ঠিত হল বিশাল মেগা রোড শো। সবং ব্লকের কাটাখালি থেকে তেমাথানি পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার রাস্তা জুড়ে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই প্রচার কর্মসূচি।রোড শো-কে ঘিরে সবং জুড়ে ছিল উৎসবের আবহ। পথের দু’ধারে বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি নজর কাড়ে। এ দিনের প্রচারে বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্র

চন্দ্রকোনারোডে মানবিক উদ্যোগ, ক্যান্সার আক্রান্ত দুই যুবক-যুবতীর চিকিৎসায় অর্থ সংগ্রহ পশ্চিম মেদিনীপুর

চন্দ্রকোনারোডে মানবিক উদ্যোগ, ক্যান্সার আক্রান্ত দুই যুবক-যুবতীর চিকিৎসায় অর্থ সংগ্রহ

মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে উঠল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনারোডে। সমাজের প্রতি দায়বদ্ধতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিয়ে ক্যান্সারে আক্রান্ত দুই যুবক-যুবতীর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে নেমে পড়লেন একদল সমাজসেবী যুবক। তাঁদের এই উদ্যোগ ইতিমধ্যেই গোটা শহরে প্রশংসার ঝড় তুলেছে। শনিবার সকাল থেকেই চন্দ্রকোনারোড শহরের বিভিন্ন দোকান, বাজার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করেন ওই যুবকেরা। হাতে ছিল সাহায্যের আবেদনপত্র, মুখে ছিল অসহায় দুই পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান। তাঁ

কেশপুরে অভিষেকের হুঙ্কার: ‘২০২৬-এ বিজেপির শেষপুর’, শিউলি সাহাকে ১ লক্ষে জেতানোর ডাক পশ্চিম মেদিনীপুর

কেশপুরে অভিষেকের হুঙ্কার: ‘২০২৬-এ বিজেপির শেষপুর’, শিউলি সাহাকে ১ লক্ষে জেতানোর ডাক

রবিবার বিকেল প্রায় ৪টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভার আনন্দপুর হাইস্কুল মাঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহার সমর্থনে আয়োজিত জনসভায় যোগ দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। সভামঞ্চ থেকে তিনি কেশপুরের মানুষকে সরাসরি আহ্বান জানান, এই কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে এক লক্ষেরও বেশি ভোটে জয়ী করতে হবে। ভাষণের শুরুতেই ২০২৪ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “আপনারাই দেবকে জিতিয়েছিলেন। তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম উন্নয়নের কাজ করব, আর সেই প্রতিশ

মেদিনীপুর কলেজ মাঠে হেলিপ্যাডের বাঁশ ঘিরে বিতর্ক, ক্ষোভে মাঠে বিক্ষোভে বিজেপি প্রার্থী শংকর গুছাইত! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর কলেজ মাঠে হেলিপ্যাডের বাঁশ ঘিরে বিতর্ক, ক্ষোভে মাঠে বিক্ষোভে বিজেপি প্রার্থী শংকর গুছাইত!

বৃহস্পতিবার বিকেলে Mamata Banerjee-র রোড শোকে ঘিরে Medinipur কলেজ মাঠে তৈরি করা হয়েছিল অস্থায়ী হেলিপ্যাড। তবে ৪৮ ঘণ্টা কেটে যাওয়ার পরও সেই হেলিপ্যাডের বাঁশ ও অন্যান্য কাঠামো সরানো হয়নি বলে অভিযোগ উঠেছে। মাঠজুড়ে এখনও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নির্মাণসামগ্রী, যার জেরে খেলাধুলা ও সাধারণ ব্যবহার ব্যাহত হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, ছোটদের প্র্যাকটিস থেকে প্রবীণদের সকালের হাঁটা—সবই কার্যত সমস্যার মুখে পড়েছে। মাঠের একাংশে এখনও বাঁশ, দড়ি ও অস্থায়ী কাঠামোর সরঞ্জাম পড়ে থাকায় স্বাভাবিক পরিবেশ ফ

রক্তসংকট মোকাবিলায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে মানবিক উদ্যোগ! পশ্চিম মেদিনীপুর

রক্তসংকট মোকাবিলায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে মানবিক উদ্যোগ!

গ্রীষ্মকালে রক্তের তীব্র সংকটের সময়ে মানবিকতার উজ্জ্বল নজির গড়ল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ক্ষুদিরাম বোস ছাত্রাবাস। গত ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার, ছাত্রাবাসের উদ্যোগে একটি সফল রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যা মেদিনীপুর ও সংলগ্ন এলাকার বিভিন্ন ব্লাড ব্যাংকের সংকট মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।এই রক্তদান শিবিরে মোট ১১০ জন স্বেচ্ছায় রক্তদান করেন, যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। ছাত্রাবাসের আবাসিকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের বহু ছাত্রছাত