পশ্চিম মেদিনীপুর
পরিচ্ছন্ন ও সবুজ মেদিনীপুরের পথে বড় পদক্ষেপ— ‘মিশন নির্মাণ বাংলা’ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সূচনা!
পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও টেকসই বাংলা গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল মেদিনীপুর পৌরসভা। মাননীয়া মুখ্যমন্ত্রীর দূরদর্শী প্রেরণায় এবং আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট-এর সার্বিক তত্ত্বাবধানে মেদিনীপুর শহরের ধর্মা ডাম্পিং গ্রাউন্ডে ‘মিশন নির্মাণ বাংলা’ প্রকল্পের আওতায় আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের শুভ সূচনা সফলভাবে সম্পন্ন হলো। এই প্রকল্পের মূল উদ্দেশ্য শহরকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব করে তোলা। এর অংশ হিসেব
পশ্চিম মেদিনীপুর
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে টেক-ফেস্টের জৌলুস—বিজ্ঞানের ছোঁয়ায় উজ্জ্বল ‘খোলাহাওয়া’ প্রাঙ্গণ!
মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ইনকিউবেশন সেন্টারের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়-এর ‘খোলাহাওয়া’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ‘টেক-ফেস্ট’। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা ও বাণিজ্য অনুষদের অধ্যক্ষ অধ্যাপক অরিন্দম গুপ্ত, বিজ্ঞান অনুষদের অধ্যক্ষ অধ্যাপক পরেশচন্দ্র জানা, IQAC-এর অধিকর্তা অধ্যাপক মধুমঙ্গল পাল, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেলের অধিকর্তা অধ্যাপক অজয় কুমার মিশ্র, পশ্চিম
মেদিনীপুর ঊরুষ শরীফের ১২৫-তম বাৎসরিক উৎসব!
আজ ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার, মহান সুফি সাধক হযরত সৈয়দ মুরশেদ আলী আল। বাগদাদী যিনি ভক্তদের কাছে ‘মওলা পাক’ নামে সুপরিচিত — তাঁর ১২৫ তম বার্ষিক উরস শরীফ উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে মেদিনীপুর শহরের জোড়া মসজিদ সংলগ্ন মওলা পাকের মাজার শরীফ, তাঁর বাসস্থান দায়রা পাক এবং কাঁসাই নদীর তীরে অবস্থিত স্ত্রীগঞ্জ পাকে বুধবার থেকেই ভক্ত ও পূণ্যার্থীদের ঢল নেমেছে। দূরদূরান্ত থেকে আগত ভক্তরা দরগাহ প্রাঙ্গণে হাজির হয়ে চাদর পেশ, দোয়া জন্য অংশ নিচ্ছেন। তবে এবছরও মেদিনীপুরের পবিত্র মাটি স্পর্শ ক
মেদিনীপুর খানকাহ শরীফে হুজুর মওলা পাকের ১২৫ তম উরুষ উৎসব পালিত হলো!
৩ রা ফাল্গুন ১৪৩২, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ সোমবার মেদিনীপুর খানকাহ শরীফে হুজুর মওলা পাকের ১২৫ তম উরুষ উৎসব পালিত হলো।প্রখ্যাত ওলি সৈয়দ সাহা মুরশেদ আলী আল- কাদেরী,হুজুর মওলা পাক-এর ১২৫তম বাৎসরিক উরুষ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো মেদিনীপুর খানকাহ শরিফ প্রাঙ্গণে। খানকাহ শরীফের পীর সাহেব হজরত প্রফেসর সৈয়দ একবাল শাহ আল-কাদেরীর তত্ত্বাবধানে কাদেরিয়া ও চিশতিয়া তরিকার রেওয়াজ মেনে অনুষ্ঠিত হয় এই পবিত্র মাহফিল। সন্ধ্যা থেকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে
ভারত–রাশিয়া শিক্ষায় নতুন দিগন্ত — আইআইটি খড়গপুর ও সেন্ট পিটার্সবার্গ মাইনিং ইউনিভার্সিটির ঐতিহাসিক চুক্তি!
উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতার পথে বড় পদক্ষেপ নিল আইআইটি খড়গপুর। এক ভার্চুয়াল অনুষ্ঠানে রাশিয়ার প্রখ্যাত সম্রাজ্ঞী ক্যাথেরিন সেন্ট পিটার্সবার্গ মাইনিং ইউনিভার্সিটি-র সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করে দুই প্রতিষ্ঠানের মধ্যে গড়ে উঠল কৌশলগত একাডেমিক অংশীদারিত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট পিটার্সবার্গ মাইনিং ইউনিভার্সিটির রেক্টর অধ্যাপক ভ্লাদিমির লিটভিনেঙ্কো এবং আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী। দুই পক্ষই উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা এবং
মহাশিবরাত্রিতে চন্দ্রকোনারোড মহাশ্মশানে নবনির্মিত আটচালার উদ্বোধন, উৎসবের আবহ এলাকাজুড়ে!
পবিত্র মহাশিবরাত্রির শুভক্ষণে রবিবার বিকেল ৪টায় চন্দ্রকোনারোড মহাশ্মশানের কালী মন্দির প্রাঙ্গণে নবনির্মিত আটচালার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের অর্থানুকূল্যে নির্মিত এই পরিকাঠামো ভবিষ্যতে এলাকার ধর্মীয় আচার-অনুষ্ঠান, সামাজিক কর্মসূচি এবং বিভিন্ন সামষ্টিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।অনুষ্ঠানের সূচনা হয় পূজা, অর্চনা ও মঙ্গলাচরণের মধ্য দিয়ে। ভক্তিমূলক সঙ্গীত ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে
খড়্গপুর শহরে গ্রীন একাডেমির ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা!
১৫ই ফেব্রুয়ারি রবিবার খড়্গপুর শহরে গ্রীন একাডেমির উদ্যোগে বি. এন.আর গ্রাউন্ডে ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা শুরু হলো । ৭ দিন ধরে চলবে এই ক্রিকেট প্রতিযোগিতা। খড়গপুর মেগা ক্রিকেট টুর্নামেন্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর টাউন মহিলা থানার আইসি প্রতিভা হালদার,খড়গপুর মহকুমা শাসক সুরভী সিংলা,পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ, গ্রীন একাডেমি ক্লাবের সভাপতি ও প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার,তৈমুর আলী খান, জহর পাল,রবি শঙ্কর পান্ডে,গোপাল খাটুয়া, অসিত পাল,রোহান দাস,
গড়বেতা,চন্দ্রকোনা রোড ও শালবনী রেল স্টেশনে আসানসোল–দীঘা এক্সপ্রেসের স্টপেজ!
পশ্চিম মেদিনীপুর বাসীর দীর্ঘ দিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে আজ এক ঐতিহাসিক দিনের সাক্ষী থাকল গড়বেতা, চন্দ্রকোনা রোড ও শালবনী রেল স্টেশন। স্থানীয় মানুষের বারবার দাবি ও আন্দোলনের ফলেই আজ ১৫ই ফেব্রুয়ারি রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে আসানসোল–দীঘা (১৩৫০৬) এবং দীঘা–আসানসোল (১৩৫০৫) এক্সপ্রেসের স্টপেজ পুনরায় চালু হলো এই তিন গুরুত্বপূর্ণ স্টেশনে। এর ফলে দীঘা এবং আসানসোল—এই দুই শহরের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও মজবুত হলো বাঁকুড়ার ওন্দা, গড়বেতা, চন্দ্রকোনা রোড় ও শালবনী এলাকার
মেদিনীপুর পৌরসভার উদ্যোগে পৌরসভা চত্বরে বসেছে ‘যুব সাথী’ প্রকল্পের বিশেষ ক্যাম্প!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–এর সাম্প্রতিক বাজেট বক্তৃতায় যুবসমাজের স্বনির্ভরতার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার পর রাজ্যজুড়ে শুরু হয়েছে একাধিক কর্মসূচি। সেই ধারাবাহিকতায় সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে ১৫ই ফেব্রুয়ারি রবিবার মেদিনীপুর পৌরসভার উদ্যোগে পৌরসভা চত্বরে বসেছে ‘যুব সাথী’ প্রকল্পের বিশেষ ক্যাম্প।এই ক্যাম্পে যোগ্য যুবক–যুবতীদের কাছ থেকে আবেদন গ্রহণ, প্রয়োজনীয় নথি যাচাই এবং অনলাইন রেজিস্ট্রেশনের পূর্ণ সহায়তা দেওয়া হচ্ছে। আধার কার্ড, ভোটার কার্ড, শি
চিকিৎসা পরিষেবায় নতুন দিশা -খড়গপুরে জাঁকজমকভাবে লঞ্চ হলো চিকিৎসা পরিষেবার নতুন অ্যাপ!
ডাক্তার দেখাতে গিয়ে সমস্যায় পড়েন বহু মানুষ। কোন ডাক্তার কোন হাসপাতালে বা কোথায় চেম্বার করেন—এই তথ্য সবসময় হাতের কাছে থাকে না। রোগীর অবস্থা গুরুতর হলে প্রয়োজনীয় রক্ত বা অক্সিজেন জোগাড় করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অনেক ক্ষেত্রেই সময়মতো সঠিক চিকিৎসার ব্যবস্থা না হওয়ায় প্রাণহানির ঘটনাও ঘটে। সেই বাস্তব সমস্যার সমাধান খুঁজতেই অভিনব উদ্যোগ নিলেন খড়্গপুর-এর যুবক সৌরভ ভুঁইয়া।পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী সৌরভ তৈরি করেছেন ‘সেবালিঙ্ক’ (SEVALINK) নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশ
পশ্চিম মেদিনীপুর খড়্গপুর শহরে ১৯তম 'ডগ শো'!
পশ্চিম মেদিনীপুর খড়্গপুর শহরে ক্যানেল ক্লাবের ব্যবস্থাপনায় ১৯তম বর্ষের ডগ শো অনুষ্ঠিত হলো খড়গপুরের ট্রাফিকরিক্রিয়েশন গ্রাউন্ডে। শনিবার ১৪ই ফেব্রুয়ারি বিকেলে এই শো তে টাটা, কলকাতা, হাওড়া, ঝাড়্গ্রাম থেকে ৫০ টি প্রজাতির ১১৫ টি পেট ডগ এই প্রতিযোগিতায় অংশ নেয়। বিচারকদের বিচারে এদিন প্রথম স্থান অধিকার করে কলকাতা শহরের গোল্ডেন রেকটিফায়ার প্রজাতির একটি পোষা কুকুর। দ্বিতীয় স্থানে ছিল ঝাড়গ্রাম শহরের জার্মান শেফার্ড প্রজাতির পোষা কুকুর। তৃতীয় স্থানে ছিল টাটা জামশেদপুরের ব
পশ্চিম মেদিনীপুরের দাঁতন-১ মোগলমারি বৌদ্ধ মহাবিহার পরিদর্শনে জেলাশাসক — আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে উঠতে পারে ঐতিহাসিক প্রত্নক্ষেত্র!
পশ্চিম মেদিনীপুরের ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন প্রত্নস্থল ফের প্রশাসনের নজরে। গত ১৪ ফেব্রুয়ারি শনিবার, পশ্চিম মেদিনীপুর-এর মাননীয় জেলাশাসক বিজিন কৃষ্ণ দাঁতন-১ উন্নয়ন ব্লকের অন্তর্গত মোগলমারি বৌদ্ধ মহাবিহার সরেজমিনে পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) নবনীত মিত্তাল ও স্থানীয় বিডিও।মোগলমারি প্রত্নক্ষেত্রের পক্ষ থেকে অতনু প্রধান জেলাশাসককে প্রাচীন এই মহাবিহার ঘুরিয়ে দেখান এবং জানান, ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের কারণে এই স্থান আন্তর্জাতিক স্তরে বৌদ্ধ ধর্মাবলম্বী
আইআইটি খড়গপুরে গবেষণা ও উদ্ভাবনের মঞ্চ — কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং দিবসে পৃষ্ঠপোষক রশ্মি গ্রুপ!
গবেষণা ও প্রযুক্তিগত উৎকর্ষতার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হল আইআইটি খড়গপুর-এ। ১৪ ফেব্রুয়ারি শনিবার , এএন রায় সেমিনার হলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ সফলভাবে আয়োজন করল গবেষণা ও উদ্ভাবন দিবস ২০২৬। টানা দ্বিতীয় বছরের মতো এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করল রশ্মি গ্রুপ, তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির অংশ হিসেবে। অনুষ্ঠানের সূচনা হয় বিশিষ্ট অতিথিদের সংবর্ধনার মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন ডঃ অলোক শর্মা, পরিচালক (গবেষণা ও উন্নয়ন) ও বোর্ড সদস্য, ই
কেশপুরের বিধায়ক শিউলি সাহাকে বহিরাগত তকমা দিয়ে ভূমিপুত্র প্রার্থী চেয়ে পোষ্টার!
এবার কেশপুরের বিধায়ক শিউলি সাহাকে বহিরাগত তকমা দিয়ে কেশপুরে ভূমিপুত্র প্রার্থী চেয়ে পোষ্টার। আর এই পোষ্টারকে ঘিরে শুরু হয়েছে ভোটের রাজনীতি। কেশপুর বিধানসভার বিভিন্ন স্থানে পড়েছে পোষ্টার, যেখানে লেখা রয়েছে কেশপুরবাসীর একটাই রায়, কেশপুর বিধানসভায় এবার তৃণমূলের ভূমিপুত্র প্রার্থী চাই"। যা নিয়ে শুরু হয়েছে পোষ্টার রাজনীতি। তৃণমূলের অন্যতম বর্ষীয়ান নেতা মহম্মদ রফিকের দাবি, কে পোষ্টার দিয়েছে জানিনা। তবে কেশপুরে অনেকে আছে প্রার্থী হওয়ার যোগ্য, তাই ভূমিপুত
সুবর্ণ জয়ন্তী উপলক্ষে District Legal Services Authority (ডিএলএসএ) অফিসে এক বিশেষ সচেতনতা অনুষ্ঠান!
১৩ই ফেব্রুয়ারি শুক্রবার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে District Legal Services Authority (ডিএলএসএ) অফিসে এক বিশেষ সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ডেড লেবারদের আইনি অধিকার, সরকারি সুযোগ-সুবিধা এবং পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত আধিকারিকরা শ্রমিকদের মুক্তি, ক্ষতিপূরণ প্রাপ্তি এবং সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বন্ডেড লেবার প্রথা নির্মূলে সরকারের নানা উদ্যোগ, বিনামূল্য
মেদিনীপুরের ঐতিহ্যবাহী ঊরুশ উৎসবে এবছরও অংশ নিতে পারছেন না বাংলাদেশের পুন্যার্থীরা!
মেদিনীপুরের ঐতিহ্যবাহী ঊরুশ উৎসবে এবছরও অংশ নিতে পারছেন না বাংলাদেশের পুন্যার্থীরা। দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও কূটনৈতিক টানা পোড়েনের জেরে ১২৪ বছরের ইতিহাসে ফের এবার ও বন্ধ থাকছে বাংলাদেশের ‘ঊরুশ স্পেশাল’ট্রেন। বাংলাদেশে নির্বাচন। তার আগে থেকেই সে দেশে রাজনৈতিক অস্থিরতা চরমে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে ভারত–বাংলাদেশ সম্পর্কেও তৈরি হয়েছে দূরত্ব। এই সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এবছর ও মেদিনীপুরের ঊরুশে অংশগ্রহণের জন্য কোনওরকম উদ্যোগ নেয়নি
পশ্চিম মেদিনীপুর
চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে!
মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর অভিযোগ,চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের ইন্দিরা পল্লী এলাকার এক মাধ্যমিক পরীক্ষার্থী অসাবধানতাবশত ইঁদুর মারা বিষ খেয়ে ফেলে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হলেও, নির্দিষ্ট সময়ে পৌঁছানোর পরও না কি যথাযথ চিকিৎসা শুরু করা হয়নি। মৃতার পরিবারের দাবি, জরুরি অবস্থায় রোগীকে নিয়ে আসা সত্ত্বেও চিকিৎসকেরা সময় মতো প্রয়োজনীয় ব্যবস্
আগাম জামিন পেতেই বিতর্ক তুঙ্গে: হিরণকে কটাক্ষ প্রথম স্ত্রী অনিন্দিতার, পাল্টা সংযত প্রতিক্রিয়া অভিনেতা-বিধায়কের!
কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পাওয়ার পরই নতুন করে বিতর্কে জড়ালেন অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। গত ৩০ জানুয়ারি দায়ের করা তাঁর আগাম জামিনের আবেদনের ভিত্তিতে ১১ ফেব্রুয়ারি আদালত জামিন মঞ্জুর করে। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া দেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়।সম্প্রতি বেনারসের ঘাটে রীতি মেনে হিরণের দ্বিতীয়বার বিয়ের খবর সামনে আসে। অভিযোগ ওঠে, প্রথম স্ত্রীকে আইনি ভাবে ডিভোর্স না দিয়েই তিনি পুনরায় বিবাহ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে অনিন্দিতা চট
পশ্চিম মেদিনীপুর জেলার ট্রাফিক পুলিশের মানবিকতায় রক্ষা পেল উচ্চ মাধ্যমিক চার ছাত্রীর ভবিষ্যৎ!
আজ বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হল উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। ট্রাফিক পুলিশের মানবিকতায় রক্ষা পেল চার ছাত্রীর ভবিষ্যৎ — প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারতো না পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রথম দিনেই মেদিনীপুর শহরে সামনে এল মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। এডমিট কার্ড ভুলে যাওয়ায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পেরে কান্নায় ভেঙে পড়েছিল একই স্কুলের চার ছাত্রী। কিন্তু ট্রাফিক পুলিশের দ্রুত পদক্ষেপ ও আন্তরিক সহযোগিতায় শেষ পর্যন্ত পরীক্ষায় বসার সুযো
তিলকা মাঝির জন্মজয়ন্তীতে গড়বেতা ৩-এ শ্রদ্ধার্ঘ্য, উপস্থিত মন্ত্রী শ্রীকান্ত মাহাতো!
ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামী হিসেবে পরিচিত বাবা তিলকা মাঝির জন্মজয়ন্তী উপলক্ষে গড়বেতা ৩ ব্লকে অনুষ্ঠিত হল শ্রদ্ধার্ঘ্য নিবেদন কর্মসূচি। গতকাল রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তাঁর সংগ্রামী জীবন ও আদর্শের কথা তুলে ধরেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা ৩ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার। দলের কর্মী-সমর্থকদের নিয়ে তিলকা মাঝির প্রতিকৃতিতে মাল্যদান ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে তিলকা মাঝির আত্মত্যাগ চ