মেদিনীপুর স্ক্যান সেন্টার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির!
রক্তের চাহিদা কখনওই কমে না। বরং দিনের পর দিন বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল ক্রমশ বাড়ছে। জরুরি মুহূর্তে মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন অপরিসীম হলেও, অনেক সময় রোগীর আত্মীয়দের ব্লাড ব্যাঙ্কে এসে খালি হাতে ফিরে যেতে হয়—কারণ চাহিদা অনুযায়ী রক্ত মজুত থাকে না। এই সংকট মোকাবিলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা নিয়মিতভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় এবার এগিয়ে এল মেদিনীপুর শহরের পরিচিত স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র মেদিনীপ
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রক্তের চাহিদা কখনওই কমে না। বরং দিনের পর দিন বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল ক্রমশ বাড়ছে। জরুরি মুহূর্তে মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন অপরিসীম হলেও, অনেক সময় রোগীর আত্মীয়দের ব্লাড ব্যাঙ্কে এসে খালি হাতে ফিরে যেতে হয়—কারণ চাহিদা অনুযায়ী রক্ত মজুত থাকে না। এই সংকট মোকাবিলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা নিয়মিতভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকে।

সেই ধারাবাহিকতায় এবার এগিয়ে এল মেদিনীপুর শহরের পরিচিত স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র মেদিনীপুর স্ক্যান সেন্টার প্রাইভেট লিমিটেড। প্রতিদিন যেখানে হাজার হাজার মানুষ রক্ত পরীক্ষা ও বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য আসেন, সেই প্রতিষ্ঠানই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রক্তের সংকট মেটাতে আয়োজন করল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির।শিবিরে উৎসাহের সঙ্গে অংশ নেন স্বেচ্ছায় স্ক্যান সেন্টারের স্টাফ থেকে কর্মীরা।

প্রায় ১০০ জন রক্তদাতা এই মহতী উদ্যোগে রক্তদান করেন। উদ্যোক্তাদের আশা, এই রক্তদান শিবিরের মাধ্যমে বহু মুমূর্ষ রোগীর প্রাণ রক্ষা সম্ভব হবে এবং সমাজে স্বেচ্ছায় রক্তদানের বার্তা আরও ছড়িয়ে পড়বে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!
মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।
মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!
মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা
মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!
মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ