অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরের বার্জটাউন এলাকায় এক বৃদ্ধের মৃত দেহ উদ্ধার করল পুলিশ! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরের বার্জটাউন এলাকায় এক বৃদ্ধের মৃত দেহ উদ্ধার করল পুলিশ!

বড় দিনে ফেস্টিভ মুডে শহর থেকে শহরতলি। বছর শেষে চলছে সেলিব্রেশন। বড় দিনের অর্থাৎ বৃহস্পতিবার সকালে মেদিনীপুর শহরের বার্জটাউন তথা শেখপুরা ফাদার পুকুরের কাছের এলাকার ঘটনা। সাত সকালে এক বৃদ্ধের মৃত দেহ উদ্ধার করল পুলিশ। এলাকায় পড়েছিল দেহ। চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় কোতয়ালী থানায়। পুলিশ গিয়ে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম ডোমান মুর্মু। বয়স ৮২ বছর। পুলিশ মৃত দেহ এদিন ময়নাতদন্তে পাঠিয়েছে ও তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে অন

জঙ্গলকন্যা সেতুর নীচে শুরু হয়েছে 'ইকো ওয়াটার ট্যুরিজম'! পশ্চিম মেদিনীপুর

জঙ্গলকন্যা সেতুর নীচে শুরু হয়েছে 'ইকো ওয়াটার ট্যুরিজম'!

পশ্চিম মেদিনীপুর এবং জঙ্গলমহল ঝাড়গ্রামের অন্যতম প্রধান নদী সুবর্ণরেখাতে চালু হয়েছে এই বিশেষ পরিষেবা। নদীকে কেন্দ্র করে পর্যটনের নতুন দিশা দেখাচ্ছে আইআইটি খড়গপুর এবং হানিলুপ টেকনোলজি। আলাদাভাবে বিদ্যুৎ ব্যবহার করা নয় সুবর্ণরেখা নদীর জলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে ব্যবহার করা হবে হাউসবোটে। আগামীতেই নদীর উপর বিশেষ ভাসমান নৌকোতে রাত্রি যাপনও করা যাবে। জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে নয়, নদীর স্রোতকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে জলজ পর্যটন কেন্দ্রে নতুন দিশা দেখাচ্ছে আই

পশ্চিম মেদিনীপুর জেলার উদ্যোগে চালু হলো  অত্যাধুনিক ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের অ্যাম্বুলেন্স! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার উদ্যোগে চালু হলো অত্যাধুনিক ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের অ্যাম্বুলেন্স!

পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য পরিষেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসনের উদ্যোগে মেদিনীপুর পৌরসভা আলাদা ভাবে পেল একটি অত্যাধুনিক ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের অ্যাম্বুলেন্স। সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়াই এই পরিষেবার মূল লক্ষ্য।এইদিন আনুষ্ঠানিক ভাবে এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা।উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে মেদিনীপুর পৌর

কেঁপে উঠল খড়গপুর!  রশ্মি মেটালস-এ চারটি বিস্ফোরণ, শ্রমিকরা অল্পের জন্য রক্ষা পেলেন! পশ্চিম মেদিনীপুর

কেঁপে উঠল খড়গপুর! রশ্মি মেটালস-এ চারটি বিস্ফোরণ, শ্রমিকরা অল্পের জন্য রক্ষা পেলেন!

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ শিল্পাঞ্চল এলাকায় ২৩শে ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪টার দিকে একের পর এক চারটি বিশাল বিস্ফোরণের শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণগুলি এতটাই তীব্র ছিল যে জাতীয় মহাসড়ক থেকে আবাসিক এলাকা পর্যন্ত আতঙ্কের সৃষ্টি করে।শিল্পাঞ্চলে বসবাসকারী মানুষ এই ধরনের দুর্ঘটনায় অভ্যস্ত, কিন্তু এবার বিস্ফোরণের তীব্রতা সবাইকে হতাহত করেছে। কিছুক্ষণের মধ্যেই শহরজুড়ে হতাহতের বিভিন্ন গুজব ছড়িয়ে পড়তে শুরু করে।সূত্র অনুসারে, রশ্মি মেটালস-১-এর এসএমএস ফার

চতুর্থ দফায় পথশ্রী প্রকল্পে ৯১২ কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণ হবে  জানান পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক! পশ্চিম মেদিনীপুর

চতুর্থ দফায় পথশ্রী প্রকল্পে ৯১২ কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণ হবে জানান পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক!

২৩ ডিসেম্বর মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজীন কৃষ্ণা এবং জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি। তাঁরা জানান, বিভিন্ন সংস্থার মাধ্যমে এই রাস্তাগুলির নির্মাণ কাজ সম্পন্ন হবে।গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ পথশ্রী প্রকল্পের চতুর্থ দফায় পশ্চিম মেদিনীপুর জেলায় ব্যাপক পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হতে চলেছে। এই দফায় জেলাজুড়ে ৯১২ কিলোমিটার দৈর্ঘ্যের মোট ৬৫৯টি গ্রামীণ রাস্তা নির্মাণ করা হবে। এই

খড়গপুরের মানুষ চাইছে - আমাদের সন্তানরা কি দূষণমুক্ত পরিবেশে ভালো ভাবে বাঁচতে পারবে না? পশ্চিম মেদিনীপুর

খড়গপুরের মানুষ চাইছে - আমাদের সন্তানরা কি দূষণমুক্ত পরিবেশে ভালো ভাবে বাঁচতে পারবে না?

আমাদের সন্তানরা কি ভালো ভাবে বাঁচতে পারবে না? খড়গপুরে শীত এলে বায়ু থেকে শ্বাস নেওয়া শিশুদের জন্য এক কষ্টের দিন হয়ে উঠছে। রেশমি কোম্পানির কালো ধুলো সাথে সিলিকন বাচ্চা ও বড়োদের শরীরে ঢুকছে। বিশেষ করে বাচ্চাদের শর্দি, কাশি, জ্বর ,শ্বাসকষ্ট নিয়ে বড়ো হতে হচ্ছে। মাসে ২-৩বার করে বাচ্চাদের এলার্জিতে শরীর খারাপ, ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে। ঘর বন্ধ থাকলেও হাওয়া উড়তে থাকা ধুলো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। বাচ্চা থেকে বড়ো সকলের চামড়া এলার্জি দেখা দিচ্ছে। দিল্লির দূষণ নিয়ে দেশের মধ্যে আ

মেদিনীপুর পৌরসভার সরকারি জায়গা দখল করে, নিকাশী নালার ওপরেই তৈরি করা হলো পার্টি অফিস ! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর পৌরসভার সরকারি জায়গা দখল করে, নিকাশী নালার ওপরেই তৈরি করা হলো পার্টি অফিস !

মেদিনীপুর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের নজরগঞ্জ এলাকায় সরকারি জমি ও হাই ড্রেনের ওপর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তৈরির অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগের তির খোদ শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় কয়েকজন নেতা কর্মীর বিরুদ্ধে। এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে বসবাসকারী এক দম্পতির বাড়ির একাংশ কার্যত বন্ধ করে দিয়ে জোর করেই ওই পার্টি অফিস তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, নির্মাণের ফলে নিচে থাকা সরকারি ড্রেনও চাপা পড়ে গিয়েছে, যার ফলে ভবিষ্যতে নিকাশী সমস

পশ্চিম মেদিনীপুর জেলার ডায়াগনস্টিক সেন্টার থেকে  রোগী পাঠালে স্মার্টফোন, ফ্রিজ, ইলেকট্রিক স্কুটার থেকে ফ্রি-তে ভ্রমণের সুযোগ! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার ডায়াগনস্টিক সেন্টার থেকে রোগী পাঠালে স্মার্টফোন, ফ্রিজ, ইলেকট্রিক স্কুটার থেকে ফ্রি-তে ভ্রমণের সুযোগ!

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের জেলার সবংয়ের একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে ।ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠালে স্মার্টফোন, ফ্রিজ, ইলেকট্রিক স্কুটার থেকে ফ্রি-তে ভ্রমণের সুযোগ। এর সঙ্গে অন্যান্য পরিষেবা ও উপহার তো আছেই। যমুনা ডায়াগনস্টিক প্যাথলজি অ্যান্ড পলিক্লিনিক’ নামে ডায়াগনস্টিক সেন্টারটি সবংয়ের তেমাথানি এলাকায় অবস্থিত। 'ডাক্তারবাবুদের পরিষেবায়' একাধিক 'উপহার' ঘোষণা করে স্বাস্থ্য দপ্তরের কোপে সবংয়ের এই সেন্টার।দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বেআইনি ভাবে এমনই বিজ্ঞাপনী প্রচার চালিয়

মেদিনীপুরের জঙ্গলে বিশেষ প্রজাতির উদ্ভিদের খোঁজ, সাফল্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরের জঙ্গলে বিশেষ প্রজাতির উদ্ভিদের খোঁজ, সাফল্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের!

জীববৈচিত্র্য গবেষণায় ঐতিহাসিক সাফল্য অর্জন করলেন পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। অস্ট্রেলিয়ার প্রখ্যাত বিজ্ঞানী প্রফেসর ডি. ক্রিস্টিন কার্গিল-এর সঙ্গে যৌথ গবেষণায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা (Botany) বিভাগের অধ্যাপক ও গবেষকরা আবিষ্কার করলেন এক নতুন উদ্ভিদ প্রজাতি। নতুন এই উদ্ভিদ প্রজাতি আবিষ্কৃত হয়েছে পশ্চিম মেদিনীপুরের ভাদুতলার জঙ্গল থেকে। Bryophyte-এর Leafy Liverworts-এর অন্তর্গত নতুন এই উদ্ভিদ প্রজাতিটির নাম রাখা হয়েছে ফসোমব্রোনিয়া

পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে মণীষীদের মূর্তির সামনে নাচের রিলস,পদক্ষেপ করলেন রাজ্যের মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে মণীষীদের মূর্তির সামনে নাচের রিলস,পদক্ষেপ করলেন রাজ্যের মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া!

পিছনে মনীষীদের মূর্তি। হাতে ধরা আছে জাতীয় পতাকাও। সেই মূর্তিগুলির সামনে কোমর দুলিয়ে নাচছেন এক মহিলা। ব্যাকগ্রাউন্ডে বাজছে চটুল গান। রিলস বানাতে মনীষীদের মূর্তিদের বেছে নিয়েছিলেন মহিলা। আর এই চুটল গানের সঙ্গে ‘অশ্লীল নাচের’ রিলস দেখেই নিন্দায় সরব হলেন বাসিন্দারা। এই রকম নাচের ভিডিয়ো ভাইরাল হতেই পদক্ষেপ করেছেন রাজ্যের সেচমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া-ও।যেখানে রিলস-এর জন্য ওই ভিডিয়ো করা হয়েছে তা পশ্চিম মেদিনীপুরের সবংয়ের তেমাথানি এলাকায়। তেমাথানি বাজারে বসানো হয়েছে মনীষী ও স্বাধীনতা

খড়গপুর গ্রামীণ থানার পুলিশের জালে  ধরা পড়ল আন্তঃরাজ্য ডাকাত দল , ৭ জন গ্রেফতার, ২২ কেজি গাঁজা, একটি স্করপিও গাড়ি! পশ্চিম মেদিনীপুর

খড়গপুর গ্রামীণ থানার পুলিশের জালে ধরা পড়ল আন্তঃরাজ্য ডাকাত দল , ৭ জন গ্রেফতার, ২২ কেজি গাঁজা, একটি স্করপিও গাড়ি!

রবিবার, ২০শে ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ গোপন সংবাদ পায় যে একটি আন্তঃরাজ্য ডাকাত দল পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এই তথ্যের ভিত্তিতে, খড়গপুর গ্রামীণ পুলিশ স্টেশন খড়গপুর গ্রামীণ থানা এলাকার বসন্তপুরের কাছে জাতীয় সড়ক ১৬-এর কালিয়াদা এলাকায় একটি বিশেষ অভিযান চালায় এবং সাতজন আন্তঃরাজ্য ডাকাতকে সফলভাবে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সন্দেহভাজনদের কাছ থেকে প্রায় ২২ কেজি গাঁজা, একটি স্করপিও গাড়ি, একটি ট্রাক, নগদ ১১,০০০ টাকা এবং বেশ কয়েকটি জাল লাইস

ড: জাকির হোসেন স্মৃতি সংঘের উদ্যোগে চন্দ্রকোনার মহেশপুরে ‘সম্প্রীতি কাপ’,গৌরবময় উপস্থিতি ইংলিশ চ্যানেল ‘বিজয়িনী’ আফরিন জাবির ! পশ্চিম মেদিনীপুর

ড: জাকির হোসেন স্মৃতি সংঘের উদ্যোগে চন্দ্রকোনার মহেশপুরে ‘সম্প্রীতি কাপ’,গৌরবময় উপস্থিতি ইংলিশ চ্যানেল ‘বিজয়িনী’ আফরিন জাবির !

বাঙালি ফুটবল প্রেমীদের জন্য এক চমৎকার আনন্দের উপলক্ষ হয়ে উঠলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনের মহেশপুর এলাকায় অনুষ্ঠিত হওয়া ‘সম্প্রীতি কাপ ২০২৫’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান। মহেশপুর হাই স্কুলের মাঠে ২২, ২৩, এবং ২৪ ডিসেম্বর তিন দিন ব্যাপী আয়োজিত এই ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন ইংলিশ চ্যানেল জয়ী প্রতিভাবান সাঁতারু আফরিন জাবি। ডা: জাকির হোসেন স্মৃতি সংঘের পরিচালনায় আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে পশ্চিমবঙ্গের স্বনামধন্য ফুটবল দলগুলো অংশগ্রহণ করে

খড়্গপুর এল.আই.সি  সিএবি সভার কর্মসূচি! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর এল.আই.সি সিএবি সভার কর্মসূচি!

লাইফ ইন্সুরেন্স এজেন্ট স ফেডারেশন অফ ইন্ডিয়া ১৯৬৪ খড়গপুর সিএবি ব্রাঞ্চ কাউন্সিল ইউনিট এর উদ্যোগে ২১শে ডিসেম্বর রবিবার মালঞ্চ লাল বাংলো সিএবি প্রাঙ্গনে একটি সভা অনুষ্ঠিত হয়।সভাতে ১০জনের একটি কমিটি গঠন করা হয়েছে। উন্নয়ন প্রকল্প গুলির অভাব অভিযোগ সভাতে তুলে ধরা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চিত্তরঞ্জন সিন্দে ,সহ সভাপতি সুভাষচন্দ্র শেষ, সম্পাদক হয়েছেন মানস মন্ডল,সহ সম্পাদক বাচ্চু সুত্তার ,অমিত দেব, কোষাধ্যক্ষ তরুণ বর্মন।দিয়াছি ১৯৬৪ একটি অরাজনৈতিক সর্বভারতীয় দল।যারা

খড়্গপুর সেরসা স্টেডিয়ামে ক্যারাটের টেকনিকেল সেমিনার কর্মসূচি! খেলা

খড়্গপুর সেরসা স্টেডিয়ামে ক্যারাটের টেকনিকেল সেমিনার কর্মসূচি!

২১শে ডিসেম্বর রবিবার খড়গপুর সেরসা স্টেডিয়ামে মাঠে পশ্চিম মেদিনীপুর জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের পরিচালনায় অ্যাডভান্স টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয় । একজন খেলোয়াড়ের জন্য অর্জন কেবল একটি সংখ্যা। এর জন্য প্রচুর পরিশ্রম এবং ত্যাগের প্রয়োজন হয় যা শেষ পর্যন্ত দুর্দান্ত সাফল্যের দিকে পরিচালিত করে। কারাতে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হানশি প্রেমজিৎ সেনকে সম্প্রতি ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন (ডব্লিউকেএফ) কারাতে ডো খেলায় তার অনুকরণীয় অবদানের জন্য ৮ম ড্যান ব্ল্যাক বেল্টে

পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন উদ্যোগে অন্তরঙ্গন ক্রীড়াঙ্গন! খেলা

পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন উদ্যোগে অন্তরঙ্গন ক্রীড়াঙ্গন!

পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন এর ব্যবস্থাপনায় ২০ও ২১ ডিসেম্বর, ২০২৫ এ মেদিনীপুর মিউনিসিপ্যালিটি নির্মিত ইন্দোর স্পোর্টস কমপ্লেক্স "অন্তরঙ্গন ক্রীড়াঙ্গনে" অনুষ্ঠিত হলো ইন্ট্রার ডিস্ট্রিক্ট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫ । এই অনুষ্ঠান এর শুভ সূচনা করেন মেদিনীপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সৌমেন খান, উপস্থিত ছিলেন গ্রিফিন ইন্টারনেশন স্কুল এর চেয়ারম্যান অভিষেক যাদব, প্রখ্যাত সমাজসেবী মদন মোহন মাইতি, ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন এর সভাপতি আশ

পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোণায়  সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোণায় সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা!

গত কিছু দিন ধরে ঘন কুয়াশায় ভোরে ঢাকা ছিল রাজ্যের প্রায় সব জেলা জেলা। সোমবার সকাল ৭টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা থানার বওড়া থানা এলাকায় বাসের চালক রাস্তা দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ইলেকট্রিকের খুঁটি এবং ইলেকট্রিক ট্রান্সফর্মারে ধাক্কা মারে। ১২ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালেপূর্ব মেদিনীপুরের দিঘা থেকে হুগলির কামারপুকুর যাচ্ছিল বাসটি। আর এদিন সকালে চন্দ্রকোন

খড়্গপুর গোলবাজার দুর্গা মন্দিরের রক্তদান শিবির! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর গোলবাজার দুর্গা মন্দিরের রক্তদান শিবির!

ষষ্ঠতম বর্ষের রক্তদান শিবির অনুষ্ঠিত করল উই-উইআনস স্বেচ্ছাসেবী সংস্থা। একুশে ডিসেম্বর ২০২৫ তাং গোলবাজার দুর্গা মন্দিরে এদিন ৩১ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করেন খড়্গপুর মহকুমা হাসপাতাল ও রেল হাসপাতালের চিকিৎসকেরা। বাৎসরিক এই অনুষ্ঠানে সস্তা থেকে উপস্থিত ছিলেন সৌরভ ঘোষ, সূর্মী চ্যাটার্জী, কৌশানি রায়, অলিভা সাহু ও কেভিডি ওর সদস্যরা। খড়্গপুর শহরের এই সংস্থাটি সাত বছর আগে তৈরি হয়েছিল। সমাজ সেবামূলক বিভিন্ন ধরনের কাজ সারা বছর করে থাকে এই সংস্থাটি।

খড়্গপুর শহরের উন্নয়নের পাঁচালী কর্মসূচি! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর শহরের উন্নয়নের পাঁচালী কর্মসূচি!

২১শে ডিসেম্বর রবিবার খড়গপুর শহরের দুপুর সাড়ে তিনটার দিক ফরিদা বড়বাতি থেকে গোলবাজার ভান্ডারী চক পর্যন্ত উন্নয়নের পাঁচালী পথ সভা কর্মসূচি করা হয়।সৌজন্যে তৃণমূলের উন্নয়নের পাঁচালি। একদম পাঁচালির সুরে ১৫ বছরের উন্নয়নের খতিয়ানের পাঁচালির গানের ট্যাবলো পাড়ায়-পাড়ায়, গ্রামে-গ্রামে ঘুরছে দিনরাত।। রাজ্য সরকারের ১৫ বছরের সুশাসনে প্রকল্প গুলি মানব জীবনে এক বিশেষ প্রভাব ফেলেছে। উন্নয়নের সাফল্য উদযাপন করলো রাজ্যের মানুষের সঙ্গে খড়গপুর তৃণমূল কংগ্রেসের কর্মীরা। উন্নয়নের পাঁচালী শীর্ষক

খড়্গপুর শহরের কথা কমিউন এর সাংস্কৃতিক সন্ধ্যা! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর শহরের কথা কমিউন এর সাংস্কৃতিক সন্ধ্যা!

২১শে ডিসেম্বর রবিবার খড়গপুর শহরের কথা কমিউন সংস্থা আবার বছর কুড়ি পরে অনুষ্ঠান অনুষ্ঠিত করল। মালঞ্চ অতুল মনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শ্রুতি নাটক পরিবেশন করেন তাপস চৌধুরী এবং পাপিয়া চক্রবর্তী, কবিকণ্ঠে দেবব্রত দত্ত, আবৃত্তিতে মৌসুমী মুখার্জী পাল, স্বাতী বন্দ্যোপাধ্যায়, জেলার কন্ঠে পূর্ব মেদিনীপুরের কবি দেবাশীষ চক্রবর্তী, জেলা সদর থেকে অজন্তা রায়, এ শহরের কণ্ঠ সোনালী অট্টনায়েক, সংস্থার গর্ব জাগরী মুখোপাধ্যায়, আগামীর তারা আবৃত্তি উত্তম পরিচালনা অর্ণব চক্রবর্তী, এবং কথা কমি

৩-১১ জানুয়ারি  শুরু হচ্ছে ২৬তম খড়গপুর বইমেলা! পশ্চিম মেদিনীপুর

৩-১১ জানুয়ারি শুরু হচ্ছে ২৬তম খড়গপুর বইমেলা!

আগামী ৩রা জানুয়ারি থেকে ২৬ তম খড়গপুর বইমেলা শুরু হচ্ছে। ২১শে ডিসেম্বর রবিবার এক সংবাদ সম্মেলন করে জানান উদ্যোক্তারা। খড়গপুর বইমেলা অফিস প্রাঙ্গনে কমিটির সদস্য অপূর্ব চট্টোপাধ্যায় বলেন"গিরি ময়দান স্থিত গীতাঞ্জলি প্রাঙ্গনে এবারের মেলা উদ্বোধনে আসবেন প্রখ্যাত সাহিত্যিক ডঃ সুদেব বিশ্বাস ও কবি হামিরুউদ্দিন মিদ্দ্যা।"এ দিনের সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন সম্পাদক দেবাশীষ চৌধুরী। এছাড়া ছিলেন হেমা চৌবে, মৃণাল শতপথী, প্রশান্ত রায়, মৌসুমী সরকার ও অর্ণব পাল। হিন্দি কবি সম্মেলনে পাটন