পশ্চিম মেদিনীপুর জেলার উদ্যোগে চালু হলো অত্যাধুনিক ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের অ্যাম্বুলেন্স!
পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য পরিষেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসনের উদ্যোগে মেদিনীপুর পৌরসভা আলাদা ভাবে পেল একটি অত্যাধুনিক ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের অ্যাম্বুলেন্স। সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়াই এই পরিষেবার মূল লক্ষ্য।এইদিন আনুষ্ঠানিক ভাবে এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা।উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে মেদিনীপুর পৌর
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য পরিষেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসনের উদ্যোগে মেদিনীপুর পৌরসভা আলাদা ভাবে পেল একটি অত্যাধুনিক ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের অ্যাম্বুলেন্স। সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়াই এই পরিষেবার মূল লক্ষ্য।এইদিন আনুষ্ঠানিক ভাবে এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা।উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে মেদিনীপুর পৌর এলাকার প্রান্তিক ও অসহায় মানুষ আরও সহজে প্রাথমিক চিকিৎসা ও জরুরি স্বাস্থ্য পরিষেবা পাবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত এই অ্যাম্বুলেন্স নিয়মিত বিভিন্ন ওয়ার্ডে ঘুরে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান করবে। এর ফলে শহর ও শহরতলির মানুষের চিকিৎসা সংক্রান্ত ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!
মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।
মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!
মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা
মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!
মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ