পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর জেলার ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে রক্তদান শিবির!
রক্ত সংকট নিরসনে লড়াই চালিয়ে যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম।হঠাৎ করেই চাষবাস ও অন্যান্য কারণে সর্বত্র ব্লাড সেন্টার গুলিতে রক্তের হাহাকার শুরু হয়েছে আর তার নিরসনেই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। তেমনই এক কর্মসূচি আজ অনুষ্ঠিত হলো ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড সেন্টারে। সংশ্লিষ্ট হাসপাতালের সুপারের অনুরোধে সংগঠনের জেলা সহ-সভাপতি গৌতম চক্রবর্তীর ব্যবস্থাপনায় ফোরামের ডেবরা ব্লক ইউনিটের উদ্যোগে আজ
পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে ট্রাক মালিক ও ড্রাইভারদের দীর্ঘদিনের সমস্যার সমাধান লিখিত ডেপুটেশন!
পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে ট্রাক মালিক ও ড্রাইভারদের দীর্ঘদিনের সমস্যার সমাধান চেয়ে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে কলেজ মাঠে জড়ো হয়ে সংগঠনের সদস্যরা বিশাল মিছিল শুরু করে। ব্যানার, ফেস্টুন এবং স্লোগানে মুখরিত মিছিল শহর পরিক্রমা করে পৌঁছায় জেলাশাসক দপ্তরে। দপ্তরের গেটের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হয়ে সংগঠনের নেতৃত্ব জেলাশাসকের হাতে একটি বিস্তারিত লিখিত ডেপুটেশন তুলে দেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।
পশ্চিম মেদিনীপুর
পরিবহন দপ্তরের নতুন নির্দেশিকার জেরে মেদিনীপুর শহরে টোটোর দাপট বেড়েছে!
পরিবহন দপ্তরের নতুন নির্দেশিকার জেরে মেদিনীপুরে টোটোর দাপট বেড়েই চলেছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর থেকেই শহরের রাস্তায় একের পর এক নতুন টোটো নামতে শুরু করেছে। ফলে প্রতিদিনই বাড়ছে যানজটের সমস্যা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিগন্যালে, মোড়ে মোড়ে টোটোর লম্বা জ্যামে নাজেহাল সাধারণ মানুষ। স্কুলে যাওয়া পড়ুয়া থেকে অসুস্থ রোগী—প্রত্যেককেই আটকে পড়তে হচ্ছে এই টোটো জন্য। শহরবাসীর অভিযোগ, টোটো নিয়ন্ত্রণের বদলে নতুন নিয়মই উল্টে টোটোর সংখ্যা আরও বাড়িয়ে দিচ্ছে।স্
SIR ইস্যুকে ঘিরে যখন গোটা রাজ্য জুড়ে তোলপাড়, তখন আমরা খুঁজে পেলাম ১২০ বছর বয়সী বৃদ্ধাকে !
আমরা দেখছি ১০ লক্ষ মানুষের বয়স ১০০-র উপরে, জাপানে বাড়ছে শতায়ুর সংখ্যা। নতুন রেকর্ড গড়েছে প্রাচ্যের এই দেশ। এখন SIR ইস্যুকে ঘিরে যখন গোটা রাজ্য জুড়ে তোলপাড় বাংলা, ঠিক সেই সময়ে খড়গপুর বিধানসভা এলাকার ছেড়ুয়া গ্রামের খাটপাড়ায় যেন অন্য এক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন শতায়ু প্রবীণা নেজিমা বিবি।পরিবারের দাবি, তাঁর বয়স আজ প্রায় ১২০ বছর। আধার কার্ডে যদিও উল্লেখ রয়েছে ১০০ বছর, তবুও নেজিমা বিবির শারীরিক সক্ষমতা ও অদম্য মানসিক শক্তি দেখে এলাকাবাসীর ধারণা—বয়স তাঁর কাছে সত্
পশ্চিমবঙ্গ
২০১৪ সালের প্রাথমিকের নিয়োগ টেট দুর্নীতি মামলায় রায়—৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখল মহামান্য কলকাতা হাইকোর্ট!
২০১৪ সালের প্রাথমিকের নিয়োগ টেট দুর্নীতি মামলায় রায়—৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখল মহামান্য কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে জানিয়ে দেয়, প্রাথমিকে নিয়োগ প্রাপ্ত ৩২,০০০ শিক্ষকের চাকরিতে কোনও বাতিল করা যায় না। ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সাল থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে মোট ৪২,৯৪৯ জন শিক্ষক চাকরি পান। কিন্তু নিয়োগে দুর্নীতি ও অস্বচ্ছতার অভিযোগ তুলে মামলা হয় হাইকোর্টে। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই
খড়গপুরে প্রতিবন্ধী দিবসে উপলক্ষে খুদেদের হাতে উপহার তুলে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার!
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে খড়গপুর টাউন থানার ব্যবস্থাপনায় বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন হল একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিন খড়গপুর পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড থেকে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা থেকে বড় মিলে প্রায় ৪০ জনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী, খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার সন্ধিপ সেন, খড়গপুরের এসডিপিও ধীরাজ ঠাকুর, খড়গপুর টাউন থানার আইজি পার্থ সারথি পাল সহ অনান্য পুলিশ কর্মীরা। এদিন পুলিশ সুপার বলে
অরবিন্দ শিশু উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য আন্তর্জাতিক দিবস!
আজ ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর সমগ্র শিক্ষা মিশনের আয়োজনে আজ শ্রী অরবিন্দ শিশু উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য আন্তর্জাতিক দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণ, অতিরিক্ত জেলাশাসক এবং অন্যান্য আধিকারিক বৃন্দ।এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়
Khudiram Bose: মহান বিপ্লবী, আত্মত্যাগী ক্ষুদিরাম বসুর ১৩৭ তম জন্মদিন পালন!
৩রা ডিসেম্বর বুধবার ,ঘাটাল শহরে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদতলে পালিত হলো তাঁর ১৩৭ তম জন্মদিন। ঘাটাল শহরের বহু সম্মাননীয় ব্যক্তিগণ ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সেখানেও ঘাটাল মহকুমার বহু বিশিষ্ট গুনীজন উপস্থিত ছিলেন তাঁর অবদানের কথা স্মরণ করেন।তারঁ প্রতিকৃতিতে মাল্যদান সহ অনেকেই তাঁর জীবন ও পরাধীন দেশের স্বাধীনতায় অবদান নিয়ে বক্তব্য রাখেন, যাদের মধ্যে অন্যতম ছিলেন তিরানব্বই বছরের বর্ষিয়ান অধ্যক্ষ শ্রদ্ধেয় প্রশান্ত সামন্ত মহাশয়।অন্যদিকে ঘাটালের দাসপুর বাসষ্ট্যান্ডে মহান ক
পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অন্তর্গত খড়কাটা গ্রামে হৃদয়বিদারক দুর্ঘটনা!
পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অন্তর্গত খড়কাটা গ্রামে মঙ্গলবার গভীর রাতে ঘটে গেল হৃদয়বিদারক দুর্ঘটনা। রোটার-ট্রাক্টর উল্টে গিয়ে প্রাণ হারালেন দুই শ্রমিক—হপন বেশরা (৩৮) এবং সুখচাঁদ বেসরা (৪০)। দু’জনই এলাকার পরিচিত শ্রমিক এবং প্রায় প্রতিদিনই কৃষিকাজের ট্রাক্টর চালনা ও রোটার পরিচালনার কাজে বের হতেন। স্থানীয় সূত্রে জানা যায়, সারা দিনের কাজ শেষ করে রাতের দিকে রোটার ট্রাক্টর নিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। খড়কাটা গ্রামের রাস্তায় হঠাৎ ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে যায়।
শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার করার জন্য আইআইটি খড়গপুর এবং এসএনএফ ফ্লোপাম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক!
২ ডিসেম্বর, মঙ্গলবার আইআইটি খড়গপুর তেল ও গ্যাস প্রকৌশল খাতে যৌথ গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তি-ভিত্তিক সমাধান বিকাশের জন্য এসএনএফ ফ্লোপাম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। বিশ্বব্যাপী এসএনএফ গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান এসএনএফ ফ্লোপাম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অ্যাক্রিলামাইড মনোমার-ভিত্তিক জল-দ্রবণীয় পলিমারের একটি বিশ্ব-নেতৃস্থানীয় প্রস্তুতকারক। এর পণ্যগুলি বর্জ্য জল পরিশোধন, বর্ধিত তেল পুনরুদ্ধার, টেক্সটাইল, কাগজ উৎপাদন এবং তেল
পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় এলাকায় দশ বছরের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ এক প্রতিবেশী জ্যেঠুর বিরুদ্ধে!
পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানা এলাকায় ১০ বছর বয়সী এক মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে এক প্রতিবেশী জ্যেঠুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে পুলিশ সূত্রে জানা গেছে, মেদিনীপুর পকসো আদালত অভিযুক্তকে তদন্তের জন্য দুই দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। মঙ্গলবার ভুক্তভোগীর গোপন জবানবন্দি (গুপ্ত জরাবানবন্দি) আদালতে রেকর্ড করা হবে। রবিবার, নাবালিকার মা অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে যে মেয়েটি জল আনতে যাওয়ার সময় তার প্রতিবেশী জ্যেঠু
মেদিনীপুর সিটি কলেজের উদ্যোগে এডস দিবস পালন!
মেদিনীপুর শহরের উপকন্ঠে অবস্থিত মেদিনীপুর সিটি কলেজের উদ্যোগে ১ লা ডিসেম্বর বিশ্ব এডস দিবস উদযাপিত হল। মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প (NSS) ও অভ্যন্তরীণ মূল্যমান নির্ণায়ক সেল (IQAC) পুরো অনুষ্ঠানটি ব্যবস্থাপনা করেন। ঐ দিন দুপুর ২ টো থেকে কলেজ থেকে একটি সচেতনতা বিষয়ক পদযাত্রা ভাদুতলা অভিমুখে যাত্রা শুরু করেন। পদযাত্রার সূচনা করেন মহাবিদ্যালয়ের মাননীয় কর্ণধার অধ্যাপক প্রদীপ ঘোষ। পদযাত্রা থেকে পথচলতি সমস্ত মানুষদের এইডস ও এইচআইভি ভাইরাস বিষয়ে সচেতনতার বার্তা ও লিফলেট দে
পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিশ্ব এইডস দিবস উপলক্ষে সচেতনতা পদযাত্রা!
আজ ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস। ভয়াবহ এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রতি বছরই পালিত হয় এই দিনটি।বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) দ্বারা ঘোষিত বিশ্ব জনস্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত একটি অন্যতম দিবস।সেই সুরেই তাল মিলিয়ে মেদিনীপুর শহরেও আয়োজিত হলো জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে এক বিশেষ সচেতনতা কর্মসূচি। এইডস সম্পর্কে মানুষের ভুল ধারণা দূর করা, প্রতিরোধের উপায় জানানো এবং আক্রান্তদের পাশে দাঁড়ানোর বার্তা ছড়
মৃত্যুর পর ধর্ম নিয়ে উত্তেজনা..প্রায় ৩৬ ঘন্টা ধরে মৃতদেহ সেখানেই পড়ে থাকে!
পশ্চিম মেদিনীপুরের ডেবরা অঞ্চলের জালিমান্ডা এলাকার গোপালপুর গ্রামে সুবল বেসরার (৪২) মৃত্যুর পর ধর্মীয় বিরোধ দেখা দেয়, যার ফলে তার মৃতদেহ প্রায় ৩৬ ঘন্টা সেখানেই পড়ে থাকে। অবশেষে, প্রশাসনের হস্তক্ষেপ এবং গ্রামবাসীদের সহযোগিতায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। সুবল বেসরা তার পরিবারের সাথে চার বছর আগে হিন্দু ধর্ম থেকে খ্রিস্টধর্ম গ্রহণ করেছিলেন। তিনি তার মা এবং স্ত্রীর সাথে একই গ্রামে থাকতেন। শনিবার সকালে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে সুবল মারা যান। মৃত্যুর পর, তার মা খ্রিস্টান গ্রাম
খড়গপুরে মালঞ্চ বালাজি মন্দির ব্রহ্মোৎসব!
খড়গপুর শহরের মালঞ্চ এলাকাতে শ্রী বালাজি পেরু মাল্লা দেবস্থানম ডেভেলপমেন্ট ট্রাস্টের আয়োজনে বালাজি ব্রহ্মৎসব শুরু হয়েছে ২৭ শে নভেম্বর ২০২৫ তাং থেকে। প্রথম দিন অঙ্কুরাপন, আচার্যদের বরন ও পূন্য বচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন শ্রী লক্ষ্মীর কুমকুম পূজা, অষ্টোত্তর শতনাম জপ ও হংস বাহন সেবা অনুষ্ঠিত হয়। ২৯ শে নভেম্বর ২০২৫ তাং শনিবার শ্রী ভেঙ্কটেশ্বর কল্যাণ মহা শান্তি হোম এবং গজবাহন সেবা পূজা অনুষ্ঠিত হয়। ৩০শে নভেম্বর ২০২৫ তাং সূর্য নমস্কার মহা সুদর্শন হোম এবং গরুড় পূজা অনুষ্ঠিত
প্রয়াত 'শিক্ষারত্ন' মৌসম মজুমদার স্মরণে রক্তদান শিবির ও মরনোত্তর দেহদান শিবির!
স্বনামধন্য শিক্ষক, লেখক ও গবেষক ড. মৌসম মজুমদারের প্রথম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে নানা সামাজিক কর্মসূচির অনুষ্ঠিত হচ্ছে তাঁর প্রতিষ্ঠিত মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ।'শিক্ষারত্ন' প্রাপক মৌসম মজুমদার গত ২৭ নভেম্বর, ২০২৪ সালে প্রয়াত হয়েছেন। চলতি বছরে উনার প্রণাম বার্ষিকী উপলক্ষে গত ২৭ নভেম্বর ও ২৮ শে নভেম্বর, মেদিনীপুর,পাঁশকুড়া ও আস্তাড়ায় নানান সামাজিক কর্মসূচির সফল রূপায়ণ করেন সংগঠনের সদস্য সদস্যাবৃন্দ। এই উপলক্ষ্যেই ৩০শে নভেম্বর রবিবার উনার
মাত্র ৩০ মিনিট দেরিতে পৌঁছনোয় রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষায় বসতে পারলেন না পরীক্ষার্থী!
আজ, ৩০শে নভেম্বর,রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা। প্রায় ১১ হাজারের বেশি শূন্যপদ রয়েছে। রাজ্যজুড়ে পরীক্ষাকেন্দ্র করা হয়েছে।মাত্র ৩০ মিনিট দেরি হওয়ার কারণে পরীক্ষা কেন্দ্রের গেটের বাইরে দাঁড়িয়েই ফিরে যেতে হল এক পরীক্ষার্থীকে। বুধবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা চলছিল। নিয়ম অনুযায়ী সকাল ১০টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হয়। ওই পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র ছিল বালিচক গার্লস হাইস্কুল। তাঁর খড়গপুর থেকে ট্রেনে আসার কথা ছিল। কিন্তু নির্ধা
মেদিনীপুর শহরে শিশুদের মানসিক বিকাশ ও সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে নতুন প্রতিষ্ঠান— মাইন্ডগ্রো প্রসেস সলিউশনস!
মেদিনীপুর শহরে শিশুদের মানসিক বিকাশ ও সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করতে চলেছে নতুন প্রতিষ্ঠান— মাইন্ডগ্রো প্রসেস সলিউশনস।৩০শে নভেম্বর রবিবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে উদ্যোক্তারা জানান, আধুনিক শিক্ষার বাইরেও শিশুদের মস্তিষ্কের সক্ষমতা বৃদ্ধি, মনোযোগ ধরে রাখা, সৃজনশীলতা বাড়ানো এবং চিন্তার ক্ষমতা উন্নত করার মতো জরুরি বিষয় গুলিকে কেন্দ্র করে শিশুদের মধ্যে তুলে ধরা। উদ্যোক্তাদের বক্তব্য, বর্তমান প্রজন্মের মানসিক গঠন, শেখার দক্ষতা ও ভবিষ্যৎ প্রতিযো
সমাজসংস্কারক রাজা রামমোহন রায়কে নিয়ে বিজেপির কুরুচিকর মন্তব্য এবং মানসিকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ কর্মসূচি!
বাংলার মহান সমাজসংস্কারক রাজা রামমোহন রায়কে নিয়ে বিজেপির কুরুচিকর মন্তব্য এবং বাংলা ও বাঙালি সংস্কৃতির প্রতি তাদের বিদ্বেষমূলক মানসিকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদে পথে নামল খড়গপুর ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস।৩০শে নভেম্বর রবিবার সংগঠনের উদ্যোগে গোপালী থেকে সালুয়া পর্যন্ত রিং রোডে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলে অংশ নেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী-সমর্থক সহ কয়েক হাজার সাধারণ মানুষ। রাজা রামমোহন রায়ের সম্মান রক্ষায় এবং বাংলার আত্মসম্মানের পক্ষে
খড়্গপুর খরিদা মিলন মন্দিরে স্বেচ্ছায় রক্তদান শিবির!
স্বর্গীয় গোপাল দাস রাজপাল ও শোভা দেবী রাজপাল এর স্মৃতিতে প্রথম বর্ষের রক্তদান শিবির অনুষ্ঠিত হলো খড়গপুর শহরের ফরিদা বাঙালি পাড়ার মিলন মন্দির ক্লাবে। ৩০শে নভেম্বর রবিবার এই শিবিরে এদিন নবাগত দুজন এবং আটজন মহিলা সমেত মোট ৪৪জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন ডাঃ ঝুমা মুখার্জির নেতৃত্বে খড়্গপুর মহকুমা হাসপাতালের সাতজনের চিকিৎসক টিম। শিবিরে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ, প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার, প্রাক্তন অধ্যাপক তপন কুমার