অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

প্রকাশিত হলো চিত্ততোষ পৈড়া সম্পাদিত গ্রন্থ করোনা!

রবিবার ৭ ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মেদিনীপুর শহরের পূর্বতন ডিসিসিআই এর দপ্তরে প্রকাশিত হলো গ্রন্থ - "করোনা" । বইটি সম্পাদনা করেছেন ড.চিত্ততোষ পৈড়া। মোট ৪২ জন লেখকের লেখা নিয়ে ৫০টি আলাদা আলাদা বিষয়ে করোনাকালীন সময়ে করোনার সমাজ ও শিক্ষার উপর যে প্রভাব তা নিয়ে বইটির রুপদান করা হয়েছে। বইটির মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন- মেদিনীপুর কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড.অমর সাহা,মৌপাল স্কুলের প্রধান শিক্ষক ড. প্রসূন পড়িয়া, মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ সুদীপ চৌধুর

প্রকাশিত হলো চিত্ততোষ পৈড়া সম্পাদিত গ্রন্থ করোনা!

নিজস্ব সংবাদদাতা : রবিবার ৭ ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মেদিনীপুর শহরের পূর্বতন ডিসিসিআই এর দপ্তরে প্রকাশিত হলো গ্রন্থ - "করোনা" । বইটি সম্পাদনা করেছেন ড.চিত্ততোষ পৈড়া। মোট ৪২ জন লেখকের লেখা নিয়ে ৫০টি আলাদা আলাদা বিষয়ে করোনাকালীন সময়ে করোনার সমাজ ও শিক্ষার উপর যে প্রভাব তা নিয়ে বইটির রুপদান করা হয়েছে। বইটির মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন- মেদিনীপুর কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড.অমর সাহা,মৌপাল স্কুলের প্রধান শিক্ষক ড. প্রসূন পড়িয়া, মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ সুদীপ চৌধুরি, গোদাপিয়াশাল হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মণিকাঞ্চন রায়, খেলাড় গজেন্দ্র হাই স্কুলের শিক্ষক কাঞ্চন ঘড়া, সমাজ কর্মী ও শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,এলাহিয়া হাই মাদ্রাসার শিক্ষক নরসিংহ দাস ও অভিজিৎ দাস, হিজলি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক স্বরূপ দে, শিরোমণি হাইস্কুল এর শিক্ষক দীপক ভুই ও প্রকাশক অমিত অধিকারী সহ বিশিষ্টজনেরা।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক অর্জুন কুমার দাস । পাঠক- পাঠিকার কাছে একান্তভাবে অনুরোধ বইটি আপনারা সংগ্রহ করবেন এবং পড়বেন, করোনাকালীন সময়ের ভয়াবহ ইতিহাস ও তা থেকে উত্তরণের পথ আপনারা সবিস্তারে জানতে পারবেন।

সম্পর্কিত খবর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত! পশ্চিম মেদিনীপুর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!

মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!

মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!

মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ