অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

মেদিনীপুর বিধানসভার ২৮১ নম্বর বুথে বিএলও-রা মাদুর পেতে বসে এনুমারেশন ফর্ম বিলি করছেন সাধারণ ভোটারদের মধ্যে!

ফের বিএলও-এর বিরুদ্ধে অভিযোগ। বাড়ি বাড়ি না গিয়ে স্থানীয় একটি রীতিমতো মাদুর পেতে বসেই এনিউমারেশন ফর্ম বিলি করার অভিযোগ উঠল বিএলও-এর বিরুদ্ধে। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ—বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের (এনুমারেশন) ফর্ম বিতরণ করবেন বিএলওরা (BLO)। কিন্তু বাস্তবে ছবিটা যেন একেবারেই উল্টো। বাড়ি বাড়ি না গিয়ে রীতিমতো মাদুর পেতে বসেই ফর্ম বিলি করছেন বিএলও রা—এমন দৃশ্যই ধরা পড়ল মেদিনীপুর বিধানসভার নেপালি পাড়া এলাকার ২৮১ নম্বর বুথে। সেখানেই দেখা যায়,

মেদিনীপুর বিধানসভার  ২৮১ নম্বর বুথে বিএলও-রা  মাদুর পেতে বসে এনুমারেশন ফর্ম বিলি করছেন সাধারণ ভোটারদের মধ্যে!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ফের বিএলও-এর বিরুদ্ধে অভিযোগ। বাড়ি বাড়ি না গিয়ে স্থানীয় একটি রীতিমতো মাদুর পেতে বসেই এনিউমারেশন ফর্ম বিলি করার অভিযোগ উঠল বিএলও-এর বিরুদ্ধে। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ—বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের (এনুমারেশন) ফর্ম বিতরণ করবেন বিএলওরা (BLO)। কিন্তু বাস্তবে ছবিটা যেন একেবারেই উল্টো।

বাড়ি বাড়ি না গিয়ে রীতিমতো মাদুর পেতে বসেই ফর্ম বিলি করছেন বিএলও রা—এমন দৃশ্যই ধরা পড়ল মেদিনীপুর বিধানসভার নেপালি পাড়া এলাকার ২৮১ নম্বর বুথে। সেখানেই দেখা যায়, BLO দীপক বেরা মাদুর পেতে বসে এনুমারেশন ফর্ম বিলি করছেন সাধারণ ভোটারদের মধ্যে। ক্যামেরার সামনে চাপে পড়ে শেষ পর্যন্ত তিনি স্বীকারও করে নেন যে, ফর্ম বিলির এই পদ্ধতি নিয়ম বিরুদ্ধ। নির্বাচন কমিশন যেখানে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ কঠোর ভাবে পালনের নির্দেশ দিয়েছে, সেখানে এমন উদাসীনতার ছবি ফের প্রশ্ন তুলছে প্রশাসনিক তৎপরতা নিয়ে। আবার প্রমাণ মিলল—কমিশনের নির্দেশে কড়াকড়ি এলেও, এখনো অনেক বিএলও-র ঘুম ভাঙেনি।

সম্পর্কিত খবর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত! পশ্চিম মেদিনীপুর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!

মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!

মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!

মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ