পূর্ব বর্ধমান
আসানসোল শুটআউটেও রানিগঞ্জের ডাকাতদলের যোগ!
রানিগঞ্জের পর আসানসোলে শুটআউট। গুলি চালিয়ে গাড়ি ছিনতাই করে পালাল চার দুষ্কৃতী। এই ঘটনায় গাড়ির মালিক-সহ এক ব্যক্তি জখম হয়েছেন। তাঁদের রানিগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্বর্ণ বিপণীতে ডাকাতদলের সদস্যরাই গুলি চালিয়েছে আসানসোলে।আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশিলা চক্রবর্তী মোড়ে এক দম্পতি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তিনজন বাইকে করে আসে। সঙ্গে থাকা আহত ব্যক্তিকে গাড়ি তোলার অনুরোধ করেন। তবে ওই দম্পতি তাতে রাজি হননি। অভিযোগ, এর প
পশ্চিম মেদিনীপুরের মানিকপুর ছেলে বর্ধমান মেডিক্যাল কলেজের অস্বাভাবিক মৃত্যু!
মেদিনীপুর মানিকপুর ছেলে সৌরভ সাঁতরা বয়স ১৯ বছর বর্ধমান মেডিক্যাল কলেজের ওটি টেকনিশিয়ান কোর্সের প্রথমবর্ষের ছাত্র। বর্ধমান শহরের গোদা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন সৌরভ। বৃহস্পতিবার সকালে সেই ভাড়ার বাড়ির ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। গামছায় গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন বাড়ির মালিক। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার দু’দিন আগে সৌরভ মেদিনীপুরের বাড়িতে গিয়েছ
বৃহস্পতিবার সকালে দিলীপ ঘোষের বুথ এজেন্টের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য!
মন্তেশ্বরে দিলীপ ঘোষের বুথ এজেন্টের অস্বাভাবিক মৃত্যু। পরনে অন্তর্বাস, গলায় গামছা! গলায় ফাঁস লাগানো অবস্থায় দেওয়ালে ঠেস দিয়ে বসানো দেহ। বৃহস্পতিবার সকালে দিলীপ ঘোষের বুথ এজেন্টের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।মন্তেশ্বরে উদ্ধার হওয়া যুবকের নাম অভিজিৎ রায় (৪০)।মন্তেশ্বরে ১৬৮ নম্বর বুথের বিজেপি বুথ এজেন্টের নাম অভিজিৎ রায়। বৃহস্পতিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। মাটির দেওয়ালে ঠেস দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থা ফেলা ছিল দেহ।
পশ্চিম বর্ধমান
রাত পোহালেই চতুর্থ দফার ভোট!
বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপেরও ভাগ্যপরীক্ষা। রবিবার সকালে প্রাতঃভ্রমণের পর চা চক্রে কালী মন্দিরে ‘জয় শ্রীরাম’ ধ্বনি বিজেপি কর্মীদের। যার জেরে বিতর্কের জড়ালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। তৃণমূলের অভিযোগ, কালীমন্দিরে দাঁড়িয়ে ‘জয় শ্রীরাম’স্লোগান দিয়ে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে নষ্ট করল বিজেপি। আবার ভোটের আগের দিন নাম না করে তৃণমূলকে আক্রমণ করে দিলীপ বললেন,”ধর্ম যার যার উৎসব সবার যেমন, তেমনি দল যার যার ভোটার দিলীপ ঘোষেরই।” সবমিলিয়ে ভোটের ২৪ ঘণ্টা আ
দিলীপ ঘোষের পদযাত্রাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা!
বর্ধমানের পারবিহাটা এলাকায় বুধবার রাতে দিলীপ ঘোষের সমর্থনে বিজেপির একটি পদযাত্রা আটকে দিল পুলিশ। মিছিল আটকাতেই দিলীপ ঘোষের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। পদযাত্রা না করেই ফিরে যেতে হল দিলীপ ঘোষকে। পুলিশের দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছে বিজেপির তরফে।দিলীপ ঘোষ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনী প্রচারে বাধা কোথায়? এরপর আমরা মাইক বা সাউন্ড বক্স ব্যবহার না করেই কর্মসূচি সারছিলাম। তাতেও বাধা! আমার কর্মসূচি-স্থলের অনেকটা দূরে তৃণমূল সভা কর
দলের ঝান্ডা রাস্তায় পড়ে থাকতে দেখে রেগে গেলেন দিলীপ ঘোষ!
দলের ঝান্ডা রাস্তায় পড়ে থাকতে দেখে রেগে গেলেন দিলীপ ঘোষ। বুধবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শাঁখারিপুকুর এলাকায় প্রাত:ভ্রমণে যান। সেখানেই দেখা যায় বিজেপির বেশ কয়েকটি পতাকা মাটিতে পড়ে আছে। দেখামাত্র দিলীপ ঘোষ ও অন্যান্য কর্মীরা সেগুলি কুড়িয়ে নেন।তিনি বলেন, "আমাদের কর্মসূচি থাকলে কর্মীরা পতাকা লাগায়। আজ এসে দেখি সেগুলো ডান্ডা ভেঙে পথের ধারে ফেলে দেওয়া হয়েছে। ড্রেনের ধার থেকে পাওয়া গেছে পতাকাগুলি। তৃণমূলের রাজনীতি আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এভাবে বিজেপিকে আটকানো
পশ্চিম মেদিনীপুর
গরমে বিধ্বস্ত দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ-বেশ কয়েকটি জেলায় জারি কমলা সতর্কতা !
শুক্রবার দক্ষিণবঙ্গের আটটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের ১৪টি জায়গায় দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল মেদিনীপুরে। বৃহস্পতিবার সেখানকার দিনের তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৫.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। অ
পশ্চিমবঙ্গ
বর্ধমানের রাজা ভেবে ভুল মূর্তিতে মালা, খোঁচা তৃণমূলের।
বনবিহারীর সঙ্গে রাজা উদয়চাঁদকে গুলিয়ে ফেলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমানের রাজা ভেবে এস্টেট ম্যানেজারের মূর্তিতে মালা দেন দিলীপ ঘোষ। বলেন, ‘মহারাজ উদয়চাঁদ অমর রহে’। তবে সেই সময় ফিসফিস করে দিলীপের ভুল শুধরে দেন এক বিজেপি কর্মী। তিনি জানান, ওই মূর্তিটি এস্টেট ম্যানেজার বনবিহারী কপূর। ইতিহাস বিশেষজ্ঞদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এস্টেট ম্যানেজার বনবিহারী কপূর বর্ধমানের গলসির বাসিন্দা। তিনি পেশায় জ্যোতিষী। রাজা আফতাবচন্দ্রের ছেলে বিজয়চাঁদকে দত্তক নেন। তার বিনিময়ে এস্টেট ম্যা
পশ্চিমবঙ্গ
লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে ভোট হবে সাত দফাতেই!
১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। মোট ৭ দফায় ভোট গ্রহণ করা হবে। ভোটের ফল প্রকাশ করা হবে। কেন এবার ৭ দফায় নির্বাচন করা হচ্ছে, তার কারণও জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “দেশের ভৌগলিক চিত্র দেখুন। নদী থেকে পাহাড়, মরুভূমি। নির্বাচনের সঙ্গে যুক্ত নিরাপত্তা বাহিনীর কথা ভাবুন। তাদের উপরে কী চাপ দেখুন। ২-৩ দিনের সময়ের মধ্যে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে। এর মাঝে হোলি থেকে শুরু করে রাম নবমী-হাজারো উৎসব রয়েছে। তার মাঝে ন
দেশ
২০২৪-এর জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি!
২ মার্চ শনিবার বিকেলে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল। যার মধ্যে রয়েছে বাংলার ২০ জনের নাম। শনিবার ২ মার্চ বিকেলে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল। যার মধ্যে রয়েছে বাংলার ২০ জনের নাম। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার ও কয়েকটি রাজ্যের বিধানসভার অধ্যক্ষও। বারাণসী কেন্দ্র থেকেই ফের প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথম তালিকায় ১৮০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে
পশ্চিমবঙ্গ
রাজ্যে শুক্রবারই চলে এসেছে প্রথম দফার ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!
রাজ্যে শুক্রবারই চলে এসেছে প্রথম দফার ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। মূলত বর্ধমান, কাটোয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জেলায় জেলায় রুট মার্চ শুরু করেছে। লোকসভা নির্বাচন এখনো ঘোষণা হয়নি, তবে তার আগেই ২ রা মার্চ শনিবার বিকেল থেকেই কেশপুরে শুরু হয়ে গেল কেন্দ্র বাহিনীর রুটমার্চ। কেশপুর ব্লকের অন্তর্গত ১৫
পূর্ব বর্ধমান
পিকনিক সেরে আর বাড়ি ফেরা হল না আদরের মেয়েটা!
পিকনিক সেরে আর বাড়ি ফেরা হল না আদরের মেয়েটা।বাড়ি ফিরলো মেয়ের নিথর দেহটা। মাত্র পনের বছর বয়সী রুমা দাসের এই মর্মান্তিক মৃত্যু।সাউন্ড বক্স বাজানোর জন্য মোটর ভ্যানের উপর চাপানো থাকা জেনারেটারের চাকায় আচমকাই জড়িয়ে যাওয়ায় রুমার মাথার চুল। ওই অবস্থায় জেনারেটার থামাতে থামাতেই তার মাথা থেঁতলে যায়। তাঁকে রক্তাত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয় নি।চিকিৎসক রুমাকে মৃত বলে ঘোষণা করেন।রুমার এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ তার পরিবার পরিজন। রুমা দাসের
পূর্ব বর্ধমান
পুলিশের বাড়িতে ডাকাতি!
রীতিমতো আতঙ্কিত পূর্ব বর্ধমানের ছোড়া কলোনীর কারগিলপাড়ার বাসিন্দা। সম্প্রতি, এক পুলিশ কর্মী সুশান্ত বিশ্বাসের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় এখনও কুল কিনারা করতে পারেনি পুলিশ। শেষমেশ তদন্তে নামল সিআইডি।জানা গিয়েছে, মঙ্গলবার পাঁচ সদস্যের সিআইডি আধিকারিকের একটি দল ও তিন সদস্যের ফরেন্সিক বিভাগের একটি দল সুশান্তবাবুর বাড়িতে আসেন। কিছু নমুনা সংগ্রহ করেন তাঁরা। সায়ন্তী বিশ্বাস, পরিবারের সদস্য বলেন, “ওনারা তদন্ত করছেন। জুতোর ছাপ, আঙুলের ছাপ দেখছেন। ওনারা বিভিন্ন প্রশ্ন করেছেন।
পশ্চিম বর্ধমান
বর্ধমানে রসুলপুর পোস্ট অফিসে আর্থিক প্রতারণা!
পোস্ট অফিসের গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ মনোজিৎ মিদ্দে নামে এক ডাক জীবন বিমা এজেন্টের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রসুলপুর পোস্ট অফিসে। ইতিমধ্যেই ওই ব্যক্তির নামে রসুলপুর পোস্ট অফিসের তরফে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় বাসিন্দা সহ গ্রামের বেশ কিছু প্রতারিত গ্রাহকের পোস্ট অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।মঙ্গলবার রসুলপুর এলাকা সমেত আশপাশের গ্রামের বেশ কিছু প্রতারিত গ্রাহক এসে পোস্ট অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রতারিতদের দাবি, এই পো
পশ্চিম বর্ধমান
দীর্ঘদিন ধরে ধুঁকছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মিষ্টি হাব!
নতুন বছরে বর্ধমানের মিষ্টি হাব নিয়ে খুশির খবর। এবার থেকে সেখানে আর শুধু মিষ্টি পাওয়া যাবে এমনটা নয়। মিষ্টির পাশাপাশি নোনতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যেতে পারে। এই লক্ষ্যে বড় পদক্ষেপ করেছে জেলা প্রশাসন।দীর্ঘদিন ধরে ধুঁকছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বাম চাঁন্দাইপুরের মিষ্টি হাব। সেখানে চালু হয়েছিল গাঙ্গুরাম, বহরমপুরের ছানাপাড়া, সিউড়ির মোরাব্বা, চন্দননগরের জলভরা, কাটোয়ার পান্তুয়া ও কৃষ্ণনগরের সরপুরিয়া, বর্ধমানের সীতাভোগ মিহিদানা ও ল্যাংচা সহ বিখ্যাত মিষ্টি
পশ্চিম বর্ধমান
বিপদের হাত থেকে বাঁচল বিকানের-হাওড়া এক্সপ্রেস!
বিকানের হাওড়া ট্রেনটি যাওয়ার সময় আসানসোল স্টেশন ছাড়িয়ে একটু এগোতেই দাঁড়িয়ে পড়ে। পরে জানা যায়, চালক দেখতে পান তার ছিঁড়ে গিয়েছে। এরপর প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকে এই ট্রেন। মঙ্গলবার সকালে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। ওভারহেডের তার ও ইলেকট্রিকের পোল পড়ে যাওয়ায় আসানসোল হাওড়া মেইন লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। এদিন সকাল ৭টা ২০ নাগাদ এই ঘটনা ঘটে। রেলওয়ে আধিকারিকদের অনুমান, সম্ভবত ডাউন লাইন দিয়ে কোনও মালগাড়ি যখন যাচ্ছিল, তার দরজা খোলা ছিল। সেই খোলা দরজা ওভারহেডের তারের ইলে
পশ্চিম বর্ধমান
মিষ্টির দোকান ঘরে দমবন্ধ হয়ে মৃত্যু ২ জনের!
বড়দিনের আনন্দে যখন মেতে উঠেছে গোটা বাংলা, ঠিক সেই সময়ই মর্মান্তিক ঘটনা পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। মিষ্টির দোকান ঘরে দমবন্ধ হয়ে মৃত্যু হল ২ জনের। দুর্গাপুরের বি জোনের উইলিয়াম কেরি রোডে ঘটেছে ঘটনাটি। মৃত ২ জনের নাম অতনু রুইদাস ও বিধান বাউরি। অসুস্থ হয়ে আরও ৬ জনকে ভর্তি করা হয়েছে দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রত্যেকেরই বাড়ি বাঁকুড়ার বেলিয়াতোরে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।রাতে এই আট কারিগর প্রতিদিনের মতো মিষ্টির দোকানের পিছনের একটি
কুয়োর মধ্যে প্রায় আটটি কুকুরকে ফেলে খুনের চেষ্টা,জলে ডুবে মৃত্যু ৬ শাবকের!
ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের অন্ডালের কাজোরা গ্রামের ছাতিমতলা মনসা মন্দিরের কাছে।রবিবার রাত্রি ১২টা নাগাদ বাড়ি ফেরার সময় স্থানীয় একটি কুয়োর কাছে এক ব্যক্তিকে দেখতে পান কয়েকজন এলাকাবাসী। অন্ধকারে তাঁরা প্রথমে কিছুটা ভয় পেলেও পরে সাহসিকতার সঙ্গে কাছে যেতেই চম্পট দেয় ওই ব্যক্তি। এরপরেই স্থানীয়রা লক্ষ্য করেন যে কুয়োর মধ্যে প্রায় আটটি সারমেয় ফেলে দিয়েছে ওই ব্যক্তিটি। তড়িঘড়ি বাড়ি থেকে দড়ি নিয়ে এসে তাঁরা সারমেয়গুলিকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। ৮ টি সারমেয়র মধ্যে ৬টি ছিল
বর্ধমান স্টেশনে কী কারণে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক!
বেলা তখন সাড়ে ১২টা। ব্যস্ত সময়। তিন নম্বর প্ল্যাটফর্মে তখন আস্তে আস্তে ভিড় বা়ড়ছে। এমন সময়ে দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে ইংরেজ আমলের ওই জলের ট্যাঙ্কটির এক দিকের দেওয়াল ভেঙে হুড়মুড় করে জল বেরিয়ে আসতে শুরু করে। ট্যাঙ্কের ঠিক নীচেই শেড। ওই শেডের তলা তখন যাত্রীদের ভিড়ে গিজগিজ করছে। আচমকাই জলের তোড়ে ট্যাঙ্কের খানিকটা দেওয়াল ভেঙে পড়ে ওই শেডের উপর। টিনের শেড, লোহার কাঠামোর উপর বসানো। জল আর লোহার ভার সহ্য করতে না পেরে মুহূর্তের মধ্যেই শেডটি ভেঙে পড়ে ওই বিপত্তি ঘটে। এই ঘ
পূর্ব বর্ধমান
মিষ্টির চেহারা দেখে ক্রেতারা আবার বলছেন শীল নোড়ার সাইজে কেউ আবার বলছেন তুলতুলে পাশবালিশ মত!
মিষ্টির দামই আড়াইশো টাকা। দৈত্যকার এই মিষ্টিই কাটোয়ার শ্রীখন্ড গ্রামের বরডাঙ্গা মেলার এখন মূল আকর্ষক। নোড়ার সঙ্গে সাদৃশ্য থাকায় গ্রাম বাংলায় এই পেল্লাই সাইজের মিষ্টি এখন নোড়া মিষ্টি নামেই খ্যাত। বিক্রিও হচ্ছে দেদার।পূর্ব বর্ধমানে কাটোয়ার কৈথন গ্রামের মিষ্টি ব্যবসায়ী কাশীনাথ হাজরা এই মেলায় দোকান দেন। কয়েক বছর আগে কোনও উদ্দেশ্য ছাড়াই সাইজে বড় মিষ্টি তৈরি করেন। তা বিক্রিও হয়। এরপর থেকেই আরও বড় সাইজের মিষ্টির চাহিদা বাড়তে থাকে ক্রেতাদের মধ্যে। সেই চাহিদা মতোই কাশীনাথ হাজরা বানি