অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পিকনিক সেরে আর বাড়ি ফেরা হল না আদরের মেয়েটা!

পিকনিক সেরে আর বাড়ি ফেরা হল না আদরের মেয়েটা।বাড়ি ফিরলো মেয়ের নিথর দেহটা। মাত্র পনের বছর বয়সী রুমা দাসের এই মর্মান্তিক মৃত্যু।সাউন্ড বক্স বাজানোর জন্য মোটর ভ্যানের উপর চাপানো থাকা জেনারেটারের চাকায় আচমকাই জড়িয়ে যাওয়ায় রুমার মাথার চুল। ওই অবস্থায় জেনারেটার থামাতে থামাতেই তার মাথা থেঁতলে যায়। তাঁকে রক্তাত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয় নি।চিকিৎসক রুমাকে মৃত বলে ঘোষণা করেন।রুমার এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ তার পরিবার পরিজন। রুমা দাসের

পিকনিক সেরে আর বাড়ি ফেরা হল না আদরের মেয়েটা!

পূর্ব বর্ধমান নিজস্ব প্রতিবেদন : পিকনিক সেরে আর বাড়ি ফেরা হল না আদরের মেয়েটা।বাড়ি ফিরলো মেয়ের নিথর দেহটা। মাত্র পনের বছর বয়সী রুমা দাসের এই মর্মান্তিক মৃত্যু।সাউন্ড বক্স বাজানোর জন্য মোটর ভ্যানের উপর চাপানো থাকা জেনারেটারের চাকায় আচমকাই জড়িয়ে যাওয়ায় রুমার মাথার চুল। ওই অবস্থায় জেনারেটার থামাতে থামাতেই তার মাথা থেঁতলে যায়। তাঁকে রক্তাত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয় নি।চিকিৎসক রুমাকে মৃত বলে ঘোষণা করেন।রুমার এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ তার পরিবার পরিজন। রুমা দাসের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার কেতুগ্রাম থানার গোমাই গ্রামে।সেখানকার আশুতোষ মেমোরিয়াল ইন্সটিটিউশনের দশম শ্রেনীর ছাত্রী ছিল এই কিশোরী। এলাকার বাসিন্দাদের কথায় জানা গিয়েছে,গোমাই গ্রামের ৪৫ - ৫০ জন কিশোর-কিশোরী সোমবারর সকালে স্থানীয় ঈশানী নদীর ধারে পিকনিক করতে যায়। পিকনিক স্থলে সাউন্ড বক্স বাজানোর জন্য মোটর ভ্যানে চাপিয়ে একটা জেনারেটর নিয়ে যাওয়া হয়েছিল। এছাড়াও নিয়ে যাওয়া হয়েছিল রান্নার বিভিন্ন সামগ্রী। সন্ধ্যা নাগাদ পিকনিক শেষ হলে মোটর ভ্য্যান সহ জেনারেটর,সাউণ্ড বক্স ও বাকি সবকিছু নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল কিশোর-কিশোরীরা।প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী পিকনিক স্থল থেকে ফেরার সময় মোটর ভ্যানের উপর দাঁড়িয়েই সাউণ্ড বক্সের গানের তালে অনেকে নাচানাচি করছিল। সেই সময় লাফিয়ে ভ্যানে উঠতে যায় রুমা । আর তখনই জেনারেটরের চাকায় জড়িয়ে যায় তার মাথার চুল।তা দেখে ঘটনাস্থলে থাকা অন্যরা দ্রুত জেনারেটর বন্ধ করে দেয়। কিন্তু ততক্ষণে থেঁতলে যায় কিশোরী রুমার মাথা।তবুও দ্রুত তাকে উদ্ধার করে কেতুগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে কিশোরীর দেহ বাড়িতে ফিরলে বুকফাটা কান্নায় ভেঙে পড়ে তার বাবা রবি দাস মা রুপালীদেবী।এদিন চোখের জল মুছতে মুছতে রুপালীদেবী বলেন,“আমার একমাত্র ছেলে রোগে পড়ে কয়েক বছর আগে মারা যায়। তাই আমাকে মা বলে ডাকার বলতে ছিল একমাত্র মেয়ে রুমা। সেও অকালে আমাদের ছেড়ে চলে গেল“!একের পর এক সন্তানকে হারিয়ে এদিন রুপালীদেবী কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন।

সম্পর্কিত খবর

বর্ধমানে কুনুর নদীতে ভেসে উঠছে রুই-কাতলা-মৃগেল, মাছ ধরতে হুড়োহুড়ি! পূর্ব বর্ধমান

বর্ধমানে কুনুর নদীতে ভেসে উঠছে রুই-কাতলা-মৃগেল, মাছ ধরতে হুড়োহুড়ি!

কুনুর নদীর জলে দূষণের জেরে টন টন মাছ মরে ভেসে ওঠার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান এলাকায়। নদীর জলে রাসায়নিক দূষণের আশঙ্কা ঘিরে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনও শিল্পাঞ্চল থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক বর্জ্য নদীর জলে মিশে যাওয়ার ফলেই এই বিপর্যয় ঘটে থাকতে পারে। তবে দূষণের প্রকৃত উৎস ও মাছের মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।নদীতে মাছ মরে ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রামের বহু মানুষ জাল, বালতি ও ঘুণি

অবসর তাঁকে থামাতে পারেনি, প্রতিদিন স্কুলে ছুটে আসেন গঙ্গাধরবাবু—বেতনের টাকা দিয়ে গড়েছেন পড়ুয়াদের স্বপ্ন! পূর্ব বর্ধমান

অবসর তাঁকে থামাতে পারেনি, প্রতিদিন স্কুলে ছুটে আসেন গঙ্গাধরবাবু—বেতনের টাকা দিয়ে গড়েছেন পড়ুয়াদের স্বপ্ন!

চাকরি শেষ হয়েছে, কিন্তু দায়িত্ববোধ শেষ হয়নি। অবসর নেওয়ার পরেও প্রতিদিন নিয়ম করে স্কুলে আসেন। ক্লাস নেন, পড়ুয়াদের সঙ্গে সময় কাটান, তাঁদের পড়াশোনার খোঁজ নেন। শিক্ষকতার প্রতি এমনই অদম্য টান পূর্ব বর্ধমানের কালনা মহকুমার কুতুবপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক গঙ্গাধর পাল-র।২০২৩ সালের অক্টোবর মাসে অবসর নিয়েছেন তিনি। কিন্তু তারপর থেকে প্রায় তিন বছর পেরিয়ে গেলেও বিদ্যালয়ের সঙ্গে তাঁর সম্পর্ক একদিনের জন্যও ছিন্ন হয়নি। অবসরপ্রাপ্ত শিক্ষক হয়েও নিয়মিত ক্লাস নিয়ে চলেছেন তিনি।তবে গঙ্গাধর

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা! পশ্চিমবঙ্গ

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!

দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্