বর্ধমানে রসুলপুর পোস্ট অফিসে আর্থিক প্রতারণা!
পোস্ট অফিসের গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ মনোজিৎ মিদ্দে নামে এক ডাক জীবন বিমা এজেন্টের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রসুলপুর পোস্ট অফিসে। ইতিমধ্যেই ওই ব্যক্তির নামে রসুলপুর পোস্ট অফিসের তরফে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় বাসিন্দা সহ গ্রামের বেশ কিছু প্রতারিত গ্রাহকের পোস্ট অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।মঙ্গলবার রসুলপুর এলাকা সমেত আশপাশের গ্রামের বেশ কিছু প্রতারিত গ্রাহক এসে পোস্ট অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রতারিতদের দাবি, এই পো
নিজস্ব প্রতিবেদন : পোস্ট অফিসের গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ মনোজিৎ মিদ্দে নামে এক ডাক জীবন বিমা এজেন্টের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রসুলপুর পোস্ট অফিসে। ইতিমধ্যেই ওই ব্যক্তির নামে রসুলপুর পোস্ট অফিসের তরফে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় বাসিন্দা সহ গ্রামের বেশ কিছু প্রতারিত গ্রাহকের পোস্ট অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।মঙ্গলবার রসুলপুর এলাকা সমেত আশপাশের গ্রামের বেশ কিছু প্রতারিত গ্রাহক এসে পোস্ট অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রতারিতদের দাবি, এই পোস্ট অফিসে বসেই টাকা নিয়েছে মনোজিৎ। তাঁদের পাশ বইয়ে স্ট্যাম্পও মেরে দিয়েছে। দলুইবাজারের বাসিন্দা টুলু শর্মা বলেন, ‘মনোজিতের হাতে পোস্ট অফিসেই আমি সাড়ে তিন লক্ষ টাকা দিয়েছিলাম। সেই টাকা এখন জমা হয়নি বলে আমাদের পোস্ট মাস্টার জানাচ্ছেন।
সম্পর্কিত খবর
পশ্চিম বর্ধমান
দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !
পশ্চিম বর্ধমান
পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২
পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ