পূর্ব বর্ধমান
পূর্ব বর্ধমান
পূর্ব বর্ধমানে HIV গ্রাফ ঊর্ধ্বমুখী,পজিটিভ প্রায় ৯০,সচেতনতার বার্তা স্বাস্থ্যকর্তাদের!
জেলায় এইচআইভি সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। সোমবার জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় পূর্ব বর্ধমান জুড়ে প্রায় ৯০ জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বর্ধমান শহরেই অন্তত ৩০ জন আক্রান্তের খোঁজ মিলেছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। জেলা পরিষদের জনস্বাস্থ্য দফতরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় জানান, “শনাক্ত হওয়া আক্রান্তদের মধ্যে অনেকেই শিক্ষিত ও আর্থিকভাবে স্বচ্ছল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অনিরাপদ যৌন আচরণের কারণেই সংক্রমণ ছড়িয়ে
চার জেলার শিল্পপতিদের নিয়ে দুর্গাপুরে আয়োজিত হল ”সিনার্জি ২০২৫-২৬”
দক্ষিণবঙ্গের চার জেলা পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া ও পুরুলিয়ার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপতিদের সমস্যা জানতে ও সেগুলি সমাধান করার লক্ষ্যে এবং নতুন শিল্প আনতে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে ১৪ই নভেম্বর শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হল ” সিনার্জি” ২০২৫-২৬। আগামী দেড় বছরে দক্ষিণবঙ্গের চার জেলা পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে সবমিলিয়ে ৫৬০০ কোটি বিনিয়োগ হতে চলেছে।প্রসঙ্গত শুক্রবার দক্ষিণবঙ্গের চার জেলা পূর্ব বর্ধমান, পশ্
বর্ধমান স্টেশনে দুর্ঘটনা, পদপিষ্টের মতো পরিস্থিতিতে আহত অন্তত ৭!
১২অক্টোবর রবিবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনা ঘটল বর্ধমান স্টেশনে। ট্রেন ধরার তাড়ায় পদপিষ্ট হয়ে আহত হলেন অন্তত সাতজন যাত্রী। জানা যাচ্ছে, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। পদপিষ্টের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছেন বর্ধমান স্টেশনে। ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। রবিবার সন্ধ্যায় একই সময়ে বর্ধমান স্টেশনের ৪, ৬ ও ৭ নং প্ল্যাটফর্মে তিনটি ট্রেন দাঁড়িয়েছিল। ট্রেন ধরার তাড়াহুড়োয় সিঁড়ি দিয়ে নামছিলেন যাত্রীরা। ভিড় বাড়
দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস!
শুক্রবার ১৮ই জুলাই শিল্পশহর দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম এই সভা থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী৷ দুর্গাপুরে মূলত তেল,গ্যাস, বিদ্যুৎ, সড়ক এবং রেল ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। যার মধ্যে রয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-এর সিটি গ্যাস বন্টন প্রকল্পের উদ্বোধন করেন । ১,৯৫০ কোটি টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় এই প্রকল্প চালু হচ্ছে। এর সাহায্যে
দামোদরের বালি তুলতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল লরি!
টানা বৃষ্টি ও ব্যারেজ থেকে একসঙ্গে জল ছাড়ার ফলে হঠাৎ দামোদর নদে জলস্তর বেড়ে যাওয়ায় ডুবে গেল একাধিক বালি বোঝাই লরি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত গোহগ্ৰাম পঞ্চায়েতের সোন্দা বালিঘাট এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সোন্দা বালিঘাটে বালি তোলার জন্য ঢুকে পড়ে প্রায় কুড়ি-তিরিশটি লরি। তাদের মধ্যে কয়েকটি লরি বালি বোঝাই করে ঘাট ছেড়ে চলে গেলেও, প্রায় ১৫টি লরি আটকে পড়ে নদীর মধ্
পূর্ব বর্ধমান
পরকীয়া ঘটনার বলি কাটোয়ার যুবক,মদে কার্বলিক অ্যাসিড মিশিয়ে হত্যা, ধৃত স্ত্রী ও প্রেমিক!
দিন কয়েক আগেই হানিমুনে গিয়ে পরকীয়া ঘটনার বলি হন রাজা রঘুবংশী নামে এক যুবক। জানা যায়, সোনম রঘুবংশী নামে এক গৃহবধূ প্রেমিকের সঙ্গে মিলে প্ল্যান করে মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামীকে খাদে ফেলে হত্যা করে। তারই মাঝে এইবার পরকীয়ার বলি হতে হল এই রাজ্যের পূর্ব বর্ধমান জেলার কাটোয়াতে। মৃত স্বামীর নাম মহাদেব দাস। অভিযুক্ত গৃহবধূর নাম মিতা দাস। তাদের দুই সন্তানও আছে। স্বামীকে নৃশংসভাবে খুনের ঘটনায় স্ত্রীর সাথে গ্রেফতার প্রেমিক অভিজিৎ বাগদিও। কাটোয়া থানার পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধূ মিতা দা
পূর্ব বর্ধমানের জামালপুরে স্কুল ব্যাগ বোমা,চাঞ্চল্যকর ঘটনা!
পূর্ব বর্ধমানের জামালপুর জ্যোতশ্রীরাম পঞ্চায়েতের অমরপুর এলাকায় একটি পরিত্যক্ত স্থানে স্থানীয়রা একটি স্কুল ব্যাগ পড়ে থাকতে দেখেন। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জামালপুর থানার অন্তর্গত অমরপুর বিমলা কৃষি বিদ্যালয় সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে একটি স্কুলব্যাগ থেকে উদ্ধার হয় মোট ৯টি তাজা বোমা। খালি জায়গায় স্কুল ব্যাগটি দেখে তাদের সন্দেহ হয়। কাছে গিয়ে ব্যাগে বেশ কয়েকটি বোমা দেখতে পান। তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা
সোমবার প্রকাশিত হল সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার ফলাফল ,পূর্ব বর্ধমানের দেবদত্তা মাঝি!
সোমবার সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জেইই অ্যাডভান্সড-এ মেয়েদের মধ্যে সেরা বাংলার দেবদত্তা। আইআইটি খড়্গপুর জোন থেকে প্রথম এবং সর্বভারতীয় স্তরে মহিলাদের মধ্যে প্রথম স্থানাধিকারীও হয়েছেন দেবদত্তা মাঝি। পূর্ব বর্ধমানের দেবদত্তা মাঝি। মুখ্যমন্ত্রী নিজের সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘বাংলার নাম উজ্জ্বল করার জন্য বর্ধমানের মেয়েকে শুভেচ্ছা। ২০২৩ সালে মাধ্যমিকে ৬৯৭ নম্বর প্রথম হয়েছিলেন দেবদত্তা। এমনকি, উচ্চ মাধ্যমিকেও ছিনিয়ে নিয়েছিলেন ষষ্ঠ স্থান। এবা
শুক্রবারও বাংলার জেলায় জেলায় শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা!
শুক্রবার ১৮ই এপ্রিল দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা তিন জেলায়। পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। সাত জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা। সেগুলো হল হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা।
পশ্চিম বর্ধমান
২৪ ঘণ্টায় এক হাসপাতালেই জন্ম ১৮ জমজ শিশুর,বিরল ঘটনা!
২৪ ঘণ্টার মধ্যে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জন্ম হল ১৮ জমজ শিশুর। সদ্যজাতদের মধ্যে শিশু কন্যার সংখ্যা ১১ জন। অন্যদিকে পুত্র সন্তান ৭ জন। এমনকী জন্মের পর থেকে মা ও সন্তানদের মধ্যে কারও কোনও শারীরিক অসুস্থতা দেখা যায়নি। তবে স্বাভাবিকের থেকে ওজন কম রয়েছে চার শিশুর। হাসপাতালের সুপার তাপস ঘোষ জানাচ্ছেন, "জমজ শিশুর জন্ম সবসময়ই ঝুঁকিপূর্ণ। সিনিয়র ডাক্তারদের সঙ্গে হাত মিলিয়ে এই অসাধ্য সাধন করেছেন জুনিয়র ডাক্তাররাও। এদিকে একেবারে ১৮ জমজ শিশুর জন্মে খুশির হাওয়া গোটা হাসপ
বিঙ্গো তেধে মেধে পুজোর বিশেষ গান ‘রকাঞ্জলি’ প্রকাশ করল!
এই দুর্গা পূজা, বিঙ্গো! তেধে মেধে বাংলা রক মিউজিকের ৫০টি গৌরবময় বছরকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছে। ব্র্যান্ডটি ‘রকাঞ্জলি’ গান প্রকাশ করেছে, যাতে ক্যাকটাস থেকে সিদ্ধার্থ শঙ্কর রায় (সিদ্ধু) এবং অভিজিৎ বর্মণ (পোটা), লক্ষীছড়া থেকে গৌরব চ্যাটার্জি (গাবু) এবং চন্দ্রবিন্দু থেকে অনিন্দ্য চ্যাটার্জির মতো প্রখ্যাত বাঙালি রক সঙ্গীতশিল্পীরা সুর এবং পরিবেশন করেছে। বিঙ্গো! তেধে মেধের এই সংগীত শ্রদ্ধা শুধু বাঙালি রকের সাংস্কৃতিক তাৎপর্যই উদযাপন করে না বরং বন্ধুত্ব এবং বন্ধনের শক্ত
পূর্ব বর্ধমান
কালনায় ক্লাস টেনের ছাত্রীকে সিঁদুর পরিয়ে ‘বিয়ে’,পাঠাতো উত্তেজক ছবি পুলিশ ধরল অভিযুক্ত প্যারা টিচারকে!
পূর্ব বর্ধমানের কালনায় ক্লাস টেনের ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। জানা যায়,মাস তিনেক আগে ওই শিক্ষক মূলত যিনি পূর্বস্থলীর একটি স্কুলে প্যারা টিচার নাবালিকা ছাত্রীকে ২৭ হাজার টাকা দিয়ে একটি মোবাইল কিনে দেয় উচ্চ শিক্ষা দেবে বলে। বলা হয় ওই মোবাইল দিয়ে তাঁকে প্রতিদিন ভিডিও কলে ক্লাস করানো হবে। এমনকি মোবাইলটি যাতে কেউ না দেখে তার জন্য বইয়ের ভিতরে লুকিয়েও রাখতে বলে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক ওই মোবাইলেই তাঁদের মেয়েকে উত্তেজক ছবি প
নারী নিরাপত্তার সুরক্ষা নিয়ে বিক্ষোভ মিছিল!
আরজিকর কাণ্ডের প্রতিবাদে লাগাতার চলছে বিক্ষোভ এবং মিছিল। গত রবিবার আদিবাসী সমাজের নেতৃত্বে মেদিনীপুর শহরের সচেতন নাগরিকবৃন্দ, তরুণ ডাক্তার, যুব ছাত্র ছাত্রী, স্থানীয় বাসিন্দাসহ সমাজের সর্বস্তরের মানুষ নিয়ে বিক্ষোভ মিছিল হয়। আসল দোষীদের শাস্তি এবং নারী নিরাপত্তার সুরক্ষা নিশ্চিতকরন এবং কলকাতার ও বর্ধমানের হত্যাকান্ডে জড়িত খুনিদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে আদিবাসী সমাজ। বিক্ষোভ মিছিল শুরু হয় মেদিনীপুর শহরের হেলিপ্যাড মাঠে তারপর মেদিনীপুরের এল.আই.সি মোড়, ক
এক আদিবাসী তরুণীকে গলা কেটে খুন করার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের নান্দুরে!
পূর্ব বর্ধমানের নান্দুরে তরুণী খুনেও এবার সিবিআই তদন্ত? আরজি কর কাণ্ডের প্রতিবাদে যখন উত্তাল দেশ তখন দু’দিন আগেই এই গ্রামেরই এক তরুণীকে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে।প্রসঙ্গত, কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন প্রিয়াঙ্কা হাঁসদা। সেখানে একটি শপিং মলে কাজ করতেন বলে জানা গিয়েছে। ঘটনার দু’দিন আগে বাড়ি ফেরেন। ঘটনার দিন নান্দুর গ্রামে বাড়ির পাশেই তাঁর গলা কাটা দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় দোষীদের শাস্তির দাবি বৃহস্পতিবার বর্ধমান থানা ঘেরাও করলেন আদিবাসীরা। আদিবাসী পুরুষ-মহিলারা জমায়েতে অংশ
মহিলা চিকিৎসককে হুমকি দিয়ে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার!
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা ডাক্তারকে খুনের ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড় চলছে ৷ সেই একই হুমকি দিয়ে গ্রেফতার আরও এক সিভিক ভলান্টিয়ার ৷ পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা । অভিযোগ ভাতার থানার এক সিভিক ভলান্টিয়ার ওই হাসপাতালের মহিলা চিকিৎসককে হুমকি দেন আরজি করের মতো ঘটনা তাঁর সঙ্গে ঘটাবেন বলে । প্রতিবাদে আজ শনিবার ভাতার থানায় ডেপুটেশন দেন হাসপাতালের নার্স ও চিকিৎসকরা । সুশান্ত রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে অভিযোগ, রাত্রিবেলা ভাত
পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম পুরোপুরি জলমগ্ন!
প্রায় ২৪ ঘণ্টা ধরে জলবন্দি অবস্থায় রয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম। ব্রাহ্মণী নদীর প্রবাহে ভেসে গিয়েছে চারিদিক। গ্রামে আসা-যাওয়ার রাস্তাও জলের তলায়। কার্যত মাঝ নদীতে আটকে রয়েছে প্রায় ১০০টি পরিবার।বর্ষা ছাড়া বছরের বাকি সময়ে দুই নদীর চেহারা হয় নালার মতো। এখন প্রবল বৃষ্টিতে এই নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে। কাটোয়া ১ ব্লকের আলমপুর অঞ্চলের গাফুলিয়া, গোয়ালপাড়া, করজগ্রাম অঞ্চলের বাঁধমুড়ো, শ্রীরামপুর সম্পূর্ণ জলের নীচে।প্লাবিত এলাকায় কোথাও জলে ডোবা গাছের
পূর্ব বর্ধমান
আর্থিক ভাবে অক্ষম ক্যানসার আক্রান্ত ব্যক্তিকে শংসাপত্র দিতে নারাজ বিজেপি সাংসদের,পাশে দাঁড়ালেন কীর্তি আজাদ!
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের মুইধারা গ্রামের বাসিন্দা সৈয়দ নজরুল ইসলাম। নজরুল ক্যানসারে আক্রান্ত দীর্ঘ দিন ধরে। বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে দু’বছর আগে অস্ত্রোপচার হয় তাঁর। বাদ যায়একটি কিডনি। ইতিমধ্যে তিনি জমি বিক্রি করে চিকিৎসার জন্য খরচ করেছেন প্রায় সাত লক্ষ টাকা । কেমোথেরাপির জন্য বর্তমানে প্রয়োজন এক লক্ষ ৪০ হাজার টাকা। কিন্তু আর্থিক অনটনের জন্য তিনি সেই চিকিৎসা করাতে পারছেন না। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দ ন
দুষ্কৃতীরা কুপিয়ে খুন করল এক ব্যক্তিকে!
পূর্ব বর্ধমানে পাকুরমুড়ি গ্রামের ঘটনা।সম্পত্তির দখলকে কেন্দ্র করে বিবাদ। আর তার জেরে খুন এক ব্যক্তি। দুষ্কৃতীরা কুপিয়ে খুন করল এক ব্যক্তিকে। মৃতের নাম প্রবীর মণ্ডল (৩২)। জানা গিয়েছে, রাত্রি আটটা নাগাদ পাকুরমুড়ি গ্রামের বাসস্ট্যান্ডের রাস্তার পাশে জমি থেকে উদ্ধার করে দেহ। পুলিশ সূত্রে খবর, প্রবীরবাবু কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। প্রতি শনিবার থেকে বাসে চড়ে কলকাতা থেকে পাকুড়মুড়ি গ্রামের বাড়িতে ফিরতেন। অন্যদিনের মত গতকালও বাস থেকে নামেন। এরপর বাড়ি ফেরার পথে কিছুটা দ
পূর্ব বর্ধমানের হীরাগাছিতে রেললাইনের পাশ থেকে এক বিজেপি নেতার ক্ষতবিক্ষত দেহ !
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের হীরাগাছিতে। রেললাইনের পাশ থেকে এক বিজেপি নেতার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম সুভাষ কুমার দত্ত ওরফে বেলি(৪৪)। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১২ টা নাগাদ ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুভাষ। রাত ১ টা নাগাদ পরিবার জানতে পারে হীরাগাছি ৪৭ সি রেলগেটের কাছে তার মৃতদেহ পড়ে রয়েছে। পরিবারের অনুমান ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে সুভাষের। সুভাষ বর্ধমান বিজেপির জেলা কমিটির সদস্য ছিলেন।
পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রামের সামচ্যাংরা এলাকায় দিনে-দুপুরে জাতীয় সড়ক থেকে উঠে এল নরকঙ্কাল!
দেশের ব্যস্ততম জাতীয় সড়ক গুলির মধ্যে অন্যতম ১৯ নম্বর জাতীয় সড়ক। বর্তমানে এই রাস্তারই পানাগড় থেকে ডানকুনি পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। কাজ হচ্ছিল পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রামের সামচ্যাংরা এলাকায়। কিন্তু, কে জানত সেখানেই মাটি খুঁড়তে গিয়ে উঠে আসবে একেবারে নরকঙ্কাল। শুনতে অবাক লাগলেও এদিন এমনই ছবি দেখা গেল ওই এলাকায়। ভয়ে চিৎকার করে উঠলেন শ্রমিকরা। জমল কৌতূহলী জনতার ভিড়।পুলিশ এসে কঙ্কালের ১০ থেকে ১২টি অংশ সোজা জামালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে চলে যান। সেখানে চিকিৎসকেরা