স্বাস্থ্য সংবাদ
বিশ্ব এইডস দিবস!
আজ ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস। ভয়াবহ এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রতি বছরই পালিত হয় এই দিনটি।বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) দ্বারা ঘোষিত বিশ্ব জনস্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত একটি অন্যতম দিবস।এই এইডস দিবস সম্পর্কে জানার পূর্বে আমাদেরকে জানতে হবে এইডস আসলে কী?এইডস (AIDS) কথাটির অর্থ হল- Acquired Immunodeficiency Syndrome।এই রোগটির জন্য যে ভাইরাসটি দায়ী সেটি হল- Human Immunodeficiency Virus (HIV) নামে এক ক্ষুদ্র ভয়ানক ভাইরাস।এই ভাইরাস মানবদেহ
খড়্গপুরে মালঞ্চ যুব সংঘ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির!
রক্তদান একটি মহান দান!আপনার প্রতি ফোঁটা রক্ত কাউকে জীবন দান করতে পারে!! খড়গপুর শহরের মালঞ্চ যুব সংঘ ক্লাবের উদ্যোগে রবিবার ২৩শে নভেম্বর এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিন অনুষ্ঠিত শিবিরে একজন মহিলা সমেত ১৫ জন রক্তদাতা রক্তদান করেন।অতিথিদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত, ক্লাব সম্পাদক সৌমেন চক্রবর্তী, ক্লাব সভাপতি স্বপন সিনহা, মৈত্রেয়ী মহিলা সংগঠনের সম্পাদিকা মহুয়া চ্যাটার্জি ও নিশি সিনহা এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।রক্ত স
জেরিয়াট্রিক মেডিসিনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা!
গত রবিবার ১৬ই নভেম্বর জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে জেরিয়াট্রিক মেডিসিনের বিভিন্ন দিক নিয়ে পঞ্চম রাজ্য সম্মেলন ও আলোচনা হলো। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের শারীরিক সমস্যা বাড়তে থাকে। বিশেষ করে মানুষ যখন বার্ধক্য পর্যায়ে এসে পৌঁছয়, তখন সাধারণ শারীরিক সমস্যাগুলির পাশাপাশি বার্ধক্যজনিত আরও নানা সমস্যার সৃষ্টি হয়। বার্ধক্যের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটাই কমে যায়। তাই এই সময়ে বিশেষ যত্নের প্রয়োজন হয়। বয়স্কদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার
আইআইটি খড়গপুর-পরিচালিত স্মার্টকিউআর টেকনোলজিস ডিএইচআর-আইসিএমআর হেলথ রিসার্চ এক্সিলেন্স সামিট ২০২৫!
খড়্গপুরে আইআইটি ভারতে দেশীয় চিকিৎসা উদ্ভাবনের দ্রুত উদীয়মান শক্তির প্রতিফলন ঘটিয়ে যাচ্ছে। আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তীর নেতৃত্বে এবং ডিএসআইআর-অর্থায়িত কমন রিসার্চ অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট হাব এবং আইসিএমআর-ডিএইচআর সেন্টার অফ এক্সিলেন্সের পরামর্শে, স্মার্টকিউআর টেকনোলজিস মর্যাদাপূর্ণ ডিএইচআর-আইসিএমআর হেলথ রিসার্চ এক্সিলেন্স সামিট ২০২৫-এ স্বর্ণ ও রৌপ্য উভয় পুরষ্কার জিতেছে।স্মার্টকিউআর-এর এই অর্জনকে অনন্য করে তোলে এর দ্রুত প্রবৃদ্ধি। এই স্টার্টআপটি প্রা
সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটির মানবিক উদ্যোগ চালু হল ২৪ ঘন্টার বিনামূল্যে অক্সিজেন পরিষেবা!
শীতের শুরুতেই শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত মানুষদের জন্য এক বিশেষ স্বস্তির বার্তা নিয়ে এল সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটি। প্রয়াত আইনজীবী সুভাষ রঞ্জন সেনগুপ্তর ৮০তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ১৯ নভেম্বর, বুধবার কমিটির পক্ষ থেকে বারাসতে চালু হল সম্পূর্ণ বিনামূল্যের ২৪ ঘন্টার অক্সিজেন পরিষেবা।উদ্যোগটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারাসত পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কণিকা রায় চৌধুরী। উদ্বোধনের পর তিনি কমিটির অক্সিজেন পরিষেবা কেন্দ্র থেকে বেশ কয়েকজন অসহায় বয়স্ক মানু
ঝাড়গ্রাম জেলার জামবনির জামডহরি গ্রামে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য শিবিরের কর্মসূচি!
ঝাড়গ্রামের জামবনি ব্লকের ধড়সা গ্রাম পঞ্চায়েতের জামডহরি গ্রামে আজ আনুষ্ঠানিকভাবে সূচনা হলো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণ শিবির। এই শিবির আয়োজন করেছে ঝাড়গ্রামে শহরের পূর্বাশা ক্লাব ।সহযোগিতা করেছে পরিবেশ গবেষণা সংস্থা ট্রপিক্যাল ইনস্টিটিউট অফ আর্থ এন্ড এনভারমেন্টাল রিসার্চ (TIEER) ,ব্যবস্থাপনায় ছিল জামডহরি গ্রামবাসী। আজকে এই শিবিরে জামডহরি গ্রামবাসী তথা নিকটবর্তী পাঁচটি গ্রাম তথা পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের দুটি গ্রামের গ্রামবাসী বৃন্দ এই শিবিরে অংশ নেয়। মূলত ঝাড়গ্র
পশ্চিমবঙ্গ
রাজ্যজুড়ে ডেঙ্গু সচেতনতা - কি বলছেন ডাঃ শুদ্ধসত্ব চট্টোপাধ্যায়?
রাজ্যের মধ্যে কলকাতা ও অন্যান্য জেলাতে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি।আশঙ্কা আগামী দিনে এই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যাটা আরও বাড়তে চলেছে। হয়তো গত বছরের ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যাটাও টপকে যাবে। সুতরাং, এই পরিস্থিতিতে সাবধান না হলেই বিপদ। এই পরিস্থিতিতে কীভাবে নিজেকে সুস্থ রাখবেন?এডিস ইজিপ্টাই মশার মাধ্যমে ডেঙ্গুর ভাইরাস মানুষের শরীরে সংক্রমণ ঘটায়। ডেঙ্গুতে আক্রান্ত হলে তার বেশ কিছু লক্ষণ প্রকাশ পায় শরীরে। জ্বর-সহ সারা শরীরে অসহ্য ব্যথা, বমি বমি ভাব, সারা শরীরে র্যাশ। সময়ের সঙ্গে স
প্রগতিশীল হোমিওপ্যাথি চিকিৎসক সমিতির রাজ্য সম্মেলন!
মেদিনীপুর শহরের শ্যাম সংঘ ভবনে শুরু হলো প্রগতিশীল হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির দুদিনের ষোড়শ রাজ্য সম্মেলন। সারা রাজ্যে ১৭৫ জন প্রতিনিধি অংশ গ্রহণ করছেন। সংগঠন এর পতাকা উত্তোলন ও শহীদ বেদী তে মাল্যদান এর মধ্য দিয়ে কাজ শুরু হয়। উদ্বোধন করআর পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ তমোনাশ চৌধুরী। হোমিওপ্যাথি বিজ্ঞান নিয়ে সেমিনার এর বক্তা ছিলেন ডাঃ বিপ্লব দাস। সেমিনারে সভাপতিত্ব করেন ডাঃ বিমল গুড়িয়া ও ডাঃ দেবব্রত চ্যাটার্জী। প্রতিনিধি অধিবেশনে সম্পাদকীয় প্রতিবেদ
পূর্ব মেদিনীপুরে টিবি মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মানবিক উদ্যোগ নিল কেয়ার অফ খেজুরী!
‘টিবি মুক্ত সমাজ’ গঠনের লক্ষ্যকে সামনে রেখে এক প্রশংসনীয় উদ্যোগ নিল কেয়ার অফ খেজুরী স্বেচ্ছাসেবী সংস্থা। নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টের সহযোগিতায় খেজুরী-১ ও খেজুরী-২ ব্লকের মোট ১০ জন টিবি রোগীর জন্য উদ্ভিজ্জ পুষ্টিকর খাদ্য-সহায়তা প্রদান করা হলো।সংস্থার তরফে জানানো হয়েছে, এই সহায়তা আগামী কয়েক মাস ধরে নিয়মিতভাবে দেওয়া হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট টিউবারকুলোসিস অফিসার (DTO), খেজুরী-১ ও খেজুরী-২ ব্লকের মুখ্য স্বাস্থ্য আধিকা
প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র চালু হল হাওড়া জেলার আমতায়!
গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভা তথা আমতা ১ নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত ভান্ডারগাছা গ্ৰাম পঞ্চায়েতের দক্ষিণ রামচন্দ্রপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের অফিসে চালু হলো প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র। এই ঔষধি কেন্দ্র প্রশাসনিক স্তরের নাম , ফটো ও পদ প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক উদ্বোধন করেন। সমবায় সমিতিতে এই ঔষধি কেন্দ্র চালু হওয়া প্রসঙ্গে দক্ষিণ রামচন্দ্রপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এর অধিকর্তা ভবদেব চক্রবর্তী বলেন, " আগে প্রান্তিক মানুষদ
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার বাবুরপুকুর বিবেকানন্দ সেবাশ্রমে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা!
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার শ্রীনগর পলাশচাপড়ি রাজ্য সড়কের পাশে বাবুরপুকুরে রয়েছে একটি প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র বাবুরপুকুর বিবেকানন্দ সেবাশ্রমে। আর শ্রীনগর বাসস্ট্যান্ড থেকে এক কিমি দূরে। এটি হলদিয়া চৈতন্যপুর এর বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন দ্বারা পরিচালিত। বাবুরপুকুর সেবাশ্রমটি গড়ে তোলেন অম্বরিশানন্দ মহারাজ। যিনি সেবামূলক কাজে এক নিবেদিত প্রাণ। তিনি বগছড়ি শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের সম্পাদক। বাবুর পুকুর বিবেকানন্দ সেবাশ্রমের চক্ষু চিকিৎসা কেন্দ্র
ঘাটাল রেডক্রশ সোসাইটির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির!
দুস্থ শিশুদের নিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল ঘাটাল রেডক্রশ সোসাইটির রাধানগর সেন্টারে। এলাকার দুস্থদের বিনামূল্য শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হল এই শিবিরে। পাশাপাশি ওই শিবির থেকেই সমস্ত রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয় এদিন। ডঃ.শিশির কুমার দাস এদিন ৫৭ জনেরও বেশি রোগীরা এসেছিলেন চিকিৎসা পরিষেবা নিতে। এদিন স্বাস্ব্যপরিক্ষার পাশাপাশি শিবির থেকে বিনামূল্য অষুধ পেয়ে সমস্ত রোগীরাই খুশি হয়েছেন ।ঘাটাল রেডক্রশ সোসাইটির উদ্যোগে এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কেন
বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির!
পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা থানার লক্ষীপুর পঞ্চায়েতের অন্তর্গত জগন্নাথপুর বাদিরচক মা সারদা শ্রীরামকৃষ্ণ আশ্রমে প্রায় ১০০ জন মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন ( চৈতন্যপুর ) এর পরিচালনায় এবং বাবুরপুকুর বিবেকানন্দ সেবাশ্রমের সহযোগিতায় ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ভবানীপ্রসাদ দাস, প্রাক্তন প্রধান শিক্ষক অরুণ শংকর নেমু, স্বপন নন্দী, শিক্ষক শান্তনু পাল,লালু দে, সহ অন্যান্যরা। যাদের ছানি অপারেশন করতে হবে
সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ১৬ কোটি টাকার ওষুধ পেল রানাঘাটের ১৭ মাসের অস্মিকা!
স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA) একটি জেনেটিক রোগ। এই রোগ থেকে মুক্তি পেতে একটি ইনজেকশনের প্রয়োজন ছিল। এর নাম ছিল জোলজেনসমা। ইনজেকশনের দাম ছিল ১৬ কোটি। তবে, ইনজেকশন প্রস্তুতকারক সংস্থা অস্মিকার জন্য দাম কমিয়ে ৯ কোটি টাকা করে। সেই টাকা সংগ্রহের জন্য 'ক্রাউড ফান্ডিং' শুরু করা হয়েছিল। একটি স্বেচ্ছাসেবী সংস্থাও অস্মিকার জন্য সাহায্যের আবেদন করেছিল। প্রায় ১১ মাস চেষ্টার পর চিকিৎসার খরচ মেটানো হয়েছিল। বুধবার, কলকাতার পিয়ারলেস মাল্টি-স্পেশালিটি হাসপাতালে ডাক্তার সঞ্জুক্তা দে-র
পূর্ব মেদিনীপুরের হৃদরোগীদের জন্য মণিপাল হাসপাতাল এখন ভরসার নতুন ঠিকানা!
পূর্ব মেদিনীপুরের মতো এলাকায়, হৃদরোগের লক্ষণ দেখা দিলে অনেকেই নিকটবর্তী স্বতন্ত্র ক্যাথ ল্যাব বা ডায়াগনস্টিক সেন্টারে যান। এই জায়গাগুলিতে সীমিত পরিকাঠামোর কারণে, রোগীদের পক্ষে সঠিক সময়ে সঠিক চিকিৎসা পাওয়া প্রায়শই সম্ভব হয় না। রিপোর্ট, রেফারেল এবং পরীক্ষা পেতে অনেক সময় নষ্ট হয়, যা রোগীর অবস্থা আরও জটিল করে তোলে। কলকাতার মণিপাল হাসপাতাল এই পরিস্থিতি বদলে দিয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি এবং বিশেষজ্ঞ ডাক্তারদের সাহায্যে, এখন এখানে সম্পূর্ণ হৃদরোগের চিকিৎসা সম্ভব - সঠিক রোগ
তাপপ্রবাহ পরিস্থিতিতে সুস্থ থাকতে কী করবেন - জানালেন জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়!
তাপমাত্রা যেভাবে বেড়ে চলেছে তাতে নাভিশ্বাস হয়ে যাওয়ার মতো ব্যাপার ৷ চৈত্রের গরমেই নাজেহাল অবস্থা ৷ যাদের কাজের জন্য রোজ রোদে বেরোতে হয় তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায় ৷ এর জন্য খাওয়া দাওয়া থেকে ঠিকঠাক জল পান করা সবকিছুরই বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন ৷ শরীর সুস্থ রাখতে গরমে কী করবেন বা কী করবেন না তার পরামর্শ দিলেন কলকাতার অ্যাপোলো হাসপাতালের জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় ৷ বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের
স্তন ক্যানসার আক্রান্ত টেলিভিশন অভিনেত্রী হিনা খান,মাথার প্রিয় লম্বা চুলগুলো আয়নার সামনে বসে কাটলেন নিজ হাতেই!
টেলিভিশন অভিনেত্রী হিনা খানের স্তন ক্যানসার হয়েছে। এই কঠিন রোগের সঙ্গে সাহসের সঙ্গে লড়াই করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। প্রথম কেমোথেরাপি থেকে শুরু করে কীভাবে ক্যানসার আক্রান্তের খবর শুনেও অনুষ্ঠানে সেজেগুজে হাজির হয়েছিলেন—সবটাই হিনা জানিয়েছেন ভক্তদের। তবে এবারের গল্পটা ভীষণ কষ্টের। মাথার প্রিয় লম্বা চুলগুলো আয়নার সামনে বসে নিজ হাতেই কেটেছেন অভিনেত্রী। পাশেই বসে আছেন মা। তিনি ভারাক্রান্ত। কিন্তু অভিনেত্রীর ঠোঁটের কোণে হাসি। মাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ‘সামান্য চুলই তো মা।
স্বাস্থ্য সংবাদ
বাড়ছে শিশুদের প্রস্রাবের সংক্রমণ, প্রতিকারের উপায় কি?
এখনকার স্কুলপড়ুয়া শিশুদের মধ্যে প্রস্রাবের সংক্রমণ খুবই বেড়ে গিয়েছে। ‘ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ’ যাকে আমরা বাংলা ভাষায় মূত্রনালীতে সংক্রমণ বলি। আসলে তা যে কোনও বয়সেই হতে পারে। সংক্রমণের ঝুঁকি অনেকটাই বেড়ে যাওয়ার কারণ অপরিচ্ছন্ন শৌচাগার, শিশুর জল কম খাওয়া, প্রস্রাব চেপে রাখা। এমনকি সদ্যোজাত শিশুও ভুগছে প্রস্রাবের সংক্রমণে। তারও কিছু সুর্নিদিষ্ট কারণ আছে, বেশির ভাগ সময়েই যা বাবা-মায়েরা বুঝতে পারেন না । বুঝবেন কী ভাবে সন্তানের প্রস্রাবের সংক্রমণ হচ্ছে? এর প্রতিকারে বাবা-মায়ে
স্বাস্থ্য সংবাদ
ভয়ঙ্কর রূপ নিতে চলেছে বার্ড ফ্লু সংক্রমণ!
ভয়ঙ্কর রূপ নিতে চলেছে বার্ড ফ্লু সংক্রমণ। বিশেষজ্ঞরা সতর্ক করলেন নতুন সংক্রমণ নিয়ে, যা কোভিডের থেকেও ১০০ গুণ ভয়ঙ্কর রূপ নিতে পারে। যে বা যারা সংক্রমিত হবে, তাদের অর্ধেকেরই প্রাণহানির আশঙ্কা রয়েছে।সম্প্রতিই একটি গবেষণায় বার্ড ফ্লু নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। গবেষকরা বার্ড ফ্লু-র এইচ৫এন১ স্ট্রেইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, সংক্রমণের শিখরে পৌঁছে গিয়েছে এই ভাইরাস। যেকোনও সময়েই তা মহামারির রূপ নিতে পারে। বার্ড ফ্লুয়ের এই স্ট্রেইন স্তন্যপায়ী,এমনকী মানবদেহেও সংক্রমণ ছড
পশ্চিম মেদিনীপুর
৩০ বছর বয়সী এক যুবক মলদ্বারের ভেতর একটি কাঁচের বোতলে ন্যায় বস্তু আটকে গিয়েছিল!
গত ১৯ মার্চ ৩০ বছর বয়সী এক যুবক হাজির হন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তিনি একটি এক্সরে রিপোর্ট নিয়ে আসেন। সেখানে দেখা যায়, তার মলদ্বারের ভেতরে বোতলের আকৃতির ন্যায় কিছু একটা আটকে রয়েছে। নিশ্চিত হওয়ার জন্য হাসপাতালে ফের এক্স-রে করার ব্যবস্থা করা হয় ওই যুবকের।যুবকের মলদ্বারে ঢুকে গিয়েছিল কাঁচের বোতল। চরম পেটে ব্যথা অনুভব করছিলেন ওই যুবক। সঙ্গে মলত্যাগের সমস্যা হচ্ছিল। বাধ্য হয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শরণাপন্ন হন সেই যুবক। অবশেষে মেদিনীপুর ম