স্তন ক্যানসার আক্রান্ত টেলিভিশন অভিনেত্রী হিনা খান,মাথার প্রিয় লম্বা চুলগুলো আয়নার সামনে বসে কাটলেন নিজ হাতেই!
টেলিভিশন অভিনেত্রী হিনা খানের স্তন ক্যানসার হয়েছে। এই কঠিন রোগের সঙ্গে সাহসের সঙ্গে লড়াই করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। প্রথম কেমোথেরাপি থেকে শুরু করে কীভাবে ক্যানসার আক্রান্তের খবর শুনেও অনুষ্ঠানে সেজেগুজে হাজির হয়েছিলেন—সবটাই হিনা জানিয়েছেন ভক্তদের। তবে এবারের গল্পটা ভীষণ কষ্টের। মাথার প্রিয় লম্বা চুলগুলো আয়নার সামনে বসে নিজ হাতেই কেটেছেন অভিনেত্রী। পাশেই বসে আছেন মা। তিনি ভারাক্রান্ত। কিন্তু অভিনেত্রীর ঠোঁটের কোণে হাসি। মাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ‘সামান্য চুলই তো মা।
নিজস্ব সংবাদদাতা : টেলিভিশন অভিনেত্রী হিনা খানের স্তন ক্যানসার হয়েছে। এই কঠিন রোগের সঙ্গে সাহসের সঙ্গে লড়াই করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। প্রথম কেমোথেরাপি থেকে শুরু করে কীভাবে ক্যানসার আক্রান্তের খবর শুনেও অনুষ্ঠানে সেজেগুজে হাজির হয়েছিলেন—সবটাই হিনা জানিয়েছেন ভক্তদের। তবে এবারের গল্পটা ভীষণ কষ্টের। মাথার প্রিয় লম্বা চুলগুলো আয়নার সামনে বসে নিজ হাতেই কেটেছেন অভিনেত্রী। পাশেই বসে আছেন মা। তিনি ভারাক্রান্ত। কিন্তু অভিনেত্রীর ঠোঁটের কোণে হাসি। মাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ‘সামান্য চুলই তো মা। তুমি তো কতবার ছোট করে চুল কেটেছ।’ক্যানসার আক্রান্ত হওয়ার পর অভিনেত্রী হিনা জানান, “আমরা যা বিশ্বাস করি তাই হয়ে উঠতে পারি আর আমি নিজেকে নতুনভাবে উদ্ভাবনের সুযোগ হিসাবে এই চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর জন্য আমার আমার সবচেয়ে বড় হাতিয়ার ইতিবাচক চিন্তা। আমি অত্যন্ত স্বাভাবিক থাকার চেষ্টা করছি। আর যা হবে তার জন্য নিজেকে প্রস্তুত রাখছি। আমার কাছে আমার কাজের প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ আমার অনুপ্রেরণা, আবেগ এবং শিল্পীসত্তা। আমি হার মানব না।'' তবে হিনা খানের এই জীবন লড়াইয়ে সঙ্গে রয়েছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়াল সহ আপামর ভক্তকূল। ভিডিও ক্যাপশনে হিনা লিখেছেন, ‘মায়ের কান্নার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। জীবনে যা কল্পনা করার সাহসও হয়নি, আজ তার সাক্ষী থাকলেন তিনি।’ চুল কাটার পরে নতুন রূপে মেয়েকে দেখে চোখে জল নিয়ে জড়িয়ে ধরেন মা।

সম্পর্কিত খবর
সাত সমুদ্র পেরিয়েও ভারতীয় সংস্কৃতিতে অটুট টান!
বিদেশের মাটিতে থাকলেও ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি টান একটুও কমেনি বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার। লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ায় স্বামী নিক জোনাসের সঙ্গে সাড়ম্বরে করওয়া চৌথ উদযাপন করলেন অভিনেত্রী। তবে এবারের উদযাপনে বিশেষভাবে নজর কেড়েছেন নিক জোনাস। ভারতীয় রীতিনীতি মেনে স্ত্রীর সঙ্গে ব্রত ও পুজোর আয়োজনে তাঁর উৎসাহ যেন চোখে পড়ার মতো।সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মার্কিন মুলুকে সংসার পাতলেও নিজের শিকড়কে ভোলেননি প্রিয়াঙ্কা। ভারতীয় উৎসব, আচার-অনুষ্ঠান এবং পার
ঐতিহ্য, আবেগ আর মহানায়কের স্মৃতি—উত্তম কুমারের বাড়ির কোজাগরী লক্ষ্মীপুজোয় আজও অমলিন আভিজাত্য!
ইট, কাঠ, সিমেন্ট আর বালির তৈরি একটি বাড়ি। কিন্তু সেই বাড়ির প্রতিটি কোণে জড়িয়ে রয়েছে বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তির স্মৃতি, আবেগ ও ইতিহাস। ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডে মহানায়ক উত্তম কুমারের বাড়ি শুধু একটি বাসস্থান নয়, তাঁর অনুরাগীদের কাছে যেন এক তীর্থস্থান। এখানেই এক সাধারণ যুবকের অসাধারণ হয়ে ওঠার ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে পরিবারের কোজাগরী লক্ষ্মীপুজো। ১৪৩৩ বঙ্গাব্দেও সেই ঐতিহ্য মেনেই ধুমধাম করে অনুষ্ঠিত হল দেবী লক্ষ্মীর আরাধনা।এই পুজোকে ঘিরে পরিবারের সদস্যদের ব্য
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম, ‘আর্টিকেল ৩৭০’-এর জুনি হাকসারের চরিত্রে বাজিমাত!
৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রীর সম্মান ছিনিয়ে নিলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ‘আর্টিকেল ৩৭০’ ছবিতে ‘জুনি হাকসার’-এর চরিত্রে তাঁর অভিনয়ের জন্য দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র সম্মানে ভূষিত হলেন অভিনেত্রী।মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর গুজরাটের একতা নগরী (কেভাডিয়া)-তে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেন ইয়ামি গৌতম। দিল্লির বাইরে আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এই মঞ্চে দাঁড়িয়ে কেরিয়ারের প্রথম জাতীয় পুর