শুরু হল "ডিএমসি কে বলো"", সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস!
প্রায় দেড় বছর আগে শেষ হয়েছে পুরসভার মেয়াদ। কাউন্সিলর শূন্য সব ওয়ার্ড।৪৩টি ওয়ার্ডের সমস্যা মেটাতে তৈরি হয় পুর প্রশাসক বোর্ডও। লোকসভা নির্বাচনের আগে সরাসরি "ডিএমসিকে বলো" নয়া কর্মসূচির সূচনা করলেন প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় । দুর্গাপুরের ৪৩টি ওয়ার্ডের মানুষের সমস্যা শুনে দ্রুত সমাধানের পথ খুঁজতেই এই ভাবনা বলে জানালেন অনিন্দিতা মুখোপাধ্যায়। প্রত্যেক মাসেই একটি নির্দিষ্ট দিনে এই অনুষ্ঠানের জন্য চালু হল হেল্পলাইন নাম্বার।নাম্বারটি হল 0707407
দুর্গাপুর নিজস্ব সংবাদদাতা : প্রায় দেড় বছর আগে শেষ হয়েছে পুরসভার মেয়াদ। কাউন্সিলর শূন্য সব ওয়ার্ড।৪৩টি ওয়ার্ডের সমস্যা মেটাতে তৈরি হয় পুর প্রশাসক বোর্ডও। লোকসভা নির্বাচনের আগে সরাসরি "ডিএমসিকে বলো" নয়া কর্মসূচির সূচনা করলেন প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় । দুর্গাপুরের ৪৩টি ওয়ার্ডের মানুষের সমস্যা শুনে দ্রুত সমাধানের পথ খুঁজতেই এই ভাবনা বলে জানালেন অনিন্দিতা মুখোপাধ্যায়। প্রত্যেক মাসেই একটি নির্দিষ্ট দিনে এই অনুষ্ঠানের জন্য চালু হল হেল্পলাইন নাম্বার।নাম্বারটি হল 07074070770 . এই নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করে দুর্গাপুর পৌরনিগম এলাকার বাসিন্দারা পৌর পরিষেবা জনিত যেকোনো সমস্যার কথা তুলে ধরতে পারবেন।আর গুরুত্ব বুঝে সেইসব সমস্যার সমাধানের আশ্বাস দিলেন দুর্গাপুর নগর নিগমের পৌরপ্রশাসক মন্ডলী।আজ"" ডিএমসি কে বলো""প্রথম দিনের এই এক ঘন্টার অনুষ্ঠানে চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মন্ডলীর অন্য চার সদস্যের মধ্যে অন্যতম রাখি তিওয়ারি, ধর্মেন্দ্র যাদব এবং দীপঙ্কর লাহা। শারীরিক অসুস্থতা জনিত কারণে উপস্থিত থাকতে পারেননি পৌর প্রশাসক মন্ডলীর আরও এক সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
২০২২সালের ৫সেপ্টেম্বর শেষ হয়েছে দুর্গাপুর পুরসভার মেয়াদ। নির্বাচনের দাবিতে কখনো পুরসভা ঘেরাও কখনো পথ অবরোধে সোচ্চার হয়েছে বিরোধীরা। দেখতে দেখতে পার হল বিধানসভা নির্বাচন, চলে এলো লোকসভা নির্বাচন। কিন্তু আজও হলো না পুরসভা নির্বাচন। দুর্গাপুর পুরসভায় ৪৩টি ওয়ার্ডের মানুষ কেমন পরিষেবা পাচ্ছেন শুনতে, আর মানুষের সমস্যা মেটাতে শুরু হল প্রশাসক মন্ডলীর নয়া উদ্যোগ সরাসরি ' ডিএমসিকে বলো'। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত দুর্গাপুর নগর নিগমে বসে সরাসরি ফোনে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় আর সদস্যরা। প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন,"সাধারণ মানুষেরা সঠিক পরিষেবা পাচ্ছেন না বিরোধিরা নানান অভিযোগ তোলেন। কিন্তু সাধারণ মানুষের পাশে প্রতি মুহূর্তে রয়েছে পুর প্রশাসক বোর্ড। সরাসরি মানুষের সমস্যা শোনা হল। আর সেই সমস্যাগুলি ১সপ্তাহের মধ্যেই সমাধান হয়ে যাবে বলেও আশ্বাস দেন।""এরপর প্রত্যেক মাসের একদিন একঘন্টা করে আয়োজিত হবে ডিএমসিকে বলো অনুষ্ঠান। এই অনুষ্ঠান চালু হওয়ার কারণে শহরের বিভিন্ন প্রান্তের মানুষ অত্যন্ত খুশি। কারণ ওয়ার্ড গুলিতে এই সময় কাউন্সিলরদের কোনও ভূমিকা না থাকার কারণে, এই কর্মসূচির মাধ্যমে আমজনতা সরাসরি তাদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন পৌর প্রশাসক মন্ডলীর সদস্যদের কাছে।।
সম্পর্কিত খবর
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ
টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!
টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা
দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!
দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা