অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে আন্তর্জাতিক চিত্রশিল্প প্রদর্শনী ও ওয়ার্কশপ!

থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে ৫থ বার্ষিক আন্তজার্তিক চিত্রশিল্প প্রদর্শনী ও ওয়ার্কশপ শুরু হলো বুধবার থেকে। এদিন বিকালে শিলিগুড়ি রামকিঙ্কর আর্ট গ্যালারিতে প্রদর্শনী ও ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রদীপ জ্বালিয়ে এর সূচনা করা হয়। ৪ দিনের প্রদর্শনীর সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের ডিসিপি ( সদর) অংশুমান সাহা, সোমনাথ বিশ্বাস ও ভারতীয় শিল্পীরা ও বিদেশি শিল্পীরা ও বিপ্লবী সংবাদ দর্পন প্রতিনিধিরা । মিডিয়া কাভারেজ ও মিডিয়া পার্টনার বিপ্লবী সংবাদ দর্পন।চিত্রশিল্প

থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে আন্তর্জাতিক চিত্রশিল্প প্রদর্শনী ও ওয়ার্কশপ!

নিজস্ব প্রতিবেদন : থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে ৫থ বার্ষিক আন্তজার্তিক চিত্রশিল্প প্রদর্শনী ও ওয়ার্কশপ শুরু হলো বুধবার থেকে। এদিন বিকালে শিলিগুড়ি রামকিঙ্কর আর্ট গ্যালারিতে প্রদর্শনী ও ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রদীপ জ্বালিয়ে এর সূচনা করা হয়। ৪ দিনের প্রদর্শনীর সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের ডিসিপি ( সদর) অংশুমান সাহা, সোমনাথ বিশ্বাস ও ভারতীয় শিল্পীরা ও বিদেশি শিল্পীরা ও বিপ্লবী সংবাদ দর্পন প্রতিনিধিরা । মিডিয়া কাভারেজ ও মিডিয়া পার্টনার বিপ্লবী সংবাদ দর্পন।চিত্রশিল্প প্রদর্শনী ও ওয়ার্কশপ চলবে ১স্ট NOV থেকে ৪থ NOV পর্যন্ত। প্রত্যেক বছরের মত এবারও গ্লোবাল ওয়ার্মিং প্রকৃতি বিষয় ভিত্তিক ওয়ার্কশপ ও প্রদর্শনী হচ্ছে। নির্বাচিত ৬৫ জন শিল্পীদের ছবি এই প্রদর্শনীতে জায়গা পেয়েছে। স্বল্প খরচে শিল্পীদের থাকা, খাওয়া, প্রদর্শনী সব কিছু বহন করবে থার্ড আই আর্টিস্ট গ্রুপ। এটা একটা যুব শিল্পীদের প্রমোশন করার প্ল্যাটফর্ম। সংগঠনের সভাপতি ও শিল্পী অংশুমান সাহার উদ্যোগে সম্পাদক সোমনাথ বিশ্বাসের ব্যবস্থাপনা, সংগঠনের যুগ্ম সচিব রাজীব সহযোগিতায় আন্তর্জাতিক মানের শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে এই প্রদর্শনী ও কর্মশালা। বিভিন্ন দেশের মধ্যে থাকছে যেমন জর্জিয়া, রোমানিয়া, ইউএসএ , কসোভো, বাংলাদেশ, নেপাল, তাইওয়ান, পোল্যান্ড, ঘানা, হাইতি, ইরাক, তুর্কি, ইজিপ্ট।

সম্পর্কিত খবর

পাহাড়ে প্রশাসনিক অচলাবস্থা কাটাতে জিটিএ-তে প্রশাসক, উন্নয়নে ২৫০ কোটি! জলপাইগুড়ি

পাহাড়ে প্রশাসনিক অচলাবস্থা কাটাতে জিটিএ-তে প্রশাসক, উন্নয়নে ২৫০ কোটি!

গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর চিফ এগজিকিউটিভ পদ থেকে অনীত থাপার ইস্তফার পর পাহাড়ে তৈরি হওয়া প্রশাসনিক অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ নিল নবান্ন। জিটিএ-র প্রশাসক হিসেবে আইএএস আধিকারিক স্মৃতিরঞ্জন মোহান্তিকে নিয়োগ করা হয়েছে।মঙ্গলবার খারাপ আবহাওয়ার জেরে কালিম্পংয়ে পৌঁছতে পারেননি মুখ্যমন্ত্রী। এরপর শিলিগুড়ির উত্তরকন্যা থেকে ভার্চুয়ালি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে জিটিএ-তে প্রশাসক নিয়োগের কথা ঘোষণা করেন তিনি।পাহাড়ের বিপর্যয় মোকাবিলা এবং সার্বিক উন্নয়নের জন্য ২৫০ কোটি টাক

মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল  মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! আলিপুরদুয়ার

মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন!

প্রবল বৃষ্টির জেরে মালদা ডিভিশনের তিলডাঙা–নিউ ফারাক্কা রেলপথে মাটি ধসে রেল চলাচলে বড় ধরনের বিপত্তি দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গগামী ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতির কাজ চলছে। হঠাৎ একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রী ও পর্যটকরা। রেল কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দিয়েছে। আগা

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা! পশ্চিমবঙ্গ

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!

দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্