কেরানিচটির আগুনে দগ্ধ হওয়া যুবকের মৃত্যু, বুধবার রাতে ফিরল দেহ!
কিছু দিন আগেই অবাক করা ঘটনায় শিউরে উঠেছিল মেদিনীপুর! গত ২৪ মে দুপুরে শহরের কেরানীচটি এলাকায় স্থানীয় যুবক পেশায় লটারি ব্যবসায়ী সুরজিৎ সাউ এর গায়ে হঠাৎ করে পেছন থেকে আসা দুই যুবক পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল৷ দ্রুত উদ্ধার করে প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও পরে কলকাতা রেফার করা হলেও বাঁচানো গেলনা আগুনে দগ্ধ হওয়া ওই যুবককে। কিছু বুঝে ওঠার আগেই আগুনে দগ্ধ হয়ে গিয়েছিলেন যুবক৷ বুধবার সকালে কলকাতার হাসপাতালে মৃত্যু হয় সুরজিৎ সাউয়ের। বুধবার রাত ১০টা নাগাদ কলকাতা থেকে দেহ ফ
নিজস্ব সংবাদদাতা: কিছু দিন আগেই অবাক করা ঘটনায় শিউরে উঠেছিল মেদিনীপুর! গত ২৪ মে দুপুরে শহরের কেরানীচটি এলাকায় স্থানীয় যুবক পেশায় লটারি ব্যবসায়ী সুরজিৎ সাউ এর গায়ে হঠাৎ করে পেছন থেকে আসা দুই যুবক পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল৷ দ্রুত উদ্ধার করে প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও পরে কলকাতা রেফার করা হলেও বাঁচানো গেলনা আগুনে দগ্ধ হওয়া ওই যুবককে। কিছু বুঝে ওঠার আগেই আগুনে দগ্ধ হয়ে গিয়েছিলেন যুবক৷ বুধবার সকালে কলকাতার হাসপাতালে মৃত্যু হয় সুরজিৎ সাউয়ের। বুধবার রাত ১০টা নাগাদ কলকাতা থেকে দেহ ফিরল কেরানীচটি এলাকাতে৷ সেখানে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হলেন জনপ্রতিনিধিরা ৷ তবে এই কান্ডের প্রধান অভিযুক্ত দুই যুবক গ্রেফতার হয়ে আপাতত জেল হেপাজতে৷

সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
রাজ্যকে প্রযুক্তিগত সহায়তায় পাশে থাকবে আইআইটি খড়্গপুর, স্বাস্থ্য-কৃষি-শিল্পে যৌথ উদ্যোগের ইঙ্গিত!
পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুর টাউন মুসলিম কমিটির নির্বাচন, 11 জন বিজয়ী; সমাজ উন্নয়নে একাধিক পরিকল্পনা নবনির্বাচিত সদস্যদের!
পশ্চিম মেদিনীপুর