অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

কয়লা ক্রাশারে এক জেসিবি চালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা!

কয়লা ক্রাশারে এক জেসিবি চালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোলের জামুড়িয়া থানার চুরুলিয়ায়। মৃত ব্যক্তির নাম শেখ দিলদার (২৩)। জামুড়িয়া থানার প্রেম বাজার এলাকার বাসিন্দা। শনিবার ক্রাশার থেকে দূরে অন্য জায়গা থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। অভিযোগ ক্রাশারে কোন দুর্ঘটনার জেরে মৃত্যুর ঘটনা ঘটলেও দায় এড়াতে বাইরে ফেলে দেওয়া হয়েছিল মৃতদেহ। এদিন পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা পথ আটকায়। প্রায় দুঘণ্টা ধরে চলে বিক্ষোভ।প্রাথমিক তথ্য ও স্থানী

কয়লা ক্রাশারে এক জেসিবি চালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা!

নিজস্ব সংবাদদাতা :  কয়লা ক্রাশারে এক জেসিবি চালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোলের জামুড়িয়া থানার চুরুলিয়ায়। মৃত ব্যক্তির নাম শেখ দিলদার (২৩)। জামুড়িয়া থানার প্রেম বাজার এলাকার বাসিন্দা। শনিবার ক্রাশার থেকে দূরে অন্য জায়গা থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। অভিযোগ ক্রাশারে কোন দুর্ঘটনার জেরে মৃত্যুর ঘটনা ঘটলেও দায় এড়াতে বাইরে ফেলে দেওয়া হয়েছিল মৃতদেহ। এদিন পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা পথ আটকায়। প্রায় দুঘণ্টা ধরে চলে বিক্ষোভ।প্রাথমিক তথ্য ও স্থানীয় সূত্র থেকে বলা হচ্ছে যে জেসিবি মেশিন চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে চালক শেখ দিলদারের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনাটি লুকানোর চেষ্টা করা হচ্ছে৷ কারণ চালকের মৃত্যু ক্রাশার চত্বরে হয়েছে। কিন্তু দেহ খনি এলাকা থেকে দূরে উদ্ধার হয়েছে।অন্যদিকে এদিন দেহ উদ্ধারের পর স্থানীয়দের ক্ষোভ ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা দেহ নিয়ে যাওয়া পুলিশের গাড়ি আটকে মধুডাঙ্গায় রাস্তা অবরোধ করেন। তারা বিক্ষোভ দেখানোর পাশাপাশি ক্রাশার কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন। 

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা