অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

মনমোহনকে স্মরণ ইউনূসের, উল্লেখ করলেন অর্থনৈতিক পরিবর্তনে অবদানের কথা!

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন। শুক্রবার এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। শোকবার্তায় মনমোহন সিংকে একজন মহৎ বিনয়ের অধিকারী, দূরদর্শী নেতা ও রাষ্ট্রনায়ক হিসেবে বর্ণনা করেছেন ইউনূস। তিনি বলেন, ভারতের জনগণের কল্যাণ নিশ্চিত করতে অটল প্রতিশ্রুতির জন্য পরিচিত ছিলেন তিনি। প্রয়াত প্রধানমন্ত্রী ভারতের অর্থনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলেও উল্লেখ করেন। ইউনূস আরও বলেন, মনমোহ

মনমোহনকে স্মরণ ইউনূসের, উল্লেখ করলেন অর্থনৈতিক পরিবর্তনে অবদানের কথা!

ঢাকা, জাকির হোসেন: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন। শুক্রবার এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। শোকবার্তায় মনমোহন সিংকে একজন মহৎ বিনয়ের অধিকারী, দূরদর্শী নেতা ও রাষ্ট্রনায়ক হিসেবে বর্ণনা করেছেন ইউনূস। তিনি বলেন, ভারতের জনগণের কল্যাণ নিশ্চিত করতে অটল প্রতিশ্রুতির জন্য পরিচিত ছিলেন তিনি। প্রয়াত প্রধানমন্ত্রী ভারতের অর্থনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলেও উল্লেখ করেন। ইউনূস আরও বলেন, মনমোহন সিং বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব এবং পারস্পরিক লাভজনক সহযোগিতার সম্পর্ক শক্তিশালী করতে সহায়তা করেছে। ইউনূস প্রয়াত নেতার দৃষ্টিভঙ্গি এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি উন্নয়নে তার দৃঢ় প্রতিশ্রুতির প্রশংসা করেন। এর আগে, বৃহস্পতিবার বাসায় অসুস্থ হয়ে পড়লে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে নেওয়া হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। স্থানীয় সময় রাত ৯টা ৫১মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত খবর

বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বিপর্যস্ত! আউটলুক-টিমস বন্ধে চরম ভোগান্তিতে লক্ষ লক্ষ ব্যবহারকারী প্রযুক্তি

লাইভ বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বিপর্যস্ত! আউটলুক-টিমস বন্ধে চরম ভোগান্তিতে লক্ষ লক্ষ ব্যবহারকারী

গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে বিতর্ক, এনভিডিয়ার শীর্ষ পদ ছাড়লেন জেনসেন হুয়াং বিশ্ব

গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে বিতর্ক, এনভিডিয়ার শীর্ষ পদ ছাড়লেন জেনসেন হুয়াং

দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা! পূর্ব মেদিনীপুর

দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা!

শিল্প, সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে দীঘায় আয়োজিত হয়েছে ‘দ্য থার্ড আই আর্টিস্ট গ্রুপ’-এর উদ্যোগে নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬। ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। পূর্ব মেদিনীপুরের দীঘায় DSDA হলে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবকে কেন্দ্র করে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। শিল্পকলার বৈচিত্র্যকে তুলে ধরা এবং দেশ-বিদেশের শিল্পীদের মধ্যে সৃজনশীল ভাবনার আদান-প্রদানের সুযোগ তৈরি করাই এই ধরনের আন্তর্জাতিক উৎসবের অন্যতম উদ্দেশ্য। বিভি