অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে বিতর্ক, এনভিডিয়ার শীর্ষ পদ ছাড়লেন জেনসেন হুয়াং

গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে বিতর্ক, এনভিডিয়ার শীর্ষ পদ ছাড়লেন জেনসেন হুয়াং

গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে বিতর্ক, এনভিডিয়ার শীর্ষ পদ ছাড়লেন জেনসেন হুয়াং

নিজস্ব সংবাদদাতা : বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা এনভিডিয়ায় বড়সড় নেতৃত্বের পরিবর্তন। চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করলেন এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ও দীর্ঘদিনের সিইও জেনসেন হুয়াং। বৃহস্পতিবার (12 নভেম্বর) সংস্থার পরিচালন পর্ষদ তাঁর পদত্যাগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। একই সঙ্গে সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার (CFO) কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।এনভিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, জেনসেন হুয়াং অবিলম্বে সংস্থার প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পরিচালন পর্ষদের সদস্যপদ থেকে সরে দাঁড়িয়েছেন। স্থায়ী উত্তরসূরি নির্বাচনের জন্য অনুসন্ধান শুরু করেছে বোর্ড। অভ্যন্তরীণ ও বহিরাগত—উভয় ক্ষেত্রের সম্ভাব্য প্রার্থীদের বিবেচনা করা হবে। পাশাপাশি হার্ভে সি. জোনসকে সংস্থার প্রথম বোর্ড চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে।

এই পদত্যাগের পিছনে রয়েছে একাধিক বিতর্ক। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং নামে এক ব্যবসায়ীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, ওই মহিলা চিনের হয়ে গুপ্তচরবৃত্তির সঙ্গে যুক্ত থাকতে পারেন। অভিযোগ, এই সম্পর্ককে কেন্দ্র করে এনভিডিয়ার গুরুত্বপূর্ণ তথ্য বেজিংয়ের হাতে পৌঁছনোর আশঙ্কা তৈরি হয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও তদন্তাধীন। চিনের তরফেও গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করা হয়েছে।এর মধ্যেই হুয়াংয়ের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন বিতর্ক সামনে আসে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাঁর এক অধস্তন কর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ প্রকাশিত হয়। পরপর একাধিক অভিযোগ সামনে আসায় সংস্থার পরিচালন পর্ষদের উপর চাপ বাড়তে থাকে। বুধবার তাঁর ভবিষ্যৎ নিয়ে বোর্ডের আলোচনার খবর প্রকাশ্যে আসে। পরদিনই পদত্যাগের ঘোষণা করে এনভিডিয়া।

এর আগে জেনসেন হুয়াং নিজের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি নিয়ে পরিবারের কাছে ক্ষমা চেয়েছিলেন। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, হুয়াংয়ের সঙ্গে তাঁর কথোপকথনে তিনি জানতে চেয়েছিলেন, ওই মহিলা যে গুপ্তচর হতে পারেন, সে বিষয়ে তাঁর কোনও ধারণা ছিল কি না। ট্রাম্পের দাবি, হুয়াং তাঁকে জানিয়েছিলেন, এ সম্পর্কে তিনি কিছুই জানতেন না। ট্রাম্প আরও বলেন, বিষয়টি এফবিআই খতিয়ে দেখছে।এনভিডিয়া অবশ্য জানিয়েছে, তাদের কাছে এমন কোনও তথ্য নেই, যার ভিত্তিতে বলা যায় যে সংস্থার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য বা অভ্যন্তরীণ গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে। তবে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে স্বাধীন তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সমস্ত উপলব্ধ তথ্য খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখ্য, জেনসেন হুয়াংয়ের নেতৃত্বেই এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির জন্য উন্নত সেমিকন্ডাক্টর ও চিপ তৈরির ক্ষেত্রে বিশ্বের অন্যতম প্রধান সংস্থায় পরিণত হয়েছে। মার্কিন-চিন প্রযুক্তি প্রতিযোগিতার আবহে সংস্থাটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে উন্নত প্রযুক্তির চিপ চিনে রপ্তানির অনুমোদন এবং মার্কিন প্রশাসনের সঙ্গে সংস্থার যোগাযোগ নিয়েও সম্প্রতি নানা আলোচনা তৈরি হয়েছে।

এদিকে, এই বিতর্কের প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। বৃহস্পতিবার লেনদেনের শুরুতে এনভিডিয়ার শেয়ারের দাম এক পর্যায়ে প্রায় 13 শতাংশ পর্যন্ত কমে যায়। যদিও পরবর্তী সময়ে কিছুটা ঘুরে দাঁড়ায় শেয়ার। সংস্থার ভবিষ্যৎ নেতৃত্ব এবং চলমান তদন্তের ফলাফলের দিকে এখন নজর বিনিয়োগকারীদের।আগামী 17 নভেম্বর, মঙ্গলবার, 2027 অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশ করার কথা রয়েছে এনভিডিয়ার। সেই ফলাফল ঘোষণার পাশাপাশি নতুন নেতৃত্বের অধীনে সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা এবং চলমান বিতর্কের প্রভাব কতটা পড়ে, এখন সেটাই দেখার।

সম্পর্কিত খবর

দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা! পূর্ব মেদিনীপুর

দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা!

শিল্প, সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে দীঘায় আয়োজিত হয়েছে ‘দ্য থার্ড আই আর্টিস্ট গ্রুপ’-এর উদ্যোগে নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬। ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। পূর্ব মেদিনীপুরের দীঘায় DSDA হলে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবকে কেন্দ্র করে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। শিল্পকলার বৈচিত্র্যকে তুলে ধরা এবং দেশ-বিদেশের শিল্পীদের মধ্যে সৃজনশীল ভাবনার আদান-প্রদানের সুযোগ তৈরি করাই এই ধরনের আন্তর্জাতিক উৎসবের অন্যতম উদ্দেশ্য। বিভি

ফ্রান্সে হিংসার আগুন! লুটপাট ও অগ্নিসংযোগে অশান্ত একাধিক শহর, আংশিক কার্ফু জারির নির্দেশ প্রধানমন্ত্রীর! বিশ্ব

ফ্রান্সে হিংসার আগুন! লুটপাট ও অগ্নিসংযোগে অশান্ত একাধিক শহর, আংশিক কার্ফু জারির নির্দেশ প্রধানমন্ত্রীর!

বিক্ষোভ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত ফ্রান্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক শহরে আংশিক কার্ফু জারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু। একই সঙ্গে হিংসা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতির ঘাটতির কথাও স্বীকার করেছে সরকার। প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের শেষদিকে প্যারিসের স্কুলপড়ুয়াদের আন্দোলনের সূত্রপাত। স্কুল-কলেজে উন্নত পরিকাঠামোর দাবিতে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রা

মাঝ আকাশে ককপিটে হামলা! ১৪ হাজার ফুট নেমে গেল বিমান, যাত্রীদের তৎপরতায় রক্ষা ১৭৪ প্রাণ! বিশ্ব

মাঝ আকাশে ককপিটে হামলা! ১৪ হাজার ফুট নেমে গেল বিমান, যাত্রীদের তৎপরতায় রক্ষা ১৭৪ প্রাণ!

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে মাঝ আকাশে ঘটে গেল ভয়াবহ ঘটনা। ককপিটে দুই পাইলটের মধ্যে হিংসাত্মক সংঘর্ষের পর বিমানটি আচমকা বিপুল উচ্চতা হারাতে শুরু করে। জরুরি সংকেত পাঠানো হলে সম্ভাব্য বিমান ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত যাত্রী, ক্রু এবং বিমানে থাকা অতিরিক্ত পাইলটদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিমানটি সৌদি আরবের তাবুকের Prince Sultan bin Abdulaziz International Airport-এ নিরাপদে অবতরণ করে। ৩০ সেপ্টেম্বরের এই ঘটনায় বিমানটিতে ১৭৪ জন যাত্রী ছিলে