অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

রাজ্যকে না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি!

বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন বিভিন্ন এলাকা। রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। যার জেরে বাংলায় বন্যার আশঙ্কা করছে রাজ্য সরকার। একইসঙ্গে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ায় ক্ষুব্ধ নবান্ন। শনিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রীর মুখ্য় উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। এর জেরে বেশ কিছু জায়গা প্লাবিত হওয়ার সম্ভাবনার কথাও শোনা য

রাজ্যকে না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি!

দুর্গাপুর নিজস্ব প্রতিবেদন:বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন বিভিন্ন এলাকা। রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। যার জেরে বাংলায় বন্যার আশঙ্কা করছে রাজ্য সরকার। একইসঙ্গে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ায় ক্ষুব্ধ নবান্ন। শনিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রীর মুখ্য় উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। এর জেরে বেশ কিছু জায়গা প্লাবিত হওয়ার সম্ভাবনার কথাও শোনা যায় তাঁর গলায়।দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে ডিভিসি ড্যাম থেকে আরও ১ লক্ষ কিউসেক জল ছাড়া হবে। যা বাংলার মানুষের জন্য ঘোর বিপদজনক হবে বলে আশঙ্কা রাজ্য সরকারের। আর এই জল ছাড়ার বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা হয়নি। যাতে এক তরফে জল ছাড়া না হয় সেই জন্য ডিভিসি কর্তৃপক্ষকে রাজ্যের তরফে অনুরোধ করা হয়েছে। কীভাবে সামগ্রিক পরিস্থিতির মোকাবিলা করা যায় তার সব রকম প্রস্তুতি চলছে।

দুই জলাধার থেকে জল ছাড়লে তা দুর্গাপুর ব্যারাজে এসে ঢোকে। ফলে দুর্গাপুর ব্যারাজের জলস্তর বাড়তে শুরু করেছে। দুর্গাপুর ব্যারাজে ২১১.৫ ফুট পর্যন্ত জলস্তর থাকার কথা। কিন্তু নদীর নিচে পলি জমে জলধারণ ক্ষমতা প্রায় এক তৃতীয়াংশ কমে গিয়েছে। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ছাড়া জলের সঙ্গে আসানসোল ও দুর্গাপুরের বৃষ্টির জল মেশে দামোদরে। এই দুই কারণে রাজ্য সেচ দফতর জল ছাড়ার পরিমাণ বাড়াতে বাধ্য হয়।

এখনও পর্যন্ত দুর্গাপুর ব্যারাজ থেকে জল ৬৯,৮২৫ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর ব্যারাজে জলের চাপ সামাল দিতে আরও বাড়বে জল ছাড়ার পরিমাণ। ৫, ৬ তারিখ বিশেষ করে সতর্ক থাকতে বলছে রাজ্য প্রশাসন।

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা