অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পূর্ব বর্ধমান ও দুর্গাপুরের দামোদর সংলগ্ন বাঁকুড়ার মানাচর এলাকায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী!

জেলা সফরে বেরিয়ে গতকাল পূর্ব বর্ধমান ও দুর্গাপুরের দামোদর সংলগ্ন বাঁকুড়ার মানাচর এলাকায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করেন মুখ্যমন্ত্রী। সোমবার সফরে শেষে দুর্গাপুরের সার্কিট হাউসে রাত্রি যাপন করেন । মঙ্গলবার দুপুর পৌনে বারোটা নাগাদ তিনি দুর্গাপুর থেকে সড়ক পথে পার্শ্ববর্তী জেলা বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন। সেখানেও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের পৌঁছে দেন ত্রাণ। পরে প্রশাসনের কর্তাদের সঙ্গে দুপুরে বৈঠক করেন। এরপরই বন্যায়

পূর্ব বর্ধমান ও দুর্গাপুরের দামোদর সংলগ্ন বাঁকুড়ার মানাচর এলাকায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী!

নিজস্ব প্রতিবেদন : জেলা সফরে বেরিয়ে গতকাল পূর্ব বর্ধমান ও দুর্গাপুরের দামোদর সংলগ্ন বাঁকুড়ার মানাচর এলাকায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করেন মুখ্যমন্ত্রী। সোমবার সফরে শেষে দুর্গাপুরের সার্কিট হাউসে রাত্রি যাপন করেন । মঙ্গলবার দুপুর পৌনে বারোটা নাগাদ তিনি দুর্গাপুর থেকে সড়ক পথে পার্শ্ববর্তী জেলা বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন। সেখানেও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের পৌঁছে দেন ত্রাণ। পরে প্রশাসনের কর্তাদের সঙ্গে দুপুরে বৈঠক করেন। এরপরই বন্যায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।আর্থিক সাহায্য়ের পাশাপাশি রাজ্য সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িও তৈরি করে দেবে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা ! পশ্চিম বর্ধমান

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২ পশ্চিম বর্ধমান

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২

পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ