পুজোর আগেই খুলতে পারে ১০–১২টি বন্ধ চা বাগান! মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশার আলো ডুয়ার্সের শ্রমিকদের!
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাজ্যের একাধিক চা বাগান পুজোর আগেই খুলে যেতে পারে। এমনই আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার জলপাইগুড়ি জেলা শাসকের দফতরে সিকিমের টানেল দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের হাতে আর্থিক সহায়তা ও চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পুজোর আগেই ১০ থেকে ১২টি বন্ধ চা বাগান খোলার সম্ভাবনা রয়েছে।মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় নতুন করে আশার আলো দেখছেন ডুয়ার্সের বন্ধ চা বাগানের শ্রমিকরা। রেড ব্যাঙ্ক, নিউ ডুয়ার্স, কিলক
নিজস্ব সংবাদদাতা : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাজ্যের একাধিক চা বাগান পুজোর আগেই খুলে যেতে পারে। এমনই আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার জলপাইগুড়ি জেলা শাসকের দফতরে সিকিমের টানেল দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের হাতে আর্থিক সহায়তা ও চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পুজোর আগেই ১০ থেকে ১২টি বন্ধ চা বাগান খোলার সম্ভাবনা রয়েছে।মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় নতুন করে আশার আলো দেখছেন ডুয়ার্সের বন্ধ চা বাগানের শ্রমিকরা। রেড ব্যাঙ্ক, নিউ ডুয়ার্স, কিলকোট-সহ একাধিক বন্ধ বাগানের শ্রমিকদের আশা, পুজোর আগেই বাগানগুলি খুললে বহু পরিবারে ফের জীবিকা ফিরবে।দীর্ঘদিন ধরে কাজের অভাবে বহু শ্রমিককে ভিনরাজ্যে কাজের সন্ধানে পাড়ি দিতে হয়েছে। বাগানগুলি খুললে সেই প্রবণতা কমবে বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। তিনি পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, শুধু চা বাগান নয়, রাজ্যে নতুন শিল্প গড়ে তোলার দিকেও সরকার জোর দিচ্ছে।বাগান খোলার সম্ভাবনার খবরে শ্রমিকদের মধ্যে ফিরেছে স্বস্তি। তাঁদের আশা, দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে পুজোর আগেই যদি কাজের সুযোগ ফিরে আসে, তাহলে পরিবার-পরিজনের সঙ্গে উৎসব কাটানোর সুযোগ মিলবে। জীবিকার সন্ধানে আর ঝুঁকি নিয়ে ভিনরাজ্যে পাড়ি দিতে হবে না বলেও আশাবাদী তাঁরা।
সম্পর্কিত খবর
তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি!
উত্তাল তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল ছোট্ট একটি হস্তিশাবক। চারপাশে শুধু প্রবল জলস্রোত। সেই পরিস্থিতিতেই জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকা ছুটিয়ে নদীতে নামলেন পাঁচ মৎস্যজীবী। প্রায় চার কিলোমিটার টানাপোড়েনের পর শেষ পর্যন্ত উদ্ধার হল অসহায় শাবকটি। আর উদ্ধারের পর তৈরি হল আরও আবেগঘন এক দৃশ্য—সন্তানের ডাক শুনে ছুটে এল মা হাতি। নিজের বিশাল শরীর দিয়ে সন্তানকে আগলে নিয়ে ফিরে গেল জঙ্গলের নিরাপদ আশ্রয়ে। সোমবার সকালে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকায় এই ঘটনা ঘটে। উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরা
জলপাইগুড়ি
আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের
আবাস যোজনায় অযোগ্য উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার উপভোক্তাকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন। টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।শনিবার কোচবিহারের রবীন্দ্রভবনে দুই জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেন দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন নারী ও শ
জলপাইগুড়ি
জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার
জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় আটক চার পড়ুয়াকে দু’দিন হোমে রাখার পর সোমবার শর্তসাপেক্ষে জামিন দিল জুভেনাইল জাস্টিস বোর্ড। বোর্ডের নির্দেশ অনুযায়ী, আগামী দিন থেকেই শুরু হবে তাদের ধারাবাহিক কাউন্সেলিং।গত শনিবার চার পড়ুয়াকে আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করেছিল পুলিশ। শুনানির পর বোর্ড তাদের দু’দিনের জন্য হোমে রাখার নির্দেশ দেয়। সেই মেয়াদ শেষ হওয়ার পর সোমবার ফের চার পড়ুয়াকে বোর্ডের সামনে হাজির করা হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে বিচারক দেবারতি রায় শ