অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি!

উত্তাল তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল ছোট্ট একটি হস্তিশাবক। চারপাশে শুধু প্রবল জলস্রোত। সেই পরিস্থিতিতেই জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকা ছুটিয়ে নদীতে নামলেন পাঁচ মৎস্যজীবী। প্রায় চার কিলোমিটার টানাপোড়েনের পর শেষ পর্যন্ত উদ্ধার হল অসহায় শাবকটি। আর উদ্ধারের পর তৈরি হল আরও আবেগঘন এক দৃশ্য—সন্তানের ডাক শুনে ছুটে এল মা হাতি। নিজের বিশাল শরীর দিয়ে সন্তানকে আগলে নিয়ে ফিরে গেল জঙ্গলের নিরাপদ আশ্রয়ে। সোমবার সকালে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকায় এই ঘটনা ঘটে। উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরা

তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি!

নিজস্ব সংবাদদাতা : উত্তাল তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল ছোট্ট একটি হস্তিশাবক। চারপাশে শুধু প্রবল জলস্রোত। সেই পরিস্থিতিতেই জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকা ছুটিয়ে নদীতে নামলেন পাঁচ মৎস্যজীবী। প্রায় চার কিলোমিটার টানাপোড়েনের পর শেষ পর্যন্ত উদ্ধার হল অসহায় শাবকটি। আর উদ্ধারের পর তৈরি হল আরও আবেগঘন এক দৃশ্য—সন্তানের ডাক শুনে ছুটে এল মা হাতি। নিজের বিশাল শরীর দিয়ে সন্তানকে আগলে নিয়ে ফিরে গেল জঙ্গলের নিরাপদ আশ্রয়ে।

সোমবার সকালে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকায় এই ঘটনা ঘটে। উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের কয়েকজন সদস্য দেখতে পান, তিস্তার জলে ভেসে যাচ্ছে একটি হস্তিশাবক। পরিস্থিতির গুরুত্ব বুঝে দেরি না করে ক্রান্তি-পাঞ্জাব বাঁধ থেকে ডিঙি নৌকা নিয়ে নদীতে নেমে পড়েন পাঁচ মৎস্যজীবী—মিঠু দাস, রাজেশ দাস, বিশ্বনাথ দাস, গোপাল দাস ও বাবলু দাস।

প্রবল স্রোতের সঙ্গে লড়াই করে তাঁরা নৌকা এগিয়ে নিয়ে যান শাবকটির দিকে। সহজ ছিল না সেই উদ্ধার অভিযান। প্রায় চার কিলোমিটার ধরে জল ও মানুষের মধ্যে চলতে থাকে টানাটানি। শেষ পর্যন্ত হস্তিশাবকটিকে নৌকায় তুলতে সক্ষম হন তাঁরা। এরপর নিরাপদে তাকে ডাঙায় নিয়ে আসা হয় এবং বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।

উদ্ধারকারী মিঠু দাস বলেন, “আমরা দেখতে পেলাম হস্তিশাবকটি জলে ভেসে যাচ্ছে। এরপর বাঁচাতে নদীতে নেমে পড়ি। কোনওরকমে উদ্ধার করি। আমরা খুব খুশি।”তবে উদ্ধারের পর যে দৃশ্য সামনে আসে, তা ছাপিয়ে যায় সমস্ত উত্তেজনা। শাবকটির ডাক শুনে দূর থেকে ছুটে আসে তার মা। কাছে এসে নিজের সন্তানকে বিশাল শরীর দিয়ে প্রায় ঢেকে ফেলে মা হাতিটি। কিছুক্ষণ সন্তানকে আগলে রাখার পর তাকে সঙ্গে নিয়েই জঙ্গলের দিকে ফিরে যায়।

এই আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকা মানুষজনের চোখে-মুখে তখন বিস্ময়। বন্যপ্রাণীর প্রতি মায়ের টান যে মানুষের মাতৃত্বের অনুভূতির মতোই গভীর, তিস্তাপারের সেই দৃশ্য যেন তারই জীবন্ত উদাহরণ হয়ে ওঠে।বনদপ্তরের এক আধিকারিক জানান, “উত্তাল নদী থেকে পাঁচ মৎস্যজীবী অত্যন্ত ঝুঁকি নিয়ে হস্তিশাবকটিকে উদ্ধার করেছেন। পরে শাবকটিকে তার মায়ের সঙ্গে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়েছে।”

কাঠামবাড়ি, সালুগাড়া ও বেলাকোবা রেঞ্জের যৌথ প্রচেষ্টায় শেষ পর্যন্ত মা ও শাবককে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়। স্থানীয়দের মতে, এই ঘটনা শুধু একটি হস্তিশাবকের জীবনরক্ষার কাহিনি নয়, বরং মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থানের এক উজ্জ্বল নজিরও।

সম্পর্কিত খবর

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের জলপাইগুড়ি

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের

আবাস যোজনায় অযোগ্য উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার উপভোক্তাকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন। টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।শনিবার কোচবিহারের রবীন্দ্রভবনে দুই জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেন দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন নারী ও শ

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার জলপাইগুড়ি

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার

জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় আটক চার পড়ুয়াকে দু’দিন হোমে রাখার পর সোমবার শর্তসাপেক্ষে জামিন দিল জুভেনাইল জাস্টিস বোর্ড। বোর্ডের নির্দেশ অনুযায়ী, আগামী দিন থেকেই শুরু হবে তাদের ধারাবাহিক কাউন্সেলিং।গত শনিবার চার পড়ুয়াকে আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করেছিল পুলিশ। শুনানির পর বোর্ড তাদের দু’দিনের জন্য হোমে রাখার নির্দেশ দেয়। সেই মেয়াদ শেষ হওয়ার পর সোমবার ফের চার পড়ুয়াকে বোর্ডের সামনে হাজির করা হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে বিচারক দেবারতি রায় শ

শিক্ষক দিবসের খাবার ঘিরে ধুন্ধুমার জলপাইগুড়ি জেলা স্কুলে, ছাত্রদের ধাক্কায় রক্তাক্ত প্রধান শিক্ষক! জলপাইগুড়ি

শিক্ষক দিবসের খাবার ঘিরে ধুন্ধুমার জলপাইগুড়ি জেলা স্কুলে, ছাত্রদের ধাক্কায় রক্তাক্ত প্রধান শিক্ষক!

শিক্ষক দিবস উপলক্ষে স্কুলে বিশেষ খাবারের আয়োজন। আর সেই খাবার ঘিরেই আচমকা উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। অভিযোগ, একদল ছাত্রের ধাক্কায় মাটিতে পড়ে গুরুতর আহত হলেন জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুই। মাথায় আঘাত লেগে রক্তাক্ত হন তিনি। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, প্রধান শিক্ষককে সামনে দৌড়তে এবং তাঁর পিছনে একদল ছাত্রকে ছুটতে। আচমকাই পিছন থেকে তাঁকে সজোরে ধাক্কা দেওয়া হয়। ধাক্কার জেরে মাটিতে