বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জন্মদিন উপলক্ষে কর্মসূচি!
৭০ বছরে পা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ বলে সম্বোধন করলেন তিনি।তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে দলের তরফে রাজ্যজুড়ে চলছে নানা কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে এদিন আসানসোলের সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।শুভ জন্মদিন উপলক্ষে আসানসোলের সালানপুর ব্লকের মধ্যে অবস্থিত রূপনারায়নপুর হিন্দুস্থান কেবেলসের বৃদ্ধাশ্রমে খ
নিজস্ব সংবাদাতা: ৭০ বছরে পা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ বলে সম্বোধন করলেন তিনি।তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে দলের তরফে রাজ্যজুড়ে চলছে নানা কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে এদিন আসানসোলের সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।শুভ জন্মদিন উপলক্ষে আসানসোলের সালানপুর ব্লকের মধ্যে অবস্থিত রূপনারায়নপুর হিন্দুস্থান কেবেলসের বৃদ্ধাশ্রমে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি শান্তিনগর রামচন্দ্রপুর গ্রামের ফল মিষ্টি বিতরণ এবং মিশনারি অফ চ্যারিটিতে কুষ্ঠ রোগীদের মধ্যে ফল মিষ্টি ও কেক বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি বিধানসভার যুব নেতা মুকুল উপাধ্যায়,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং,ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তিওয়ারি,ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শচীন নাগ,ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অপর্ণা রায় সহ আরো অনেকে।


সম্পর্কিত খবর
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ
টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!
টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা
দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!
দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা