মেদিনীপুর 23° ☁️ · AQI 196 · মাঝারি 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

মেদিনীপুরের ক্রীড়া জগতে নক্ষত্রপতন, প্রয়াত প্রখ্যাত ফুটবলার হরিপদ বোস

মেদিনীপুরের ক্রীড়া জগতে নেমে এল শোকের ছায়া। আজ ভোরে প্রয়াত হলেন মেদিনীপুরের প্রখ্যাত ফুটবলার হরিপদ বোস। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ জেলার ক্রীড়ামহল। ফুটবল জগতে তাঁর দীর্ঘদিনের অবদান এবং ক্রীড়াপ্রেমীদের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্কের কথা স্মরণ করে শোক প্রকাশ করছেন বহু মানুষ।হরিপদ বোস শুধু একজন দক্ষ ফুটবলারই ছিলেন না, মেদিনীপুরের ক্রীড়া জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত থেকে খেলাধুলার প্রসার ও উন্নয়নে ভূমিকা রেখেছেন। তাঁর স

মেদিনীপুরের ক্রীড়া জগতে নক্ষত্রপতন, প্রয়াত প্রখ্যাত ফুটবলার হরিপদ বোস প্রয়াত প্রখ্যাত ফুটবলার হরিপদ বোস।

নিজস্ব সংবাদদাতা :মেদিনীপুরের ক্রীড়া জগতে নেমে এল শোকের ছায়া। আজ ভোরে প্রয়াত হলেন মেদিনীপুরের প্রখ্যাত ফুটবলার হরিপদ বোস। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ জেলার ক্রীড়ামহল। ফুটবল জগতে তাঁর দীর্ঘদিনের অবদান এবং ক্রীড়াপ্রেমীদের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্কের কথা স্মরণ করে শোক প্রকাশ করছেন বহু মানুষ।হরিপদ বোস শুধু একজন দক্ষ ফুটবলারই ছিলেন না, মেদিনীপুরের ক্রীড়া জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত থেকে খেলাধুলার প্রসার ও উন্নয়নে ভূমিকা রেখেছেন। তাঁর সঙ্গে যুক্ত থাকা ক্রীড়া সংগঠন এবং খেলোয়াড়দের কাছে তিনি ছিলেন অত্যন্ত আপনজন। ক্রীড়াপ্রেমীদের কথায়, অজাতশত্রু স্বভাবের হরিপদ বোস ছিলেন মেদিনীপুরের মানুষের অত্যন্ত প্রিয় এক ব্যক্তিত্ব। মাঠের খেলোয়াড় হিসেবে তাঁর পরিচিতির পাশাপাশি তাঁর সহজ-সরল ব্যবহার ও ক্রীড়ার প্রতি গভীর ভালোবাসা তাঁকে সকলের কাছে আলাদা করে তুলেছিল।তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই মেদিনীপুরের ক্রীড়ামহলে শোকের আবহ তৈরি হয়। বহু ক্রীড়াবিদ, সংগঠক এবং ক্রীড়াপ্রেমী তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।হরিপদ বোসের প্রয়াণে মেদিনীপুর হারাল তার ক্রীড়াঙ্গনের এক পরিচিত মুখকে। তাঁর অবদান ও স্মৃতি দীর্ঘদিন জেলার ক্রীড়াপ্রেমীদের মনে থেকে যাবে।

সম্পর্কিত খবর

ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব পশ্চিম মেদিনীপুর

ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ খেলা

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে