অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল, বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় !

সদ্য তাঁর মনোনয়ন বাতিল হয়েছে। বীরভূম থেকে বিজেপির হয়ে লড়বেন দেবতনু ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যয় কটাক্ষ, ”পাপ বাপকেও ছাড়ে না।” নিজস্ব সংবাদদাতা :  শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যয় গেলেন বীরভূমের খয়রাশোলে, তারকা প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে জনসভা করতে। সেখান থেকেই তিনি তীব্র ভাষায় আক্রমণ করলেন এই কেন্দ্রে সদ্য মনোনয়ন বাতিল হওয়া বিজেপি প্রার্থী, আইপিএস দেবাশিস ধরকে। তাঁর কটাক্ষ, ”পাপ বাপকেও ছাড়ে না।” তিনি নিজেও প্রার্থী এবারের লোকসভা ভোটে। ডায়মন্ড হারবারের মতো হাইভোল্টেজ কেন্দ্রে এখনও সেভাবে প

বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল, বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় !

সদ্য তাঁর মনোনয়ন বাতিল হয়েছে। বীরভূম থেকে বিজেপির হয়ে লড়বেন দেবতনু ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যয় কটাক্ষ, ”পাপ বাপকেও ছাড়ে না।”

নিজস্ব সংবাদদাতা :  শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যয় গেলেন বীরভূমের খয়রাশোলে, তারকা প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে জনসভা করতে। সেখান থেকেই তিনি তীব্র ভাষায় আক্রমণ করলেন এই কেন্দ্রে সদ্য মনোনয়ন বাতিল হওয়া বিজেপি প্রার্থী, আইপিএস দেবাশিস ধরকে। তাঁর কটাক্ষ, ”পাপ বাপকেও ছাড়ে না।” তিনি নিজেও প্রার্থী এবারের লোকসভা ভোটে। ডায়মন্ড হারবারের মতো হাইভোল্টেজ কেন্দ্রে এখনও সেভাবে প্রচারে দেখা যায়নি তাঁকে। কারণ, তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং অন্যতম গুরুত্বপূর্ণ প্রচারক। তাই জেলায় জেলায় ঘুরে বিভিন্ন কেন্দ্রের দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যয় ।

একুশের বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচির বুথে অপ্রত্যাশিত ঘটনা ঘটে গিয়েছিল । অভিযোগ, ভোটের সময় গন্ডগোলের জেরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে ৬ জনের মৃত্যু হয়েছিল। সে সময় জেলার পুলিশ সুপারে দায়িত্বে ছিলেন দেবাশিস ধর। ঘটনার জেরে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। কম্পালসরি ওয়েটিংয়ে ছিলেন। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে আচমকা চাকরি থেকে ইস্তফা দিয়ে দেবাশিস ধর বীরভূমে বিজেপির প্রার্থী হন। কিন্তু সদ্য তাঁর মনোনয়ন বাতিল হয়েছে। বীরভূম থেকে বিজেপির হয়ে লড়বেন দেবতনু ভট্টাচার্য। রাজ্য পুলিশের চাকরি থেকে ইস্তফা দিলেও ‘নো ডিউস সার্টিফিকেট’  পাননি দেবাশিস ধর। অর্থাৎ রাজ্য় সরকারের তরফে তাঁকে পদত্যাগে ছাড়পত্র দেওয়া হয়নি। সেই কারণে মনোনয়ন বাতিল হয়েছে তাঁর। অর্থাৎ ভোটে লড়তে পারবেন না আইপিএস । এ নিয়ে তিনি হাই কোর্টের দ্বারস্থ হলেও মামলা গৃহীত হয়নি। এবার তা নিয়েই এদিন দেবাশিস ধরকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন  দেবাশিস ধরকে কটাক্ষ করেছেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ও । তাঁর কথায়, ”ওঁর অবস্থা লগ্নভ্রষ্টা কনের মতো। সব প্রস্তুতি শেষ। শেষে বরই এল না। বিয়েও হল না।”।

সম্পর্কিত খবর

ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা! উত্তর ২৪ পরগনা

ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা!

ফলতা বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে জাহাঙ্গীর খানের সিদ্ধান্তকে কেন্দ্র করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই নির্বাচন তিনি আর লড়বেন না। শান্তি ও “সোনার ফলতা” গড়ার বার্তা দিতে গিয়েই কার্যত নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি।একদিকে ফলতার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন জাহাঙ্গীর খান, অন্যদিকে শুভেন্দু অধিকারীর ঘোষিত উন্নয়ন প্যাকেজেরও প্রশংসা করেন। এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে—এই সিদ্ধান্ত কি সম্পূর্ণ

রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে! কলকাতা

রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে!

রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে আনুষ্ঠানিকভাবে শেষ হল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মন্ত্রিসভার কার্যকাল। বৃহস্পতিবার রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেন রাজ্যপাল R. N. Ravi।রাজভবন সূত্রে জানা গিয়েছে, নতুন সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হওয়ার ফলে পূর্বতন মন্ত্রিসভার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়েছে। সেই কারণেই আনুষ্ঠানিকভাবে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃ

কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র! পূর্ব মেদিনীপুর

কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র!

মধ্যমগ্রামে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা Suvendu Adhikari-র আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ক্রমশ জোরদার হচ্ছে তদন্ত। বুধবার গভীর রাতে দোহারিয়া এলাকায় পরিকল্পিত হামলায় ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথের স্করপিও গাড়ি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে রেইকি করেই এই হামলার ছক কষেছিল দুষ্কৃতীরা।পুলিশ সূত্রে খবর, রাত প্রায় ১১টা নাগাদ কলকাতা থেকে কর্মসূচি সেরে মধ্যমগ্রামের বাড়ির দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। দোহারিয়া এলাকায় একটি বিরিয়ানি দোকানের সামনে পৌঁছতেই একটি ছোট চারচাকা