অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

ভোট দিয়েই বিস্ফোরক অভিষেক! বিজেপির বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ, ৪ তারিখে ফলেই জবাবের হুঁশিয়ারি!

ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেওয়ার পরেই বিস্ফোরক মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রক্রিয়ায় নানা অনিয়ম চলছে। বিশেষ করে ডায়মন্ড হারবারের ফলতায় উত্তরপ্রদেশ থেকে আসা এক পুলিশ পর্যবেক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অভিষেকের দাবি, ওই আধিকারিক নিজের এক্তিয়ারের সীমা ছাড়িয়ে কাজ করছেন, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে উদ্বেগজনক। তিনি আরও বলেন, ভোটের দিন বিজেপি তাদের সমস্ত কৌশল প্রয়োগ করছে। ভোটারদের ওপর ল

ভোট দিয়েই বিস্ফোরক অভিষেক! বিজেপির বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ, ৪ তারিখে ফলেই জবাবের হুঁশিয়ারি!

নিজস্ব সংবাদদাতা : ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেওয়ার পরেই বিস্ফোরক মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রক্রিয়ায় নানা অনিয়ম চলছে। বিশেষ করে ডায়মন্ড হারবারের ফলতায় উত্তরপ্রদেশ থেকে আসা এক পুলিশ পর্যবেক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অভিষেকের দাবি, ওই আধিকারিক নিজের এক্তিয়ারের সীমা ছাড়িয়ে কাজ করছেন, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে উদ্বেগজনক। তিনি আরও বলেন, ভোটের দিন বিজেপি তাদের সমস্ত কৌশল প্রয়োগ করছে। ভোটারদের ওপর লাঠিচার্জের অভিযোগ তুলে অভিষেক জানান, বিরোধীদের দমাতে কোনও শক্তিকেই কাজে লাগাতে বাকি রাখেনি বিজেপি। তবে এত কিছুর পরেও আত্মবিশ্বাসী শোনায় তাঁর গলায়। স্পষ্ট ভাষায় তিনি বলেন, “৪ তারিখ ফল ঘোষণার পরে তৃণমূলের ফলই সব প্রশ্নের জবাব দেবে।”

সম্পর্কিত খবর

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর কলকাতা

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর

রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW!

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে বড় উদ্যোগ নিতে চলেছে শিল্পপতি সজ্জন জিন্দালের নেতৃত্বাধীন JSW (জিন্দাল) গোষ্ঠী। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সম্ভাবনার কথা সামনে এসেছে। শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, রাজ্যের ঐতিহ্যবাহী মন্দির সংস্কার থেকে শুরু করে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান—একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল