মেলা, অন্নভোগ ও ধর্মীয় আচার— উড়িয়াসাইয়ে সাধক বামদেব আশ্রমের প্রতিষ্ঠা দিবসে জনসমুদ্র!
পূর্ণতীর্থ ভূমি হিসেবে পরিচিত এই সাধক বামদেব আশ্রমের বাৎসরিক উৎসব সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে আশ্রম সংলগ্ন সমস্ত গ্রামবাসীদের অক্লান্ত পরিশ্রম, ঐকান্তিক সাহায্য ও সহযোগিতায়। উৎসব কমিটির অন্যতম সদস্য অমর বিশ্বাস জানান, সোমবার থেকে শুরু হওয়া এই বাৎসরিক উৎসব চলবে মোট তিন দিনের।উৎসবের প্রথম দিন সোমবার সকালে শোভাযাত্রা সহকারে ঘট ডুবিয়ে মায়ের পূজা ও অর্চনার মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয়। একইসঙ্গে ভক্তদের জন্য অন্নভোগ গ্রহণের ব্যবস্থা করা হয়। দ্বিতীয় দিনও পূজা-অর্চনার পাশাপাশি ভক্তদের অন্
অভিজিৎ সাহা : পূর্ণতীর্থ ভূমি হিসেবে পরিচিত এই সাধক বামদেব আশ্রমের বাৎসরিক উৎসব সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে আশ্রম সংলগ্ন সমস্ত গ্রামবাসীদের অক্লান্ত পরিশ্রম, ঐকান্তিক সাহায্য ও সহযোগিতায়। উৎসব কমিটির অন্যতম সদস্য অমর বিশ্বাস জানান, সোমবার থেকে শুরু হওয়া এই বাৎসরিক উৎসব চলবে মোট তিন দিনের।উৎসবের প্রথম দিন সোমবার সকালে শোভাযাত্রা সহকারে ঘট ডুবিয়ে মায়ের পূজা ও অর্চনার মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয়। একইসঙ্গে ভক্তদের জন্য অন্নভোগ গ্রহণের ব্যবস্থা করা হয়। দ্বিতীয় দিনও পূজা-অর্চনার পাশাপাশি ভক্তদের অন্নভোগ প্রদান করা হয়। উৎসবের তৃতীয় দিনে পূজা ও অর্চনার পাশাপাশি ভক্তদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কীর্তন গানের আয়োজন করা হয়েছে।উৎসব কমিটি সূত্রে জানা গিয়েছে, মায়ের সকল ভক্তদের বিশেষ সহযোগিতায় ও আন্তরিক অংশগ্রহণে এই তিনদিনের মহাযজ্ঞ সম্পন্ন হচ্ছে। তিন দিন মিলিয়ে প্রায় ৫৫ হাজার ভক্তের অন্নভোগ গ্রহণের ব্যবস্থা করেছে আশ্রম কর্তৃপক্ষ।দীর্ঘ ১৮ বছর ধরে রীতিনীতি মেনে সাধক বামদেব ও শ্রী শ্রীঠাকুর দয়ানন্দ মহারাজজীর আশ্রমে ভক্তসমাগম, পূজা-অর্চনা ও অন্নভোগ গ্রহণ অব্যাহত রয়েছে। পাশাপাশি ভক্তদের বিনোদনের জন্য আশ্রমের পক্ষ থেকে মেলারও আয়োজন করা হয়েছে। এই মহৎ ধর্মীয় আশ্রমের বাৎসরিক উৎসবে উপস্থিত থেকে আশ্রম কর্তৃপক্ষ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
খড়গপুরের মালঞ্চ বালাজী পল্লীর মুনলাইট ক্লাবের কার্তিক পূজায় মানবসেবার নজির!
পশ্চিম মেদিনীপুর
নারায়ণগড় স্টেশনে এক্সপ্রেস ট্রেনে রেল পুলিশের তল্লাশি, উদ্ধার প্রায় 12 কেজি গাঁজা!
পশ্চিম মেদিনীপুর