ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে নাগোয়ায় ভারতের ব্রোঞ্জ জয়, ডাবল স্কালসে নজর কাড়লেন সাতনাম-সলমন!
ঘূর্ণিঝড় ‘দুয়ান’-এর প্রভাবে চার দিনের প্রতিযোগিতা নামিয়ে আনা হয়েছিল মাত্র দুই দিনে। তার সঙ্গে টিম কম্বিনেশন বদল নিয়েও তৈরি হয়েছিল ভারতীয় শিবিরে অসন্তোষ। সব প্রতিকূলতা ও মানসিক চাপকে পিছনে ফেলে শেষ পর্যন্ত নাগোয়ার রোয়িং ট্র্যাকেই সাফল্যের হাসি হাসল ভারত।বৃহস্পতিবার পুরুষদের ডাবল স্কালস ইভেন্টে দুরন্ত পারফরম্যান্স করে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের দুই রোয়ার সাতনাম সিং ও সলমন খান। ২০০০ মিটারের মেগা ফাইনালে শুরু থেকেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রথম ১০০০ মিটার পর্যন্ত চিন ও উজবেকিস্ত
নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় ‘দুয়ান’-এর প্রভাবে চার দিনের প্রতিযোগিতা নামিয়ে আনা হয়েছিল মাত্র দুই দিনে। তার সঙ্গে টিম কম্বিনেশন বদল নিয়েও তৈরি হয়েছিল ভারতীয় শিবিরে অসন্তোষ। সব প্রতিকূলতা ও মানসিক চাপকে পিছনে ফেলে শেষ পর্যন্ত নাগোয়ার রোয়িং ট্র্যাকেই সাফল্যের হাসি হাসল ভারত।বৃহস্পতিবার পুরুষদের ডাবল স্কালস ইভেন্টে দুরন্ত পারফরম্যান্স করে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের দুই রোয়ার সাতনাম সিং ও সলমন খান। ২০০০ মিটারের মেগা ফাইনালে শুরু থেকেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রথম ১০০০ মিটার পর্যন্ত চিন ও উজবেকিস্তানের জুটির পিছনে থাকলেও ধীরে ধীরে ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠেন ভারতীয় দুই রোয়ার।রেসের সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে শেষ ৫০০ মিটারে। দুর্দান্ত গতি ও নিখুঁত বোট নিয়ন্ত্রণে উজবেকিস্তানের জুটিকে পিছনে ফেলে একসময় দ্বিতীয় স্থানে উঠে আসেন সাতনাম ও সলমন। শেষ পর্যন্ত পদকের লড়াই জমে ওঠে আরও তীব্র।তবে ফিনিশিং স্প্রিন্টে অভিজ্ঞতার পরিচয় দেন উজবেকিস্তানের পাভেল সোরিন ও মেখরোজ়বেক মামাতকুলভ। ৬ মিনিট ১০.৪৯ সেকেন্ডে রেস শেষ করে তাঁরা রুপো নিশ্চিত করেন। ভারতীয় জুটি ৬ মিনিট ১৩.২৫ সেকেন্ডে ফিনিশ করে দেশের ঝুলিতে তুলে নেয় মূল্যবান ব্রোঞ্জ।এই ইভেন্টে ৬ মিনিট ০৯.৭৭ সেকেন্ডে রেস শেষ করে সোনা জেতে চিনের জুডি ই ও ইদে নিয়ে জুটি।ঘূর্ণিঝড়ের প্রভাব, সূচি পরিবর্তন এবং টিম কম্বিনেশন নিয়ে তৈরি হওয়া অস্বস্তির মধ্যেও সাতনাম ও সলমনের এই পদক জয় ভারতীয় রোয়িং দলের লড়াকু মানসিকতারই পরিচয় হয়ে থাকল।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব
খেলা
আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ
খেলা
বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7
ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে