বিশ্ব এইডস দিবস উপলক্ষে ঘাটালে সচেতনতা শিবির ও পদযাত্রা, ব্লাড সেন্টারে কম্পোনেন্ট সেপারেশন ইউনিট চালুর দাবি
নিজস্ব সংবাদদাতা : বিশ্ব এইডস দিবস উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদানে সাধারণ মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে বিশেষ কর্মসূচির আয়োজন করা হল ঘাটালে। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি ও মেদিনীপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের যৌথ উদ্যোগে শনিবার বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে একটি সচেতনতামূলক শিবির এবং পদযাত্রার আয়োজন করা হয়।এদিন মহাবিদ্যালয় প্রাঙ্গণ থেকে পদযাত্রাটি শুরু হয়ে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। পদযাত্রায় অংশগ্রহণকারীরা এইডস প্রতিরোধ, সচেতনতা প্রসার এবং স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করেন।

বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে উঠে আসে ‘Be a Hero, Give Blood’ বার্তার পাশাপাশি রক্তদানের মহত্ত্ব ও এইডস প্রতিরোধের নানা সচেতনতামূলক বক্তব্য।সচেতনতা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ মন্টু কুমার দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য নেতৃত্ব কবি ঘোষ, অসীম ধর ও মধুসূদন ঘটক। এছাড়াও বক্তব্য রাখেন ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারের ইনচার্জ চিকিৎসক শিবরাম হাসদা। সভা পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক মৃত্যুঞ্জয় সামন্ত।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের বিশিষ্ট সংগঠক অসীম দাস, জগদীশ মাইতি, প্রতিমা কর, প্রবীর লায়েক, বিশ্বজিৎ চক্রবর্তী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।এই কর্মসূচি থেকে ঘাটাল ব্লাড সেন্টারে দ্রুত কম্পোনেন্ট সেপারেশন ইউনিট চালুর দাবিও জোরালোভাবে তুলে ধরা হয়।

ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য সম্পাদক কবি ঘোষ জানান, ঘাটাল মহকুমার রোগীদের উন্নত ও সময়োপযোগী চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে ব্লাড সেন্টারে কম্পোনেন্ট সেপারেশন ইউনিট চালু করা অত্যন্ত জরুরি। তাঁর বক্তব্য, এই ইউনিট চালু হলে রক্তের বিভিন্ন উপাদান পৃথক করে প্রয়োজন অনুযায়ী রোগীদের চিকিৎসায় ব্যবহার করা সম্ভব হবে।আয়োজকদের মতে, একদিকে এইডস সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অন্যদিকে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে আরও শক্তিশালী করা এবং ঘাটালের রক্ত পরিষেবার পরিকাঠামোগত উন্নয়নের দাবিকে সামনে আনতেই এই কর্মসূচির আয়োজন। সচেতনতা শিবির ও পদযাত্রার মধ্য দিয়ে মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং রক্তদানের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
বাল্যবিবাহমুক্ত ভারত গড়ার ডাক, মেদিনীপুরে প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য সচেতনতা মিছিল!
ছাত্রছাত্রী, প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে পদযাত্রা। বাল্যবিবাহের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জেলাশাসকের।বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার বার্তা দিয়ে এদিনের কর্মসূচি থেকে স্পষ্ট আহ্বান জানানো হয়—শুধু আইন নয়, সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধই পারে এই প্রথাকে নির্মূল করতে। প্রতিটি কিশোরীর শিক্ষা, সুস্বাস্থ্য ও নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার অধিকার নিশ্চিত করাই হোক সকলের অঙ্গীকার।
পশ্চিম মেদিনীপুর
SIR প্রক্রিয়ায় ভোটাধিকার রক্ষার দাবিতে মেদিনীপুরে CPI(M)-এর গণসমাবেশ, বক্তব্য রাখলেন মহম্মদ সেলিম
পশ্চিম মেদিনীপুর