অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

SIR প্রক্রিয়ায় ভোটাধিকার রক্ষার দাবিতে মেদিনীপুরে CPI(M)-এর গণসমাবেশ, বক্তব্য রাখলেন মহম্মদ সেলিম

SIR প্রক্রিয়ায় ভোটাধিকার রক্ষার দাবিতে মেদিনীপুরে CPI(M)-এর গণসমাবেশ, বক্তব্য রাখলেন মহম্মদ সেলিম

সেখ ওয়ারেশ আলী : SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে বৈধ ভোটারদের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষার দাবিতে মেদিনীপুর শহরে গণসমাবেশের আয়োজন করল CPI(M)। শনিবার মেদিনীপুর শহরের দেওয়ান বাবার চকে CPI(M)-এর মেদিনীপুর শহর কমিটির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন CPI(M)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন দলের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিজয় পাল-সহ জেলা ও শহর স্তরের একাধিক নেতৃত্ব এবং দলীয় কর্মী-সমর্থকরা।

এদিনের সমাবেশের মূল বিষয় ছিল SIR প্রক্রিয়ায় কোনও বৈধ ভোটার যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা। মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মহম্মদ সেলিম দলীয় কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন তিনি। তাঁর বক্তব্যে SIR প্রক্রিয়ার পাশাপাশি একাধিক রাজনৈতিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় উঠে আসে।

বিভিন্ন সরকারি নীতির বিরোধিতা করে সেগুলিকে জনবিরোধী বলে আক্রমণ করেন CPI(M)-এর রাজ্য সম্পাদক।SIR প্রক্রিয়াকে ঘিরে ভোটারদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ, ভোটার তালিকার স্বচ্ছতা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার বিষয়গুলিকে সামনে রেখেই এদিনের সমাবেশ থেকে আন্দোলনকে আরও সংগঠিত করার বার্তা দেওয়া হয়।

সম্পর্কিত খবর

বাল্যবিবাহমুক্ত ভারত গড়ার ডাক, মেদিনীপুরে প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য সচেতনতা মিছিল! পশ্চিম মেদিনীপুর

বাল্যবিবাহমুক্ত ভারত গড়ার ডাক, মেদিনীপুরে প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য সচেতনতা মিছিল!

ছাত্রছাত্রী, প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে পদযাত্রা। বাল্যবিবাহের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জেলাশাসকের।বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার বার্তা দিয়ে এদিনের কর্মসূচি থেকে স্পষ্ট আহ্বান জানানো হয়—শুধু আইন নয়, সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধই পারে এই প্রথাকে নির্মূল করতে। প্রতিটি কিশোরীর শিক্ষা, সুস্বাস্থ্য ও নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার অধিকার নিশ্চিত করাই হোক সকলের অঙ্গীকার।

বিশ্ব এইডস দিবস উপলক্ষে ঘাটালে সচেতনতা শিবির ও পদযাত্রা, ব্লাড সেন্টারে কম্পোনেন্ট সেপারেশন ইউনিট চালুর দাবি পশ্চিম মেদিনীপুর

বিশ্ব এইডস দিবস উপলক্ষে ঘাটালে সচেতনতা শিবির ও পদযাত্রা, ব্লাড সেন্টারে কম্পোনেন্ট সেপারেশন ইউনিট চালুর দাবি

শিল্পদূষণ নিয়ন্ত্রণে আইআইটি খড়গপুরে বিশেষ কর্মশালা, রশ্মি গ্রুপের উদ্যোগে 12 দিনের প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি পশ্চিম মেদিনীপুর

শিল্পদূষণ নিয়ন্ত্রণে আইআইটি খড়গপুরে বিশেষ কর্মশালা, রশ্মি গ্রুপের উদ্যোগে 12 দিনের প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি