বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে সাসপেন্ড বারুইপুর থানার আইসি ও সাব-ইনস্পেক্টর!
ভোটের ফলপ্রকাশের পর বিজেপি প্রার্থীকে শারীরিক ভাবে হেনস্থার অভিযোগে বড় পদক্ষেপ নিল রাজ্য পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার Baruipur থানার ভারপ্রাপ্ত আইসি সমর দে এবং সাব-ইনস্পেক্টর সুকুমার রুইদাসকে সাসপেন্ড করা হয়েছে।অভিযোগ, গত ৫ মে ভোটের ফল ঘোষণার পরের দিন বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী Biswajit Pal-কে প্রকাশ্যে মারধর করে পুলিশ। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যায় বলে দাবি, থানার আইসি সমর দে-সহ কয়েক জন পুলিশকর্মী বিজেপি প্রার্থীকে জোর করে গাড়িতে তুলছেন। যদিও ভাইরাল ভিডিয়
অভিজিৎ সাহা: ভোটের ফলপ্রকাশের পর বিজেপি প্রার্থীকে শারীরিক ভাবে হেনস্থার অভিযোগে বড় পদক্ষেপ নিল রাজ্য পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার Baruipur থানার ভারপ্রাপ্ত আইসি সমর দে এবং সাব-ইনস্পেক্টর সুকুমার রুইদাসকে সাসপেন্ড করা হয়েছে।অভিযোগ, গত ৫ মে ভোটের ফল ঘোষণার পরের দিন বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী Biswajit Pal-কে প্রকাশ্যে মারধর করে পুলিশ। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যায় বলে দাবি, থানার আইসি সমর দে-সহ কয়েক জন পুলিশকর্মী বিজেপি প্রার্থীকে জোর করে গাড়িতে তুলছেন। যদিও ভাইরাল ভিডিয়োটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।বিজেপির অভিযোগ, ফলপ্রকাশের পর এলাকায় ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেই সময় রাস্তায় বিশ্বজিৎ পালকে দেখতে পেয়েই বিনা প্ররোচনায় তাঁকে মারধর করা হয়। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলাও দায়ের করা হয়েছে বলে অভিযোগ বিজেপি প্রার্থীর।ঘটনার পর লিখিত অভিযোগ দায়ের করেন বিশ্বজিৎ পাল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। তদন্তের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে বারুইপুর থানার আইসি ও সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের দাবি, ভোট-পরবর্তী পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে বিস্তারিত কোনও সরকারি বিবৃতি প্রকাশ্যে আসেনি।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ
ক্যানিংয়ে দুর্গাপুজোয় বদলের ছবি? পাঁচ দিন উৎসব, বেড়েছে পুজোর সংখ্যাও!
আতঙ্কের পরিবেশ কাটিয়ে এবার পাঁচ দিন ধরে দুর্গাপুজোর উৎসবে মাততে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, দীর্ঘদিন পর ক্যানিংয়ের পুজো-উৎসবে এসেছে পরিবর্তনের ছবি। নবমীতেই বিসর্জনের পরিবর্তে এবার দশমী পর্যন্ত উৎসব চালানোর প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।স্থানীয়দের একাংশের অভিযোগ, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে ক্যানিংয়ের কিছু এলাকায় দুর্গাপুজোকে ঘিরে নানা বিধিনিষেধ ছিল। তাঁদের দাবি, একসময় শাঁখ বাজানো বা মাইক ব্যবহারের ক্ষেত্রেও নানা বাধার মুখে পড়তে হতো এবং কয়েকট
দক্ষিণ ২৪ পরগনা
মদ ভেবে বিষাক্ত তরল পান, জয়নগরে মৃত ২
মদ ভেবে বিষাক্ত তরল পান করে মৃত্যু হল দুই যুবকের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ু এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সঞ্জয় হালদার (৩১) এবং করিম শেখ (৩২)। এই ঘটনায় অসুস্থ নাসির শেখ বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনেরই বাড়ি বহড়ু এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এলাকার একটি বাগানে বসে তিনজন বাংলা মদ পান করছিলেন